- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) করা মামলায় তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে উত্তরা-পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। এর আগে রোববার সকালে প্রহসনের নির্বাচন করার অভিযোগে দশম, একাদশ…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পরকীয়া সম্পর্ক ও স্বর্ণালঙ্কার চুরির মামলায় এক প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) রাতে নলছিটি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পূর্ব কয়াবাজার এলাকার আঃ ছালাম হাওলাদারের মেয়ে নাছরিন আক্তার (২৩) ও মো. এমাদুল হকের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫)। রবিবার (২২ জুন) দুপুরে তাদের ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন বলে জানিয়েছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল হোসেন। মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কাতারপ্রবাসী গোলাম রাব্বি মোল্লা দেশের বাইরে থাকাকালে তার…
পার্থ সরকার,মাভাবিপ্রবি প্রতিনিধি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামীকাল রবিবার (২২ জুন) শুরু হচ্ছে। এ প্রক্রিয়া চলবে ২৫ জুন পর্যন্ত। প্রাথমিক ভর্তি ফি ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ ও মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে। এমনটি হলে পরবর্তীতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে এমনকি কোটার মাধ্যমেও ভর্তির সুযোগ থাকবে না। প্রাথমিক ভর্তি ফি ৫০০০ টাকা (অনলাইনে পরিশোধযোগ্য) ২২ জুন দুপুর ১২টা থেকে ২৫ জুন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত…
স্টাফ রিপোর্টার। আমার দেশ আমার মাটি গাছ লাগিয়ে করব খাঁটি স্লোগানকে ধারণ করে। মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁ জেলার বদলগাছী কৃষক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২২ শে জুন রবিবার বেলা সারে ১১ টায় উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয় এর মাঠে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন। বিলাশবাড়ী ইউনিয়ন কৃষকদল কর্তৃক আয়োজিত মাসব্যাপী এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে বিভিন্ন প্রজাপতির ফল গাছ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়। প্রধান অতিথি…
খাগড়াছড়ি প্রতিনিধি।। যেখানে স্বপ্ন দেখা হয় সমাজ বদলের, যেখানে তরুণদের হাত ধরে এগিয়ে যায় মানবিকতার বহ্নিশিখা—সেইসব গল্পগুলো এবার একসঙ্গে দেখা গেল খাগড়াছড়িতে। প্রথমবারের মতো জেলার ৯টি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একত্রিত হলো এক মহামিলনে, যেটি শুধু আয়োজন ছিল না—ছিল ভবিষ্যতের সম্ভাবনার প্ল্যাটফর্ম। শনিবার (২১ জুন), বৃষ্টির নরম ছোঁয়ায় ভেজা সকালেও থেমে থাকেনি তরুণদের উদ্যম। দিনব্যাপি এ মিলনমেলাটি পরিণত হয় উৎসব, উচ্ছ্বাস আর উদ্দীপনার মহাসভায়। একসঙ্গে সবাই, সেবায় সবার অংশীদারিত্ব: খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত এই মিলনমেলায় যোগ দেয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনগুলোর ব্যানার, রঙিন টি-শার্ট আর চোখেমুখে সমাজ বদলের স্পষ্ট সংকল্প যেন গোটা মিলনমেলাকে রঙিন…
আন্তর্জাতিক ডেস্ক মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাথমিকভাবে আনুমানিক ৩০টি রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়্যা নিউজের। প্রতিবেদনে বলা হয়, এসব হামলা মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তুগুলোর দিকে চালানো হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি, তবে এমন ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ফোরদো, নাতানজ ও ইসফাহান এলাকায় ইরানের পারমাণবিক স্থাপনায় ‘সফল’ হামলা চালিয়েছে। তার কিছুক্ষণ পর থেকেই ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্টা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ইসিতে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। আর গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু নতুন রাজনৈতিক দলের উত্থান হয়েছে। যে সব দলের এখনো নিবন্ধন হয়নি। আর এর মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময় শেষ হতে যাচ্ছে আজ রোববার (২২ জুন)। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত ১০০টির মতো দল আবেদন করেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে দেড় মাসের মতো সময় বৃদ্ধি করে ইসি। এনসিপিসহ কয়েকটি দলের রোববার আবেদন করার কথা রয়েছে। দল নিবন্ধন আইন…
আন্তর্জাতিক ডেস্ক ইরানের পালটা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরাইল। শনিবার রাতে চালানো ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরই এমন পদক্ষেপ নিল তেল আবিব। খবর আল-জাজিরার। ইসরাইলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাবলীর কারণে’ তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এক বিবৃতিতে কর্তপক্ষ বলছে, ‘সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ইসরাইল রাষ্ট্রের আকাশসীমা প্রবেশ এবং প্রস্থানের জন্য বন্ধ রয়েছে।’ তবে মিশর ও জর্ডানের সঙ্গে স্থল ক্রসিং পয়েন্টগুলো স্বাভাবিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে…
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার বরুড়ায় যুব অধিকার পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বরুড়া উপজেলার লতিফপুর রেড উইন রেস্টুরেন্টে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ শফিউল্লাহ, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , গনঅধিকার পরিষদের কুমিল্লা জেলা সভাপতি মোঃ ফয়জুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা গনঅধিকার পরিষদের অর্থ বিষয় সম্পাদক মোঃ কামাল উদ্দিন। ত্রাণ ও দুর্যোগ বিষয় সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন…
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ বেলকুচি উপজেলাধীন আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে সাংগঠনিক কাঠামো মজবুতকরণ ও তৃনমুলের রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে মাহিন সরকারের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ২১শে জুন শনিবার বিকেল ৩:০০ ঘটিকায় সিরাজগঞ্জ বেলকুচি উপজেলাধীন আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে মাহিন সরকারের নেতৃত্বে বিশাল জনসভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাহিন সরকার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আ. হান্নান মাসুদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য, জুলাই গণঅভুত্থান বিষয়ক সেল হুজাইফা সম্রাট । ইসমাইল হোসেন সিরাজী …