- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক আসন্ন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে সুপারিশ করেছে পাকিস্তান। যা সাম্প্রতিক সময়ে পাক-ভারত উত্তেজনায় মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি বলে জানাচ্ছে পাকিস্তান। শনিবার (২১ জুন) পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংকটের সময় তার সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ, পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক কূটনৈতিক সম্পৃক্ততা এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে অত্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি হিসাবে বর্ণিত উত্তেজনা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী আইন ও বিধিসংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নির্বাচনী পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে ইসি বলেন, ‘আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম চলছে।’ তিনি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।’ সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সঙ্গে…
টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের ভূমিহীনদের দেওয়া সরকারি উপহারের ঘরের বাসিন্দা পানিবন্দি হয়ে পড়েছে। শুক্রবার (২০ জুন)বিকাল ৩টারদিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকার আশ্রয়কেন্দ্রের ঘরের বাসিন্দারা পানিবন্দি হয়। প্রতিবছর বর্ষা মৌসুমে এসব ছিন্নমূল অসহায় পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়ে। এতে করে অসহায় -গরিব মানুষগুলোর তিলেতিলে জমালো বিভিন্ন আসবাবপত্র পানিতে নষ্ট হয়ে যায়। মিনাবাজার আশ্রয়কেন্দ্রের ২৪ নম্বর ঘরের বাসিন্দা নুর আলী জানান,বিগত সরকার মাথাগোজার ঠাই হিসেবে ঘরগুলো আমাদের দিয়েছে তিন বছর আগে। সেই থেকে এ পর্যন্ত প্রতি বছর বর্ষাকালে আমাদের ঘরে পানি ঢুকে অনেক আসবাবপত্র নষ্ট হয়ে যায়। বর্ষা আসলে আমাদের মধ্যে আতংক বিরাজ করে। পানির বর্ষাকালে ঘুমোতে পারিনা । সংশ্লিষ্ট…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে টাঙ্গাইল সদর থানার কাতুলী ইউনিয়নের বাগবাড়ি উচ্চ বিদ্যালয় হল রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাতুলী ইউনিয়ন মহিলাদল আয়োজিত অনুষ্ঠানে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম। বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদ হোসেন মালা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর থানা যুবদলের সদস্য সচিব ইকবাল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা…
পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২০–২১ সেশনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থী জুনায়েদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ জুন) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার সন্তোষ পুলিশ ফাঁড়ির বিপরীতে অবস্থিত একটি ছাত্রাবাস (মেস) থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মাভাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. ইমাম হোসেন জানান, “সিএসই বিভাগের চেয়ারম্যান বিষয়টি আমাকে জানালে আমি উপাচার্য মহোদয়কে নিয়ে ঘটনাস্থলে যাই। পরে কাগমারী পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে রুমের ভেতর থেকে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য টাংগাইল সদর হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিকভাবে…
খাগড়াছড়ি প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রামের অপ্রচলিত শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে জাবারাং কল্যাণ সমিতি। শুক্রবার (২০ জুন) সকালে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর হোটেল গাইরিং কনফারেন্স রুমে শুরু হয় তিনদিনব্যাপী “অনানুষ্ঠানিক শিক্ষানবিস কর্মসূচি বিষয়ে মাস্টার্ড ক্রাফ পার্সনদের (এমসিপি) সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ”। আইএলও বাংলাদেশ-এর প্রোগ্রেস প্রকল্পের সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণ চলবে ২২ জুন পর্যন্ত,এবং এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ২৫জন প্রশিক্ষণার্থী। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ির পরিবেশে আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছেন জেলার মাঠপর্যায়ের বিভিন্ন গ্রেডে দক্ষ হিসেবে কর্মরত উদ্যোক্তা ও দক্ষ ব্যাক্তিগন। গ্রেডগুলোর মধ্যে রয়েছে মাসরুম চাষ, মধু চাষ, বিউটি কেয়ার, সেলাই, প্লাম্বিং, মোটরসাইকেল মেরামত, কম্পিউটার, রান্নাসহ নানান বিষয়ে। প্রশিক্ষণের লক্ষ্য ছিল অনানুষ্ঠানিক শিক্ষানবিস…
মোকার্রেমা খাতুন, ইডেন প্রতিনিধি ইডেন মহিলা কলেজ এর গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবিএম রেজা করিম(বাদল) স্যার আর নেই আমাদের মাঝে। তিনি শুক্রবার, ২০ জুন ২০২৫ সকাল ৯ঃ৩০ এর দিকে ইন্তেকাল করেছেন।খোঁজ খবর নিয়ে জানতে পারি, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সদ্যসাবেক মহাপরিচালক (পিআরএল ভোগরত) গণিতের অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি সরকারি বিজ্ঞান কলেজ,তেজগাঁও, ঢাকা তে অধ্যাপক হিসাবে ছিলেন। সকাল ১১ টার দিকে ইডেন মহিলা কলেজ বাস্কেটবল মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত করেন। জানাজায় উপস্থিত ছিলেন ইডেন কলেজের শিক্ষক ও কর্মচারী সকলেই। ইডেন কলেজের এক শিক্ষার্থী সৃতিচারন করে লিখেছেন, ভার্সিটি জীবনে আমার অতি প্রিয় ও শ্রদ্ধাভাজন একজন…
মাভাবিপ্রবি প্রতিনিধি পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৩ দিনের ছুটি শেষে শনিবার খুলছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি )। শনিবার (২১ জুন) থেকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ ছুটি শেষে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছেন। কেউ পরিবার ছেড়ে বিদায়ের আবেগ কাটিয়ে উঠছেন, কেউ বা নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন ক্লাসে ফেরার জন্য। চেনা মুখগুলো আবার দেখা যাচ্ছে হলচত্বর, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি ও খেলার মাঠে। বন্ধুদের সাথে দেখা হওয়ার আনন্দে মুখর হয়ে উঠছে প্রতিটি…
আল আমিন, যবিপ্রবি প্রতিনিধি শারীরিক সুস্থতা ও পুনর্বাসনে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে দিনব্যাপী আলোচনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (PTR) বিভাগের আয়োজনে ‘জাতীয় ফিজিওথেরাপি কনফারেন্স ২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এই কনফারেন্সে দেশ-বিদেশের শতাধিক প্রতিনিধি ও বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। ক্যাম্পাসে আয়োজিত এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। তিনি বলেন, “শারীরিক পুনর্বাসন ও সুস্থতায় ফিজিওথেরাপি একটি অত্যন্ত কার্যকরী পেশা। এ ধরনের সম্মেলন পেশাগত উৎকর্ষে ইতিবাচক ভূমিকা রাখে।” সম্মেলনের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন মহাপরিচালক ডা: শেখ সাইদুল হক, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক…
পিরোজপুর : পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা। আজ শুক্রবার জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত, কমল একাডেমির কেন্দ্রীয় সভাপতি মাইনুল আহসান মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমাদুল হক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান গাজী ইমু প্রমুখ। এ সময় বক্তারা বাণিজ্য মেলায় লটারির টিকিট বিক্রির নামে জুয়া বন্ধের…