- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রাজশাহী প্রতিনিধি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৮ নং বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে জোরকরে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী চেয়ারম্যান নজরুল ইসলাম ও ঐ ইউনিয়ন পরিষদের ৮ জন সদস্য। লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, আমি ৮নং বাসুবেদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে নৌকা মার্কার বিরুদ্ধে বিজয়ী হয়ে চেয়ারম্যান হিসাবে সুনামের সাথে এলাকার জনগণের সেবা করে যাচ্ছি। আমার নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে শফিকুল ইসলাম (আওয়ামী লীগ মনোনীত) ও মাহফুজুর রহমান ডালিম (বিএনপি মনোনীত) প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়। নির্বাচনে ৩য় স্থান অধিকারী…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে সদর উপজেলার পক্ষ থেকে প্রান্তিক দরিদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরন এবং অসুস্থদের মাঝে হুইলচেয়ার ও ট্রনিংপ্রাপ্ত নারীদের মাঝে সেলাইমেশিন বিতরন করা হয়েছে। ২০২৪- ২০২৫ অর্থবছরে এডিপির অর্থায়নে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব উপকরণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার নাহিদা আক্তার প্রধান অতিথি হসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে এসব উপকরণ বিরতন করেন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা অফিসার ইব্রাহীম, যুব কর্মকর্তা মনিরুজ্জামান খান, তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার শাম্মী এবং কৃষি কর্মকর্তা রুমানা আক্তার। অনুষ্ঠানে উপকার ভোগীদের মাঝে ৪০ টি কৃষি উপকরণ,…
টেকনাফ (কক্সবাজার)। নাফ নদীতে জেলের বেশে মাদক পাচারের সময় লক্ষাধিক ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতরা হলো- মিয়ানমারের মংডু শহরের ডেইল পাড়ার মো. ইলিয়াসের ছেলে মো. জুবায়ের (২০) ও মৃত ইসলামের ছেলে নুরুল আমিন (২২)। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে নাফনদীর নাজির পাড়া পয়েন্ট থেকে এসব ইয়াবাসহ ওই দুই কারবারিকে আটক করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী দিয়ে বাংলাদেশি জেলের বেশে অবস্থানরত কারবারিদের কাছে বিপুল পরিমান মাদক হস্তান্তরের চেষ্টা করবে। পরিস্থিতির বিবেচনায়…
স্টাফ রিপোর্টার :- ঢাকার সাভারের রাজাসন এলাকায় ইসলামী ব্যাংকের সিনিয়র এক কর্মকর্তার বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর সহায়তায় তারা নিজেরাই দুইজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। অভিযোগ করে ভুক্তভোগীরা বলেন এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি চার দিন অতিবাহিত হলেও পুলিশ মামলা নথিভুক্ত করেনি। তবে পুলিশ জানিয়েছে গতরাতে মামলা নথিভুক্ত করা হয়েছে। সাভার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের দক্ষিণ রাজাসন মহল্লার বাসিন্দা ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মাওলানা মুফতি মো: ওমর ফারুকের বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। লিখিত অভিযোগ থেকে জানা যায়, ঈদুল আযহার ছুটিতে ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। সেখানে অবস্থানকালে গত বৃহস্পতিবার…
গোবিপ্রবি প্রতিনিধি:- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের কষ্ট লাঘবে দুটি আবাসিক হলে বৈদ্যুতিক পাখা (ফ্যান) লাগানোর ব্যবস্থা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার অফিস কক্ষে হল প্রাধ্যক্ষদের কাছে ফ্যান হস্তান্তর করেন। এর আগে গত ১৫ মে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর আবাসিক হল পরিদর্শনে গেলে ফ্যান লাগানোর দাবি জানান শিক্ষার্থীরা। সেসময় শিক্ষার্থীদের কাছে হলের সকল কক্ষে ফ্যান লাগানোর প্রতিশ্রুতি দেন উপাচার্য। তারই অংশ হিসেবে আজ স্বাধীনতা দিবস হলের প্রাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান খান ও বিজয় দিবস হলের প্রাধ্যক্ষ ড. মো. রবিউল ইসলাম উপাচার্যের হাত থেকে ফ্যান গ্রহণ করেন।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সবধরনের তামাকপণ্যের দাম ও করহার অপরিবর্তিত রেখে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হলে তামাকের ব্যবহার ও তামাকজনিত মৃত্যু বাড়বে এবং রাজস্ব আয় কমবে। সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্র করে দাম বৃদ্ধি না করায় ভোক্তার কমদামি সিগারেট বেছে নেয়ার সুযোগ অব্যাহত থাকবে। চূড়ান্ত বাজেটে তামাকবিরোধীদের সংস্কার প্রস্তাব গ্রহণ করা হলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শুধু সিগারেট খাত থেকেই অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় অর্জন করা সম্ভব বলে জানিয়েছেন অর্থনীতিবিদসহ তামাকবিরোধী নেতৃবৃন্দ। আজ (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-…
স্টাফ রিপোর্টার: ‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে নওগাঁয় শুরু হয়েছে ৩ দিন ব্যাপি জাতীয় ফল মেলা। ১৯ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন- নওগাঁ জেলা প্রশাসক মো: আব্দুল আউয়াল। জেলা খামার বাড়ি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে। প্রায় শতাধিক বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশী ফল দিয়ে মেলায় ৮টি স্টল সাজানো হয়েছে। অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম ও সদর উপজেলা কৃষি…
ইবি সংবাদদাতা : চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক অবস্থান, কার্যক্রম, গঠনতন্ত্র প্রণয়ন এবং কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন প্রক্রিয়া সম্পর্কিত সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈবিছাআ) খুলনা বিভাগ। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল চারটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এটি অনুষ্ঠিত হয়। এসময় তারা পুরাতন নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠনের দাবি জানান। সংবাদ সম্মেলনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট, যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান, মাগুরার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম, ঝিনাইদহের আহ্বায়ক আবু হুরাইরা, নড়াইলের আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী ও কুষ্টিয়ার সদস্য সচিব মুস্তাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে নেতারা বলেন, জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে…
পার্থ সরকার,মাভাবিপ্রবি প্রতিনিধি বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫’-এর তালিকায় এবারও জায়গা হয়নি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি)। বুধবার (১৮ জুন) প্রকাশিত এই তালিকায় বিশ্বের ১১৫টি দেশের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশের ২০টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেলেও মাভাবিপ্রবি অনুপস্থিত রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মাঝে হতাশা ও প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপস্থিতি এবারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৮টি সরকারি ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটি বিশ্বের ১০১–২০০তম অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের মধ্যে শীর্ষে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক গুম কমিশনে আসা ২৫৩ জনের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গুলশানে সংবাদ সম্মেলনে গুম কমিশনের অবসরপ্রাপ্ত সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ কথা জানান। তিনি বলেন, ১ হাজার ৮৫০টি অভিযোগ বিশ্লেষণের মধ্যে থেকে গুম হওয়া ২৫৩ জনের তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এতে স্পষ্ট হয় যে, বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে ‘জঙ্গিবাদবিরোধী’ অভিযানের ছায়াতলে ইসলামি উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। যার ভুক্তভোগী ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার,…