- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রিয়া মনি,বাঙলা কলেজ প্রতিনিধি সরকারি বাঙলা কলেজ শাখায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ জুন ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নবঘোষিত কমিটিতে মো: আশরাফুল ইসলাম রাব্বিকে আহ্বায়ক এবং শাওন আহমেদ সৈকতকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান এবং মুখপাত্রের দায়িত্বে রয়েছেন সুশানু ইসলাম দোলা। কমিটিতে আরও যুক্ত করা হয়েছে একঝাঁক উদ্যমী ও মেধাবী শিক্ষার্থীকে, যারা ছাত্র-অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। এই মেয়াদে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন…
ইবি সংবাদদাতা: লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তা মারা গেছেন । শনিবার (২১ জুন) রাত ১টায় ভারতের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শান্তার পরিবারের সাথে আমার কথা হয়েছে। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা তার অকাল মৃত্যুতে শোকাহত। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। জানা গেছে, শান্তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত ৬ মে লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন করা হয়। তবে এরপর আর তার জ্ঞান ফেরেনি।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১০ মাসে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, তাতে আমরা নির্বাচন নিয়ে একটু সন্দিহান হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কী দাঁড়াবে। লন্ডনে বৈঠকের পর আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি, আশ্বস্ত হয়েছি। আশা করছি, সামনের বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বৈঠকের পর নির্বাচন নিয়ে বিএনপি আশার আলো দেখছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, যখন আমরা দেখলাম আন্দোলনের প্রধান দল বিএনপির…
মো নাজিউল্লাহ ভূইয়া, কেরানীগঞ্জ,ঢাকা বিদায়—শুধু একটি শব্দ নয়, এক অনুভূতির নাম। স্মৃতির পাতায় গেঁথে থাকা বন্ধুত্ব, ক্যান্টিনের আড্ডা, শ্রেণিকক্ষের মধুর বকাঝকা, কিংবা করিডোরে নিরব চোখে তাকিয়ে থাকা কারও মুগ্ধতা—সবই যেন একসাথে চোখের সামনে নেমে আসে বিদায়ের মুহূর্তে। নয়াবাজার কলেজে এবার সেই বিদায়ের মঞ্চটি সাজানো হয়েছিল অনন্য রূপে।এইচএসসি ২০২৫ সালের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে যেন এক আবেগের প্লাবন বয়ে যায় কলেজের মাঠজুড়ে।আয়োজকেরা বলছেন—কলেজের ইতিহাসে এত বড় আর বর্ণাঢ্য আয়োজন এর আগে আর কখনো দেখা যায়নি। কলেজের প্রাঙ্গণ সাজানো হয়েছিল ফুল, ফেস্টুন আর রঙিন আলোয়।সকালের রোদে ঝলমলিয়ে উঠেছিল ছাত্রছাত্রীদের মুখ, আর সকালের বাতাসে ভেসে বেড়াচ্ছিল মুগ্ধতার আবেশ।পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীর ৫নং মহদীপুর ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামে বালতীতে পড়ে সালামান ফারসি নামের ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুর ১২টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার ১২ টায় শিশুটির নানি বাড়ির উঠানে ধান বীজ ভিজিয়ে রাখতে বালতিতে পানি রাখে।এ সময় উঠানে খেলা করার সময় সালাম ফারসি পানিভর্তি বালতির ভেতর উপুড় হয়ে পড়ে যায় । পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে পলাশবাড়ী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত সালমান ফারসির বাবা-মা সম্পা মানিক দম্পতি গার্মেন্টস কর্মী হওয়ায় তিন নাতি নাতনি কে নিয়ে উপজেলার…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর হত্যার পর লুট করা হয়েছে শরীরে থাকা স্বর্ণালংকার। শুক্রবার রাতে উপজেলার মানাজী শিকদার বাড়ি গ্রামে ঘটে এ ঘটনা। আজ সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত হনুফা ওই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী। নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হনুফা বেগম। শনিবার ভোরে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে যান। এ সময় ঘরের দরজা ভিতর থেকে খোলা ছিল। পরে ঘরে গিয়ে বিছানায় তার গলাকাটা মরদেহ পড়ে…
(গাজীপুর জেলা) প্রতিনিধি গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবি, মারপিটের অপরাধে দুর্ধর্ষ ৫ ছিনতাইকারীকে অস্ত্র শস্ত্রসহ গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গত বৃহস্পতিবার (২০ জুন) রাত পৌঁনে ২ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সোনারামপুর এলাকার মোঃ শহীদ মিয়ার ছেলে মোঃ তপন মিয়া (৩২), মাদারীপুর জেলার শিবচর থানার পাঁচ্চর এলাকার মোঃ সালামের ছেলে রাশেদুল ইসলাম রাসেল (২২), বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার জাবেদ আহম্মেদের ছেলে মোঃ রিফাত (১৯) এবং কাজিরহাট থানার মাধবরায় এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ নকিব (১৯) এবং নরসিংদী সদর থানার রাঙ্গামাটিয়া এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে…
পটুয়াখালী জেলা প্রতিনিধি ধরা পড়ার ভয়ে দুরপাল্লার যাত্রীবাহি বাস থেকে পথে পথে ফেলে গেছে জাটকা ভর্তি ডোল ও ককশীট বক্স। গত রাতে পটুয়াখালী সেতুর টোল প্লাজায় কোস্ট গার্ডের অভিযানে ট্রাক ও দুরপাল্লার যাত্রবাহি বাস থেকে প্রায় ৭ টন ধরা নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এসময় ধরা পড়ার ভয়ে পেছনে থাকা দুরপাল্লার কয়েকটি যাত্রীবাহি বাস থেকে মহাসড়কের পাশে বিভিন্ন এলাকায় জাটকা ভর্তি ডোল ও ককশীট বক্স ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ও কোস্ট গার্ড গিয়ে সেগুলো জব্দ করে নিয়ে যায়। ১৫৮টি ডোল ও ককশিট বাক্সভর্তি জব্দকৃত জাটকার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। জব্দকৃত জাটকা মাদ্রাসার লিল্লাহ বোডিং,এতিমখানা ও দুঃস্থদের…
ঢাবি প্রতিনিধি ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়। শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী কলেজের চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আগামীকাল (রোববার) থেকে কলেজের এমবিবিএস ছাত্রছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। ছাত্রছাত্রীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পেশাগত…
খাগড়াছড়ি প্রতিনিধি। ভোরের আকাশে তখনও আলো ফোটেনি ভালোভাবে। আলুটিলা তারেং চুমুই পাহাড়ের চূড়ায় যেন নামছে মেঘের আস্ত কুয়াশার চাদর। পাহাড়ের গায়ে গায়ে ঝিরিঝিরি বৃষ্টির স্পর্শ আর হালকা বাতাসের মৃদু শীতলতা—সেই আবহেই শুরু হয় ধ্যান, প্রাণায়াম ও সূর্য নমস্কারের মতো যোগচর্চার ব্যতিক্রমধর্মী এক আয়োজন। ২১ জুন, বিশ্ব যোগ দিবস। আর এই দিনটিকে ঘিরেই খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের উদ্যোগে আয়োজিত হয় পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মনের প্রশান্তি আর শারীরিক সচেতনতার এক অসাধারণ মেলবন্ধন। পাহাড়ে ভোরের আলোয় যোগচর্চা: এক অপার্থিব অনুভব: পাহাড়ের চূড়ায় কুয়াশার মাঝে ধ্যানমগ্ন হয়ে বসে থাকা মানুষগুলোকে দূর থেকে দেখলে মনে হতে পারে—তারা বুঝি প্রকৃতির সঙ্গে এক নিরব সংলাপে ব্যস্ত। বাতাসে…