Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে দেশীয় ফলের প্রদর্শনী করতে টাঙ্গাইলে জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে। সোমবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত মেলায় তিনটি স্টল থাকায় সমালোচনার ঝড় বইছে। প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আক্তার প্রমুখ। মেলায় তিন স্টল অংশ নেয়। শেষে নারিকেলে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭০ জন শিক্ষার্থীর মাঝে নারিকেলের চারা বিতরণ করা হয়।…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনার্থপুর এলাকায় মোবাইল ব্যাংকিং হ্যাকিং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমকার্ড ও নগদ টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযানে মোবাইল ব্যাংকিং হ্যাকিংয়ের সাথে জড়িত একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের কয়েক শতাধিক সিমকার্ড, একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ এবং হ্যাকিং কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। যৌথবাহিনীর এক কর্মকর্তা জানান, অনেকদিন ধরে এ চক্রটি গোপনে মোবাইল ব্যাংকিং হ্যাকিং করে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ…

Read More

ইবি সংবাদদাতা: সমন্বিত গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় সমুহে স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কোটা পদ্ধতিতে ভর্তির সুযোগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী কোটা ছাড়া অন্য সকল অযৌক্তিক কোটা বাতিলের দাবি জানান। এসময় শিক্ষার্থীরা ‘কোটার প্রহসন দূর করতে হবে’, ‘প্রশাসন কি আবারো রক্ত দেখতে চায়?’, ‘এই কোটার জন্যই কি রক্ত ঝরালাম?’, ‘সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে’, ‘রক্তাক্ত জুলাই এর সাথে বেইমানি’, ‘কাদের স্বার্থ রক্ষায় এখনো কোটা’ ও ‘কোটা বিলুপ্তিতে আবারো রক্ত দেব’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শিক্ষার্থীরা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সাবেক সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থান নেন উপজেলার স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন,ঘাটাইলের ব্যানারে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কর্মসূচি পালন করেছেন। এসময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঘাটাইল শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান,সহ সভাপতি মোঃ শাহিনুল ইসলাম,রোকেয়া নাজনীন,হাফিজা নাসরিন সুলতানা প্রমুখ। এসময় বক্তারা বলেন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সরকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও নগদ অর্থসহ মো. আরিফ বিল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) গভীর রাতে পৌর শহরের খাসমহল এলাকার মুরগির বাজারসংলগ্ন ফাঁকা স্থান থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার উপপরিদর্শক (নিঃ) করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে আরিফ বিল্লাহকে হাতেনাতে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫১ পিস ইয়াবা (ওজন ৫.১ গ্রাম) ও মাদক বিক্রির নগদ ৭০ হাজার ১০…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরোনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমদের সই করা প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের ২৮ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে দলের নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো। ২০১৩ সালের ১ আগস্ট সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ার কারণ দেখিয়ে দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। আখতার আহমেদ বলেন, জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করা হয়েছে। এর অর্থ দলটি…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ দাবি করেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না। ইরান বা ইসরায়েল কেউই আনুষ্ঠানিকভাবে ট্রাম্প কর্তৃক ঘোষিত চুক্তির সত্যতা নিশ্চিত করেনি। তবে ইরানের প্রেস টিভি বলেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। একজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে, যদি উভয় পক্ষই তা মেনে চলে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যদি সব…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর সকালেই ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে গেছে। নিহত হয়েছেন তিনজন। আইডিএফ জানায়, মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরান থেকে দুই দফায় ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে দুটি ক্ষেপণাস্ত্র ছিল। দ্বিতীয়টিতে চারটি ছিল। দ্বিতীয় দফায় একটি ক্ষেপণাস্ত্র বিয়ারশেবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হানে। চিকিৎসক সূত্র জানায়, বিয়ারশেবায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনজন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়ে আশঙ্কাজনক। মধ্য ইসরায়েল এবং দক্ষিণের কিছু অংশে আবারও ক্ষেপণাস্ত্র…

Read More

স্পোর্টস ডেস্ক গল টেস্টে দারুণ ছন্দে ছিলেন পেসার মিলান রথনায়েকে। কিন্তু কলম্বো টেস্টে খেলা হচ্ছে না তার। পেটের পেশিতে পাওয়া চোটে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় দলে ডাক পেলেন পেসার বিশ্ব ফার্নান্দো। আর গল থেকে আন্তর্জাতিক টেস্ট ছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুজের জায়গায় ডাকা হয়েছে স্পিনার দুনিথ ভাল্লালাগেকে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। কলম্বো টেস্টে শ্রীলঙ্কার একাদশেও অনেক পরিবর্তনের আভাস মিলেছে। স্পিনসহায়ক উইকেট না হওয়ায় বাড়তি একজন পেসার নিতে পারে স্বাগতিকরা। এ ছাড়াও ম্যাথুজ না থাকায় সুযোগ মিলতে পারে পাসিন্দু সুরিয়াবান্দারা কিংবা পবন রথনায়েকের—ক্রিকইনফোর প্রতিবেদনে এমনটা অনুমান করা হয়েছে। কলম্বো টেস্টে শ্রীলঙ্কা স্কোয়াড: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা,…

Read More