- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
খাগড়াছড়ি প্রতিনিধি।। শিশুদের অধিকার ও সুরক্ষা বাস্তবায়নে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ জবাবদিহিতা অধিবেশন। বুধবার (১৮ জুন) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া এনসিটিএফ-এর উদ্যোগে এবং ওয়াই-মুভস প্রকল্প ও জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অধিবেশনে উঠে আসে শিশু অধিকার রক্ষায় বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়গুলো। পেরাছড়া এনসিটিএফ-এর সাধারণ সম্পাদক মোহনা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। তিনি তার বক্তব্যে বলেন, “শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা শুধুমাত্র সংস্থা বা প্রশাসনের কাজ নয়, এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। এই ধরনের প্ল্যাটফর্মগুলো শিশুদের কণ্ঠস্বর জোরালো করে তোলে।” অনুষ্ঠানে আরও উপস্থিত…
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর ৫৩তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি করেছে জেলা ডা.জুবাইদা রহমান পরিষদ। আজ মঙ্গলবার দুপুর ১টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ডা. জুবাইদা রহমান পরিষদ, পিরোজপুর জেলা শাখা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান পরিষদ, পিরোজপুর জেলা আহ্বায়ক শাম্মি আক্তার রশ্নী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর পিরোজপুর জেলার আহ্বায়ক ডা.…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ভুল চিকিৎসা, মেয়াদোত্তীর্ন ঔষধ সংরক্ষণ ও লাইসেন্সবিহীন ঔষধের ডিসপেনসারি চালানোর দায়ে বিশজিৎ বসু নামের এক পল্লী চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে মধুপুর পৌরসভার জটাবাড়ী মৌজার বাসিন্দা ওই পল্লী চিকিৎসকর বাড়ির পাশের একটি সেন্টারে অভিযান পরিচালনা করে আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান। ভ্রাাম্যমাণ আদালত ও প্রসিকিউশন সূত্র জানায়, বিশ্বজিৎ বসু নিয়মিত ঝুঁকিপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনে লিখে আসছিলেন, যা গ্রহণের পরামর্শ নিবন্ধিত এবং বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া…
কাহারোল প্রতিনিধি দিনাজপুরের কাহারোল উপজেলায় অনুষ্ঠিত হলো এক হৃদয়ছোঁয়া ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান।দৈনিক আমার সংবাদ.দি বাংলাদেশ টুডে কাহারোল উপজেলা প্রতিনিধি এবং দৈনিক খবর একদিন পত্রিকার স্টাফ রিপোটার মোঃ রশিদুল ইসলাম এর একান্ত আয়োজনে ও প্রবীণ সংবাদ কর্মী দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ১৭ জুন মংগলবার উপজেলা বিআরডিবি সম্মেলন কক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। যেখানে একত্রিত হয়েছিলেন উপজেলার নবীন ও প্রবীণ সাংবাদিকগণ। ঈদের পরস্পরের শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজনটি একটি অনন্য মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সুকুমার রায়.দৈনিক করতোয়া প্রতিনিধি ইব্রাহীম খলীল সোহাগ. দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম.বিশ্ব বাংলা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। বুধবার (১৮ জুন) সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, বিশেষ করে, গত ৫ আগস্ট এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যেই কার্যক্ষম করা হয়েছে। তিনি বলেন, এসএসএফ একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল বাহিনী, যারা আমার ও রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। বিগত ১০ মাসে এসএসএফ দেশে বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে। আমি এসএসএফ-এর সার্বিক পেশাদারিত্ব এবং আন্তরিকতা নিয়ে সন্তুষ্ট। এজন্য আমি…
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জে সজল হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ জুন) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন কাদিরের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজল হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সজল…
আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে। বিমান বাহিনীর জেটগুলো রাতভর তেহরানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত হানে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। বুধবার (১৮ জুন) ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর অভিযানে ৫০টির বেশি জেট অংশ নেয়। এসব তেহরানে একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরও জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল। সামরিক বাহিনী জানিয়েছে, আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানি শাসন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা…
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মোহাম্মদ কামরুজ্জামান মিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। ব্যাচেলর হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘ চার বছর ধরে সরকারি ফ্যামিলি কোয়ার্টারে অনুমতি ছাড়া বসবাস করছেন। এতে করে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা পরিমাণ সরকারি ভাড়া ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ বলেন, “অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী সরকারি সম্পত্তি বা আবাসন ব্যবহার করতে পারে না। যদি কেউ তা করে থাকে, তবে বিগত সময়ের সমস্ত ভাড়া পরিশোধ করতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কামরুজ্জামান মিয়ার বিষয়টি বর্তমানে সেনাবাহিনীর তদারকিতে…
জিয়ারত জুয়েলঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭জুন) উপজেলা প্রশাসনিক হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃআকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় বাসাইল উপজেলায় জন্ম ও মৃত্যুর নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন করার জন্য পৌর সভা ও ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করার জন্য নিদের্শনা প্রদান করা হয়েছে। সভায় আলোচনায় অংশ গ্রহন করেন বাসাইল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শার্লী হামিদ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুপ জিন্নাত রিয়া,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হীরা মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃরমজান মিয়া,ফুলকি ইউনিয়ন পরিষদের…
বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানান নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া। গ্রেপ্তার হওয়া লিমন হাওলাদার জিহাদ (২১) পিরোজপুর সদর উপজেলার শিকারপুর গ্রামের মোঃ টিপু হাওলাদারের ছেলে এবং রুবেল মিয়া (৩২) নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ চান মিয়ার ছেলে। পুলিশ জানায়, সোমবার রাতে শ্রীরামকাঠি বন্দরের ফেরিঘাট এলাকায় বহিরাগত দুই ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে শ্রীরামকাঠী বন্দরের ব্যাবসায়ী মাসুম ও আরিফ সহ স্থানীয় জনতা তাদেরকে ধরে ফেলেন ও তাদের সাথে থাকা ৪৮০ পিস ইয়াবার ট্যাবলেট…