Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা শাখার আয়োজনে কাব কার্ণিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে ঘাটাইল এস. ই.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ । এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম, জেলা সহকারী ট্রেইনার মোঃ হেলাল উদ্দিন, উপজেলা স্কাউটস-এর কমিশনার আবুল কালাম আজাদ,বাশিস উপজেলা শাখার সাবেক সভাপতি খন্দকার তাহাজ্জদ হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, এস. ই.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান,বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ স্কাউট…

Read More

চৌদ্দগ্রাম প্রতিনিধি : :: কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফুটপাথ অবৈধ দখল, খাল নালায় ময়লা আবর্জনা ফেলা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন। এ সময় বিভিন্ন মালামাল জব্দ, প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা করা হয়। জানা যায়, রোববার পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে খাল নালায় ময়লা আবর্জনা না ফেলতে ভাঙারি দোকান ও ফলের আড়ৎদারকে সতর্ক করা হয়। এছাড়া সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ দেয়া হয়। সোমবার (২৩ জুন) বিকেলে বাজার এলাকায় অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। এসময় খালে আবর্জনা ফেলা…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা এলাকায় সরকারি স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শংকর ধবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর হাওলাদার বাদী হয়ে গত ১৫ জুন ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ জুন সকাল ৮টার দিকে বিদ্যালয় বন্ধ থাকায় উত্তর কীর্ত্তিপাশা গ্রামের মো. শাহিন বেপারী (২৮) ও অজ্ঞাত ৭-৮ জন মিলে বিদ্যালয় প্রাঙ্গণের তিনটি রেইন্ট্রি গাছ কাটতে থাকে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা। স্থানীয় লোকজন দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করার চেষ্টা করলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিয়ে সরে পড়ে। পরে এলাকায়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল হুদার) যেটা হয়েছে, মানে গলায় এটা–সেটা পরিয়ে দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কোনো কিছু থাকলে আমাদের জানাবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রপার অ্যাকশন নেবে।’ সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ওনার (এ কে এম নূরুল হুদা) ওপর হামলা করা হয়েছে। এটার জন্য একটি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আওয়ামী লীগ সরকারের পক্ষে প্রহসনের নির্বাচন করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। এর আগে, বিকেল ৪টা ১০ মিনিটে নুরুল হুদাকে হাজতখানা থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতের কাঠগড়ায় তোলা হয়। এসময় নুরুল হুদা মাথার হেলমেট খুলে ফেলেন, বুক থেকে বুলেটপ্রুফ জ্যাকেটসহ হাতের হাতকড়াও খোলা হয়। এরপর আইনজীবীরা তাকে সালাম দিতে থাকেন। নুরুল হুদা ধন্যবাদ জানান। হাত নেড়ে সবাইকে হাসি মুখে ধন্যবাদ জানান। পরে বিকেল ৪ টা ১৭ মিনিটে বিচারক…

Read More

রাজশাহী প্রতিনিধি বাংলাদেশ “ক্রিকেট বোর্ডের” (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, রাজশাহী অঞ্চলে চালু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ। পাশাপাশি বাড়ানো হবে ক্রিকেট প্রশিক্ষণ কার্যক্রম। দেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে আরও ছড়িয়ে দিতে চান তিনি। রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছরপূর্তি উপলক্ষে অনূর্ধ্ব-১২ সিক্স-এ- সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন বিসিবি সভাপতি। তিনি বলেন,“আমরা দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে চাই। রাজশাহীতে মাঝে মাঝে প্রথম শ্রেণির ক্রিকেট হয়। আমরা বৃহত্তর রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালু করব। পাশাপাশি এখানে ক্রিকেট ট্রেইনিং প্রোগ্রাম আরও বাড়ানো হবে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নয়ন নিয়েও কথা বলেন বুলবুল। বলেন,“আমরা টেস্ট ক্রিকেটকে সামনে নিয়ে…

Read More

মাগুরা প্রতিনিধি ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের সোহেল রানার মামলায় বিএনপির ২৯ নেতা-কর্মীসহ শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ীসহ নিরীহ ব্যক্তিদের নাম থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগিরা। রবিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভূক্তভোগি সোহাগ মÐল, জয়নাল হোসেন টোটন, উত্তম অধিকারী ও পরিমল ডাক্তার জানান, মামলার বাদী সোহেল রানাকে আমরা চিনিও না। আর যে মামলায় আমাদের আসামী করা হয়েছে এ ঘটনাটি ঘটেছে ঢাকার মহম্মদপুরে। উত্তম অধিকারী জানান, আমাকে বিভিন্ন সময়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার নানা কারণে টাতা চেয়ে আসছিলো। আমি তাকে টাকা না দেওয়ায় আমাকে এ মামলায় জড়ানো…

Read More

মোঃ কামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ জুন) বিকেলে উপজেলার চাড়োল ইউনিয়নের পরদেশী পাড়ায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী ওই এলাকার মৃত দেবারু হোসেনের ছেলে। তার ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। আহতরা হলেন- একই এলাকার মশিউর (৩৫) ও সাব্বির (১৩)। তারা সম্পর্কে বাবা-ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী ধানের চারা রোপণ করছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান। এ সময় মোহাম্মদ আলীর সঙ্গে থাকা মশিউর ও তার ছেলে সাব্বির আহত হন। তাদের গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।।সামাজিক সম্প্রীতি, সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো এক তাৎপর্যপূর্ণ অবহিতকরণ সভা। রবিবার সকালে জেলা সদরের মিলনপুর হিলটপ গেস্ট হাউজ কনফারেন্স হলে তৃণমূল উন্নয়ন সংস্থার ‘আস্থা প্রকল্প’-এর আওতায় আয়োজিত হয় এই সভা। উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা—যারা সবাই এক কণ্ঠে বলেন: “সম্প্রীতির বন্ধনেই গড়ে উঠবে টেকসই সমাজ।” সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক সাধন কুমার চাকমা।প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, যিনি বলেন, “সম্প্রীতির চর্চা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। সহনশীলতা আজ সময়ের সবচেয়ে জরুরি চাহিদা।” এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন (শনিবার) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম মধুপুরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মধুপুর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পরান্ন সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক টাঙ্গাইল -১ মধুপুর-ধনবাড়ী আসেন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,…

Read More