Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় ব্যক্তিগতভাবে অনুমোদন দিলেও এখনো চূড়ান্ত নির্দেশ দেননি। হোয়াইট হাউস-ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছুটা অপেক্ষা করতে চান—তেহরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কার্যক্রম ত্যাগ করে কি না, সেটাই তিনি আগে দেখতে চান। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এটা করতেও পারি, নাও করতে পারি। আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, হয়তো তারও কম সময়ের মধ্যে সিদ্ধান্ত আসবে।’ বিশ্লেষকদের ধারণা, ইরানের সুসজ্জিত পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে ফোর্ডো সমৃদ্ধকরণ কেন্দ্র হতে পারে সম্ভাব্য লক্ষ্যবস্তু। পাহাড়ের নিচে অবস্থিত এ স্থাপনাটি এতটাই সুরক্ষিত যে, সাধারণ বোমা দিয়ে এর ক্ষতি করা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেছেন দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ। বুধবার (১৮ জুন) এক ভাষণে তিনি বলেন, ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা মর্মান্তিক ক্ষতি ভোগ করছি। দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে আনাদোলু এজেন্সি নেতানিয়াহুর ভাষণ প্রকাশ করে। নেতানিয়াহু তার দৈনিক ভিডিও বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গত রাতসহ আমরা ক্রমাগত যোগাযোগে আছি। আমাদের মধ্যে খুব উষ্ণ আলাপ হয়েছে। তিনি বলেন, আমরা দেখছি যে দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী, জনগণ অটল এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এ ছাড়া গাজা উপত্যকায় তীব্র লড়াই চলছে…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।।আগামী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল এক বার্তা নিয়ে এগিয়ে এলো খাগড়াছড়ি জেলা ছাত্রদল। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সামগ্রী—যা প্রমাণ করে ছাত্র রাজনীতিও হতে পারে মানবিকতা ও দায়িত্ববোধের বাস্তব উদাহরণ। বুধবার (১৮ জুন) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের কলাবাগানে এক হৃদয়স্পর্শী আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু,…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে উলিপুরে গণ অধিকার পরিষদের ঈদ পূর্নমিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।কর্মী সভায় বিভিন্ন ওয়ার্ডের শতশত সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত কাল বুড়া-বুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এড এস এম নুরে এরশাদ সিদ্দিকী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. সাজ্জাদ হোসেন পলাশ, সভাপতি, গণঅধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখা,সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উলিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আবু তানভীর সুমন, সাধারন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মুন্সী, মুহাঃ খাদেমুল ইসলাম আকাশ, সভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখাসহ প্রমুখ। কর্মীসভায় গণ অধিকার পরিষদের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি। যে কারণে নারাজ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে গতকাল (মঙ্গলবার) তারা হাজির হয়নি। বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সংঘর্ষে না গিয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রনায়ক সব সময় জনগণের শান্তির কথা চিন্তা করে কোনো বিভাজনে না গিয়ে আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। অনেকের পছন্দ হয়নি। কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নেই তাই তাদের অনেক গুরুত্ব।…

Read More

মাগুরা প্রতিনিধি উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণে মাগুরা জেলা প্রশাসন, এবং পাট অধিদপ্তর মাগুরা ও বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার সকাল ১১ টায় জেলা অডিটরিয়ামে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন, মাগুরা’র পাট উন্নয়ন কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, পাট অধিদপ্তর মাগুরা’র মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতি: উপ-পরিচালক…

Read More

ফরিদগঞ্জ উপজেলা – প্রতিনিধি চতুর্থবারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম)। সোমবার (১৭ জুন) বিকালে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত মে মাসের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন ও মামলা নিষ্পত্তিতে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার আব্দুর রকিব (পিপিএম) ওসি শাহ্ আলমের হাতে শ্রেষ্ঠ ওসি স্মারক ক্রেস্ট তুলে দেন। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, চাঁদপুর (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি ও জেলার সকল থানার ওসিরা। জানা যায়, মে মাসে…

Read More

স্টাফ রিপোর্টার: নওগাঁয় শহরের বাইপাস এলাকায় বেক্সিমকো ঔষধ কোম্পানির গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পারভীন আক্তার (৫৭) একজন নিহত হয়েছেন। এঘটনায় এক শিশুসহ আরো ৬জন আহত হয়েছে। তাদের মধ্যে ২জনের অবস্থা গুরুত্বর হলে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে। আজ বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৯ টায় শহরের পুলিশ লাইনের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত পারভিন আক্তার জেলার সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন- সকলে একই পরিবারের সদস্য। উপজেলার রসুলপুর গ্রামের মৃত সমিরউদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী ইসমত আরা, সিরাজুলের ছোট ভাই সাজির উদ্দীন ও তার ছেলে আরিফ ও তার স্ত্রী সাদিকা এবং সিরাজুল ইসলামের নাতি মুংরইল…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুত বাস্তবায়নের দাবীতে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে সাধারণ জনতা।গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় ৬টা পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়কের থানা মোড় চারমাথা অবরোধ করে রাখে ছাত্র জনতা। উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টা থেকে মানববন্ধনের ডাক দেওয়া হয়। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন শুরু হয়। মানববন্ধন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল থানা মোড় চারমাথায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মাকসুদ রহমান, অয়ন সুলতান, এমএ মতিন মোল্লা, খন্দকার জাহাঙ্গীর আলম ডাবলু সহ প্রায় শতাধিক ছাত্র জনতা। দীর্ঘ অবরোধে থানা মোড় চারমাথার প্রতিটি…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার সদস্য আনিসুর রহমান ওরফে ঠান্ডা মিয়ার হত্যাকাণ্ডের দ্রুত চার্জশিট প্রদান ও তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন সকাল ১১টায় গাইবান্ধা গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশের আয়োজন করে সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখা ও নিহত আনিসুরের এলাকাবাসী। সমাবেশে সভাপতিত্ব করেন আনিসুরের চাচা মোজাম্মেল হক। এতে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের জেলা প্রধান উপদেষ্টা ও বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, উপদেষ্টা সুকুমার চন্দ্র মোদক, উপদেষ্টা ইসরাত জাহান, জেলা নেতা লাভলু মিয়া, রাজা মিয়া, আব্দুল খালেক, শাওন সরকার, নিহতের স্ত্রী কবিতা বেগম, ছেলে প্রান্ত, বন্ধু রিজু প্রমুখ।…

Read More