- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাহেদ হোসেন চৌধুরী বাবলুকে (৬৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষ করে নিজ বাড়ি ফেরার পথে, উপজেলা হিসাব রক্ষন অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে মোশাহেদ হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন রাজনৈতিক দলগুলো বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। মঙ্গলবার (১৭ জুন) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ যেটা সংবিধানের ৯৫-এর ১ অনুচ্ছেদ ও ৪৮-এর ৩ অনুচ্ছেদে আছে সেগুলো সংশোধনের ব্যাপারে এক ধরনের ঐকমত্য হয়েছে। দুটি দল ছাড়া অধিকাংশ দল এ বিষয়ে এক জায়াগায় এসেছে। আমরা আগামী বৈঠকে আবার এটি নিয়ে আলোচনা করব যাতে সবাই ঐকমত্যে আসতে পারেন। কিন্তু প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আলী রীয়াজ…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ০৬ নং ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামের শফিকুল ইসলাম ও তার ছেলে ফারুক মিয়া এবং লাভলু মিয়া হাতীমারা বিলের ৬৩ বিঘা সরকারি খাশ জমি ১২ লক্ষ টাকা দিয়ে লিজ নিয়ে ৩ বছর ধরে মাছ ও হাস পালন করে আসছে। গত কাল আনুমানিক রাত দেড়টার দিকে ঐ গ্রামের দনননডিসকো,সবুজ,আতিয়ারসহ ৫/৭ জন সন্ত্রাসী কায়দায় ধারালো অস্ত্র নিয়ে রাতের আধারে ফারুক মিয়াকে জিম্মি করে পুকুরে বিষ প্রয়োগ করে এবং ১টি ছেচ পাম্প তুলে নিয়ে যায়। বিষক্রিয়ার ফলে পুকুরের সমস্ত মাছ এবং হাসের খামারের প্রায় ৫০০ টি হাস মারা যায়। এতে খামারিদের প্রায় আনুমানিক…
আন্তর্জাতিক ডেস্ক ইরান ও ইসরায়েল আবারও হামলা ও পাল্টাহামলায় লিপ্ত হয়েছে। সোমবার রাতে তেলআবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান বলেছে, এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা। অপর দিকে তেলআবিব ও আশেপাশের এলাকায় অ্যালার্ম বাজতে শুরু করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনিকে হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে। কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। ইরানে হামলায় অন্তত ২২০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে ৭০ জন নারী…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সরকার সবার বিষয়ে নিরপেক্ষ। মঙ্গলবার (১৭ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে সংবাদ সম্মেলনকালে সরকার নিরপেক্ষতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, আমরা সবার বিষয়ে সমান। আমরা সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিত করছি। সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের সবার প্রতি আমরা সমান নিরপেক্ষ আছি। আমরা মনে করি সবাই আমাদের অংশীজন। প্রেস সচিব বলেন, ঐকমত্য কমিশনের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্যদিবসে দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে আশা করি।…
পানছড়ি উপজেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪-তম শাহাদাৎ বার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পানছড়ি সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে পানছড়ি সরকারি কলেজ ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোপণ কৃত গাছের মধ্যে বিভিন্ন প্রজাতির ফুল,ফল (নিম গাছ) সহ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করে এমন গাছ লাগানো হয়। এসময় উপস্থিত ছিলেন, পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক ত্রিরতন চাকমা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম,…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে মঙ্গলবারও সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন কর্মচারীরা। স্লোগানে স্লোগানে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবি জানাচ্ছেন বিক্ষোভরতরা। এদিন বেলা ১১টায় কর্মচারীরা সচিবালয়ে ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে যান। সেখানে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এ আন্দোলন হচ্ছে। বিক্ষোভ সমাবেশে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর ও মো. নুরুল ইসলাম, কো-মহাসচিব মো. নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন। এর আগে, সোমবার আন্দোলনকারীদের আন্দোলন…
ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে এক কৃষক পিতা নিহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার শংকরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানায়, শংকরপুর গ্রামের কৃষক শাহাদত হোসেন (৬৫) তার ছেলে ফয়সাল হোসেন (২৫) সাথে নিয়ে গ্রামের মাঠে মরিচের ক্ষেতে কাজ করতে যান। কাজ করার সময় ফয়সাল আকষ্মিকভাবে কোদাল দিয়ে তার বাবা শাহাদত হোসেনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান। পরে মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে ফিরে গিয়ে নিজেই তার মাকে ঘটনা জানান ছেলে ফয়সাল। এসময় স্থানীয়রা ও স্বজনরা মাঠে গিয়ে শাহাদতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে…
মাগুরা প্রতিনিধি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় অর্ধশতাধিক বাড়িতে ব্যাপক ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ও রবিবার সকালে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল-তারাউজিয়াল ও নোহাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছে। ভুক্তভোগী এখলাস শেখের স্ত্রী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে নোহাটা গ্রামের লিপটন মিয়া, মিজানুর রহমান টিটো, কর্নেল, কবির, স্কট ও ফারুক মেম্বারের নেতৃত্বে শনিবার রাতে ও রবিবার সকালে ওই গ্রামের পলাশ, জাফর, আসাদ, বিল্লাল, জিল্লু, আলমগীর, জাহাঙ্গীর, ইকবাল, বীরমুক্তিযোদ্ধা শেখ কাওছার আলী, মোসলেম, আজিজ, সরোয়ার, হাফিজার, বেদেনা ও আতর শেখসহ অন্তত অর্ধশতাধিক বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এখলাস শেখের…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাচাই প্রজন্ম বাঁচাই জীবন” এই শ্লোগানে টাঙ্গাইলের মধুপুরে সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় সচেতন যুবসমাজ ও এলাকাবাসীর আয়োজনে এবং মধুপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বেরিবাইদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোবুদিয়া গফুর বাসস্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে স্থানীয়দের সাথে শীর্ষক মতবিনিময় সভায় বেরীবাইদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাবিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর। যুবদল নেতা আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…