- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্লজ্জ আগ্রাসনের প্রতিবাদে বাসদ মার্কসবাদী বাসদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। গত মঙ্গলবার এ বিক্ষোভ -মিছিল শেষে শহরের ১নং রেলগেট এলাকায় যুদ্ধবাজ ট্রামেপর পুসপত্তলিকা দাহ কর্মসূচি পালন করা হয়। বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী জেলা সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাস, ডাঃ আব্দুল জব্বার, আয়নাল হক অন্যান্যরা। বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট উগ্র জায়নবাদী ইসরায়েলের আগ্রাসনে প্রতিনিয়ত গণহত্যার শিকার হচ্ছে ফিলিস্তিনের হাজারো নারী, শিশু এবং বেসামরিক মানুষ। এরইমধ্যে গত পরশু রাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে নির্লজ্জ আগ্রাসন চালিয়েছে।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ কেজি ৮শ গ্রাম গাঁজা সহ জামাই শ্বাশুরীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার (২৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা মোড় চার মাথা এলাকা থেকে মোটরসাইকেলে তল্লাশিকে করে অভিনব কায়দায় ট্যাংকি ও সিটির নিচে রাখা এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।আটককৃত মাদক কারবারিরা হলেন,ফারুক হোসেন (২৮) ও নাসিমা বেগম(৪৫), আটককৃতরা হলেন,নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়,তারা সম্পর্কে জামাই শ্বাশরী। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, সাবেক সিইসি নুরুল হুদার গ্রেপ্তারের পর কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২২ জুন রাজধানী থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তাকে গ্রেপ্তার করে বলে গুঞ্জন ওঠে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সে সময় ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ ডিবি পুলিশ তাকে…
জিয়ারত জুয়েলঃ ‘একটি শিশু, একটি স্বপ্ন ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের উদ্যোগে বাসাইল উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযুগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে উপজেলার কাঞ্চনপুর হালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম জারুল, কৃষ্ণচূড়া ও সোনালু গাছের চারা রোপন করে বাসাইল উপজেলার এই কর্মসূচির উদ্বোধন করেন। এরপর একযুগে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা কৃষি…
ঝালকাঠি প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রী কলেজে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদল সভাপতি সফওয়ান কিবরিয়ার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অপু আহামেদ, প্রচার সম্পাদক তওহীদ, নেতাকর্মী সাব্বির হোসেন হৃদয়, আলিফ, তরিকুল ইসলাম তারেক, জায়েদ আহামেদ, হাসানসহ অনেকে। বৃক্ষরোপণ শেষে কলেজ ছাত্রদলের সভাপতি সফওয়ান কিবরিয়া…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসগুলো পালনের জন্য ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এই কমিটির সহসভাপতি এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন— অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র এবং কৃষি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ বাংলাদেশে তার চার বছরের কূটনৈতিক কর্মজীবনের শেষ কার্যক্রম। সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত ট্রস্টারকে তার দায়িত্ব সফলভাবে শেষ করার জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে তার অবদানের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, জার্মানি আমাদের উন্নয়ন যাত্রার নির্ভরযোগ্য অংশীদার। রাষ্ট্রদূত ট্রস্টার বাংলাদেশে তার সময়কাল সম্পর্কে আবেগভরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার কর্মজীবনে অনেক আকর্ষণীয় পোস্টিং ছিল, তবে বাংলাদেশ সত্যিই অনন্য। বাংলাদেশের মানুষের আতিথেয়তা ছিল অভূতপূর্ব, আমি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিয়ে…
বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রাম উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে বারোটা থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে টাক্সফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মলয় কুমার কুন্ডু, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আক্তার, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা টাক্সফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সুধীজন।এই প্রশিক্ষণ কর্মশালায় মূল…
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, নারিকেল চারা, হাইব্রিড মরিচের বীজ, লেবুর চারা ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৪ জুন মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বিতরনের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এ সময় সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কপিল বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাইনুল ইসলাম খান, সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মোঃ সরদার সিদ্দিকুর…
খাগড়াছড়ি প্রতিনিধি।। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছিতে অনুষ্ঠিত হলো এক অনন্য ও আনন্দঘন আয়োজন, ‘অ-১২ ক্রিকেট কার্নিভাল ২০২৫’। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় এ আয়োজন হয়ে ওঠে শিশু-কিশোরদের প্রাণের উৎসব। উদ্বোধনী দিনে খাগড়াছড়ি স্টেডিয়ামের জিমনেসিয়ামে কাটা হয় টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তীর বিশেষ কেক। কেক কাটার মুহূর্তে স্টেডিয়ামে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস, করতালি আর আনন্দগণ পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী…