- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
সাভার প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভারে দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন কাটানো বিধবা হনুফার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির যুন্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। সোমবার (১৬ জুন) সকালে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে খোরশেদ আলম ছুটে যান সাভার পৌরসভার জামসিং এলাকার দরিদ্র অসহায় ওই বিধবা হনুফার জরাজীর্ণ কুটিরে। এসময় বিএনপি নেতা খোরশেদ আলম বিধবা হনুফার পরিবারের খোঁজখবর নেন এবং নতুন ঘর নির্মাণের জন্য তারেক রহমানের পক্ষ থেকে তার হাতে তুলে দেন আর্থিক সহায়তা। খোরশেদ আলম বলেন, কয়েক দিন আগে গণমাধ্যমে বিধবা হনুফা তার ছেলে ও মেয়েকে নিয়ে খুবই অসহায় জীবন-যাপন করছিল…
আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলকে লক্ষ্য করে সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত পাঁচজন নিহত ও অনেক আহত হয়েছেন। হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুত কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় সাত লাখ মার্কিনিকে ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন ঘাঁটি বা স্বার্থে হামলা হয়, তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে। অপর দিকে, ইরান পিছু হটেনি। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে ‘ইসলামী সেনাবাহিনী’ গঠন করে তারা লড়াই অব্যাহত রাখবে। ইরানে আরেক নেতা মহসেন রেজাই বলেছেনযে, সৌদি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন—জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাদের ঠিকানায় খুঁজে পায়নি পুলিশ। তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৬ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। এ সময় মামলার আরেক আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে হাজির ছিলেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত ১ জুন জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেয়…
ক্যাম্পাস প্রতিনিধি রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরের পানিতে ডুবে সানজিদা আক্তার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী। সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা মোহনা ইসলাম নামে ইডেনের ফিনান্স বিভাগের ছাত্রী জানান, সানজিদার বাসা পুরান ঢাকার চকবাজার এলাকায়। বাসায় গিয়ে তাকে পড়ান মোহনা। আজ সকালে তারা ফোনে যোগাযোগ করে একসাথে বাসা থেকে বের হন। উদ্দেশ্য ছিল ইডেন কলেজের পুকুরে দুজনই সাঁতার শিখবেন। সেই পরিকল্পনামতে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক দেশের রাজনীতিতে কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই বৈঠক রাজনীতিতে এক ধরনের অস্বস্তিও তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম চরমোনাই পির। তিনি বলেন, বিশেষত দুই পক্ষের প্রতিনিধিসহ বৈঠকের পরে দুই নেতার একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে। আগামী রাজনীতির স্বাচ্ছন্দ্যের জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জাতির সামনে পরিষ্কার করতে হবে। রোববার পুরানা পল্টনের অফিসে দলের সিনিয়র দায়িত্বশীলদের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে চরমোনাই পির এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি…
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন ৩২ বছর বয়সী এক মুসলিম নারী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ধুপিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার (১৪ জুন ) সকাল থেকে দীনেশচন্দ্ররে ছেলে উজ্জ্বল চন্দ্র এর বাড়িতে অবস্থান নিয়েছে ওই মুসলিম নারী। জানা গেছে, বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেয়া ওই নারীর নাম তানজিলা আক্তার। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময় উজ্জ্বল চন্দ্র এর সাথে পরিচয় হয়। ভূক্তভোগী ওই নারী জানান, পরিচয়ের এক পর্যায় উজ্জ্বল চন্দ্ররের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উজ্জ্বল চন্দ্র মুসলমান হয়ে তাকে…
চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রী কর্তৃক ডিভোর্স লেটার পেয়ে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছেন আজিজুল হক রবিন নামের এক যুবক। রোববার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার শেষে থানায় নিয়ে আসে। তিনি উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক রবিন আট বছর পূর্বে পাশ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার তালপট্টি গ্রামের নাছিমা আক্তারকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে জান্নাত আক্তার নামে ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ‘পরকিয়া’ সন্দেহে উভয়ের ঝগড়া লেগেই থাকতো। ঝগড়ার জের ধরে ছয় মাস আগে নাছিমা আক্তার একমাত্র সন্তানকে…
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় সীমান্তে গুলিতে রাজু ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দিবাগত রাতে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া এলাকায় সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৩ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে রোববার (১৫ জুন) পঞ্চগড় সদর থানা পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গের পাঠায়। নিহত রাজু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। স্থানীয়দের দাবি, বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আর বিজিবি তৎপরতা তেমন না থাকা এমন ঘটনা ঘটছে বলে জানান তারা। এ দিকে বিজিবির দাবি, খবর পেয়ে বিজিবির প্রেট্রোল টিম…
ছবি সংগ্রহীত আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েল টানা হামলা শুরু করার পর আতঙ্কিত রাজধানী তেহরান ছাড়তে চাইছে অনেক মানুষ। রোববার (১৫ জুন) পেট্রল পাম্পগুলিতে লম্বা লাইন দেখা গেছে, কারণ সবাই ঘর ছাড়ার আগে জ্বালানি নিতে চাইছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘মানুষজন ভয় পেয়ে যাচ্ছে। অনেক পেট্রল পাম্পে উপচে পড়েছে, কারণ সবাই চাইছে নিরাপদ স্থানে যেতে।’ অনেকে বলেছে যে অল্প পেট্রল রয়েছে, তাই চাইলে সবাই নিতে পারছে না। অপর এক বাসিন্দা বলেন, ‘রাজধানীতে আশ্রয় নেওয়ার মতো নিরাপদ জায়গা নেই। যদি হামলা হয়, কোথায় যাবো?’ অনেক মানুষ রাজধানী ছেড়ে উত্তর দিকে যাচ্ছে। কারণ সেখানে গ্রাম এলাকা এবং তারা নিরাপদ মনে করছেন। কিন্তু মহাসড়কগুলো গাড়িতে…