- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সাম্প্রতিক স্থাপিত ডাস্টবিন ও ‘ভিসি কাপ’ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের রানারআপ মেডেলের রঙ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের দাবি, উভয় ক্ষেত্রেই সমকামীদের প্রতীক হিসেবে পরিচিত রংধনু পতাকার রঙ অবলম্বন করা হয়েছে। যা উদ্দেশ্যপ্রণোদিত এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রাসঙ্গিক বার্তা ছড়ানোর শামিল। ডাস্টবিনের গায়ে রঙধনুর রঙের সিকুয়েন্স এবং মেডেলের রঙেও একই কম্বিনেশন থাকায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। কেউ কেউ এটিকে ‘সফট প্রমোশন’ বলে উল্লেখ করছেন। বিশ্ববিদ্যালয়ের এস্টেট পরিচালক ড. মো আশরাফ আলী বলেন, কালার বাছাইয়ের সময় আমরা এমনটা চিন্তা করিনি। ৩টা রং এ এটা ভালো…
মাগুরা প্রতিনিধি মাগুরায় শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এবং জীব বৈচিত্র্য ও বন্যপ্রানী সংরক্ষণ কমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে গোয়ালপাড়া জোড়া ব্রীজ হতে কালিনগর বাজার সড়কের দু’ধারে খেজুর ও হরহড় গাছের বীজ বপন করা হয়। শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জীব ও বৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ন কবির, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, শ্রীপুর…
ঝালকাঠি প্রতিনিধি: চিকিৎসাসেবা, সরকারি ওষুধ সরবরাহ, খাবারের মান ও স্বাস্থ্যকর্মীদের আচরণসহ নানাবিধ অনিয়মের প্রতিবাদে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে স্থানীয় নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি ওষুধ সরবরাহে গড়িমসি, নিম্নমানের খাবার সরবরাহ ও দালালচক্রের দৌরাত্ম্য চললেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি অনিয়মিতভাবে টিকাদান কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যা সরকারি বিধি লঙ্ঘন করে হয়েছে। দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত উপজেলা…
চৌদ্দগ্রাম প্রতিনিধি : আজ (২৪ জুন) মঙ্গলবার সকাল ৮টায় চৌদ্দগ্রাম উপ জেলা কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তীতে উচ্চাতর গ্রেড প্রদানের দাবিতে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সমন্বয়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মো:- সাইফুদ্দিন রাসেল বলেন, আমরা অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাথে একাত্বতা পোষণ করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ২ঘন্টার অবস্থান কর্মসূচী পালন করছি। আমরা ১০ মে’ ২৫ থেকে আন্দোলন করে আসছি।…
মাভাবিপ্রবি প্রতিনিধি: ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নতুন কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ মুহাম্মাদ রেজাউল করীম এবং সদস্য সচিব হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী সাকলাইন এহসান সাব্বির। এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি ইউসুফ আহমাদ মানসুর ও সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। নবনির্বাচিত আহবায়ক শেখ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “আমরা ইসলামি ছাত্র আন্দোলনের মূল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুর কাছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা ঘুস চেয়েছেন- এমন দাবি করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করেন হাসনাত। ওই পোস্টের সঙ্গে তিনি তিনটি ভিডিও ক্লিপ যুক্ত করেছেন। তিনি বলেন, আমরা দুদকের এ দুর্নীতির বিচার চাই। আমলাদের এক লাখ টাকার চা খাওয়ানোর জন্যই কি জুলাইতে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল?’ ‘স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা’ শিরোনামে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে এক লাখ…
পিরোজপুর প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের দায়িত্ব পালনকারী রোভার স্কাউট সদস্যদের বাংলাদেশ স্কাউট এর পক্ষ থেকে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো: রফিকুল ইসলাম। বাংলাদেশ স্কাউটস রোভার পিরোজপুর জেলা শাখার সম্পাদক মো: সানাউল্লাহ। এ সময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় ট্রাফিক কার্যক্রম ও…
নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের বাসাইলে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বাসাইল পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বিলে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে উপজেলা প্রশাসন। জানা গেছে, বিকেলে বাসাইল পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম অবৈধ জায়না জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় ৩০টি চায়না জাল ও ১৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মূল্য প্রায় এক লাখ ৫০ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম বলেন, ‘চায়না জাল দিয়ে মাছ শিকার করা নিষিদ্ধ। ছোট মাছ,…
কুড়িগ্রাম প্রতিনিধি: এসসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখা। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৭ টায় কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে সমাবেশ মিলিত হয়। এসসময় এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, তিনি বলেন- “কোন প্রকার সন্ত্রাসী হামলা করে জুলাই অভ্যুত্থানের শক্তিকে রুখে দেওয়া যাবেনা। আমাদের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ সকল নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে অবিলম্বে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (চোব্বিশ জুন) সকাল থেকে সাঘাটা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, সাঘাটা উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাঘাটা উপজেলা শাখার সভাপতি শাফিউল আলম, সিনিয়র সহসভাপতি ফরিদুল ইসলাম, সহসভাপতি সাবিনা ইয়াসমিন এবং সদস্য সবুজ মিয়া।বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে…