- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত: জেলা ৬ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম। (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার থানা চারমাথা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার, বিভিন্ন মোবাইল টাওয়ার, ব্যবসা প্রতিষ্টানের লক কাটারসহ জব্দ করা হয় দেশীয় অস্ত্র। আটককৃতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার চন্দন পাঠ গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল (৩৪), চাঁদপুর জেলা সদর উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে রাকিব (৩২), কুমিল্লার লাকসাম উপজেলার নাওপি গ্রামের তৈয়ব আলীর ছেলে সোহাগ (৩০), একই গ্রামের সাওজান আলীর ছেলে জহুরুল (৩২), মৃত আব্দুস…
আন্তর্জাতিক ডেস্ক ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলে একের পর এক মিসাইল দিয়ে পাল্টা হামলা করছে ইরান। এবার ইসরায়েলের বিয়ারশেবা শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। খবর আলজাজিরার। প্রতিবেদন জানায়, বিস্ফোরণের শব্দটি বিয়ারশেবার একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ভবনের আশপাশ থেকে এসেছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা যায়নি। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, তাদের লক্ষ্যবস্তু ছিল হাসপাতালের নিকটবর্তী একটি সামরিক গোয়েন্দা সদর দপ্তর।
পাবনা প্রতিনিধি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চক্রান্ত, ষড়যন্ত্র এখনো থেমে নেই। পাশের দেশ যখনই দেখেছে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছে; তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা ও অপ্রপ্রচার সেখান থেকে চালু হচ্ছে। তাদের পুনর্বাসনের জন্য আজকে ভারতের নীতি-নির্ধারকরা নানা প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তো আন্দোলনের ফসল। ১৬ বছরের নিরন্তর আন্দোলন ও জুলাই-আগস্টের রক্তঝরা আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। এ পতনটা তারা সহ্য করতে পারছে না। পাবনার চাটমোহরে শুক্রবার দুপুরে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার প্রবীণ বিএনপি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক চলতি বছর হজপালনে সৌদি আরবে গিয়ে ৩৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন গাজীপুরের গাছার মো. আফজাল হোসাইন (৬৮)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে ২৩ জন মারা গেছেন মক্কায়, ১১ জন মদিনায়, একজন আরাফায় এবং একজন জেদ্দায়। শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে। এতে জানানো হয়, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ২৭০ জন এবং সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি হওয়া হজযাত্রীর সংখ্যা ২৫ জন। এ বছর হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। মোট ৮৭ হাজার…
আন্তর্জাতিক ডেস্ক ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যা করেছে। শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে। খবর আলজাজিরার। দুপুরে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলে নিক্ষেপের জন্য প্রস্তুত তিনটি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম আক্রমণ করেছে। সেনাবাহিনী বিস্তারিত তথ্য না দিয়ে জানিয়েছে, যে সামরিক কমান্ডার উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনিই নিহত হয়েছেন। এ হামলা ছিল সুনির্দিষ্ট। আলজাজিরা বলেছে, আমরা যখন আরও তথ্য পাব তখন পাঠকদের জানাব। ইরানি অফিশিয়ালরা এখনও কোনো মন্তব্য করেনি। এদিকে ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। বৃহস্পতিবার রাতের হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর তেহরানের বিভিন্ন…
ইবি সংবাদদাতা: সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলামের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মাহফিলের আয়োজন করে বিভাগের শিক্ষার্থীরা। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট ও শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী সহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আশরাফ উদ্দীন খান। এর আগে গত ১৬ জুন বাসা থেকে ক্যাম্পাসে আসার সময় কুষ্টিয়ার বৃত্তিপাড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে মারা যান রাশেদুল…
রাজশাহী প্রতিনিধি দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন রাজশাহী প্রেসক্লাবকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে রক্ষায় অবিলম্বে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে রাজশাহীর শতাধিক সিনিয়র ও পেশাদার সাংবাদিক জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর সাংবাদিক সমাজের পক্ষে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি জনাব সাইদুর রহমান এর নেতৃত্বে এই স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করা হয়। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক অভিজ্ঞ ও নিরপেক্ষ সাংবাদিক উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধভাবে সাংবাদিক পরিচয়দানকারী নজরুল ইসলাম জুলু সশস্ত্র সঙ্গীদের নিয়ে রাজশাহী প্রেসক্লাবে হামলা চালিয়ে অবৈধভাবে দখল নেয়। হামলার সময়…
পার্থ সরকার,মাভাবিপ্রবি প্রতিনিধি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বৃহত্তম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সচেতন ছাত্র সমাজ (সিএসএস) সপ্তমবারের মতো তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। শুক্রবার (২০ জুন) সংগঠনটির প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ নয়ন ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান (বাপ্পী)। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতিইমরান হোসাইন (বুটেক্স), আশিকুর রহমান রানা (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সাইদুল ইসলাম (চৌহালী সরকারি…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুরে প্রধান অতিথি হিসাবে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী মঞ্জুরী মোর্শেদা, পৌর যুবদলের আহবায়ক মইনুদ্দিন লিপন, সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজিত…
নওগাঁ প্রতিনিধ নওগাঁর বদলগাছী উপজেলায় ভটভটি ও সিএনজি (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুইযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার, ১৯ জুন দুপুর ২টায় বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন বদলগাছী উপজেলার দিঘীরপাড়ার কার্তিক। তিনি বদলগাছী উপজেলা একটি ছাপাখানায় কাজ করতেন। অন্য জনের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। আহতরা হলেন, সিএনজি চালক বিল্পব হোসেন, সিএনজির যাত্রী আনিসুর রহমান। দুজনেই বদলগাছী উপজেলার বাসিন্দা। অপরজন আক্কেলপুর উপজেলার ভটভটি চালক ইমরান আলী রানা। স্থানীয়রা জানান, বদলগাছী থেকে ভটভটিতে ধানের তুষ বা গুড়া নিয়ে জয়পুরহাটের দিকে…