- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলে ইরানের হামলার জেরে আটকে গেল বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের বিয়ে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সোমবার (১৬ জুন) প্রধানমন্ত্রীর পুত্র এভনের নেতানিয়াহুর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। খবরে বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিয়ের আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। বিয়ে আয়োজনের সময় গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্ত না হওয়ার বিষয়টি তুলে ধরে বিরোধীরা ক্ষোভ প্রকাশ করে। এরই মধ্যে শুক্রবার ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এর পাল্টা জবাবে…
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েল সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইরান এখন পর্যন্ত ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। এসব হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩৮০ জন আহত হয়েছে। খবর সিএনএন এর। বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। এছাড়া আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের দিকে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। এর ফলে ইসরায়েলের ২২টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গত ২ দিনে আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী, ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৮০ জন নিহত…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সুন্দরগঞ্জে জনতা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে দা দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যার অভিযোগে স্বামীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ। নিহত জনতা বেগম সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে। প্রায় ১১ বছর আগে তার বিয়ে হয় একই উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর মৎস্য খামার গ্রামের লতিফ মিয়ার সঙ্গে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মামলা সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা পারিবারিক কারণে স্বামী লতিফ মিয়া ও…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধ জেলা প্রতিনিধি। গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশের অভিযানে দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, আজ ১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ফুলছড়ি থানার এসআই আয়নাল, এসআই রুহুল আমিন, এএসআই রবিউল ও এএসআই আমিনুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি মোঃ আল মামুন ওরফে হিরা (পিতা: মো. মুকুল ডাক্তার, মাতা: মোছা: হাজেরা বেগম, সাং: সাতার কান্দি চর, থানা: ফুলছড়ি, জেলা: গাইবান্ধা)–কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সফল অভিযান: কুখ্যাত গাঁজা ব্যবসায়ী কামাল ফখরা গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি বিশেষ অভিযানে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী কামাল ফখরা (৪৫) গ্রেফতার হয়েছে। গতকাল ১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে গাইবান্ধা সদর উপজেলার এক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় বলে অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক (নাম উল্লেখ করতে পারেন)। অভিযানের সময় অন্য কোনো সহযোগী গ্রেফতার হয়নি, তবে এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পার্থ সরকার মাভাবিপ্রবি প্রতিনিধি ভালোবাসা অনেকভাবে প্রকাশিত হয়—কখনো শব্দে, কখনো চোখের জল আর হাসিতে। কিন্তু কিছু সম্পর্ক আছে, যা নিঃশব্দ ভালোবাসার এক বিশাল আবেগ। বাবা এমনই একজন, যিনি হয়তো “ভালোবাসি” বলেন না, কিন্তু তার প্রতিটি কাজেই সন্তানের প্রতি ভালোবাসার স্পষ্ট প্রতিফলন ঘটে। নিঃস্বার্থ পরিশ্রম, নিরব ত্যাগ আর ছায়ার মতো উপস্থিতি—এসবেই তিনি হয়ে ওঠেন সন্তানের জীবনের মূল শক্তি। বিশ্ব বাবা দিবস উপলক্ষে দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বাবাকে ঘিরে তাদের অনুভূতি ও স্মৃতির কথা তুলে ধরা হয়েছে। “বাবা আমার জীবনের প্রথম হিরো” শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তামান্না মুন্নি বলেন “বাবা আমার জীবনের প্রথম হিরো। আমি…
প্রতিনিধি: মনপুরা, ভোলা | মাত্র ১০ বছরের ছোট্ট মেয়ে জান্নাত। হারিয়ে গিয়েছিল প্রিয় মুখ, পরিচিত পৃথিবী, এমনকি নিজের বাড়ির ঠিকানাও মনে রাখতে পারেনি ঠিকমতো। অপহরণের ২৯ দিন পর, অবশেষে মনপুরায় একদল তরুণ ও প্রশাসনের মানবিক প্রচেষ্টায় ফিরে পেল তার আপন ঠিকানা, ফিরে পেল বাবা-মায়ের কোল। ঘটনার সূত্রপাত ১৫ মে ২০২৫ তারিখে, যখন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার অন্তর্গত এলাকা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে জান্নাতকে অপহরণ করে একটি চক্র। অপহরণকারীরা জান্নাতকে ময়মনসিংহ থেকে নিয়ে গিয়ে বরিশালে আটকে রাখে। পরবর্তী ২৯ দিন তাকে একটি গোপন জায়গায় রেখে প্রতিদিন শুধু রুটি ও ডাল খেতে দেওয়া হতো। শিশুটিকে কঠোরভাবে হুমকি দেওয়া হতো—”কাউকে কিছু বললে মেরে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ঈদ-উল-আযহা উদযাপন শেষে কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নভাবে যাতায়াত নিশ্চিত করনের লক্ষ্যে গাইবান্ধার মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার অর্ধবেলা ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ গাইবান্ধার যৌথ উদ্যোগে এই আদালত পরিচালনা করা হয়। এই আদালত নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ট্রেজারি শাখা মোহাম্মদ মুনতাসির মারুফ। এসময় গাইবান্ধা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজল ও অফিসের কর্মচারীরা এবং জেলা ট্রাফিক পুলিশের টিআই মহিউদ্দিনসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সড়কে চলাচলরত বিভিন্ন গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না…
কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ৮ নং বলদিয়া ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য ভিজিএফ প্রকল্পের আওতায় বরাদ্দ দেওয়া তালিকা প্রস্তুত ও চাল বিতরণে ব্যাপক অনিয়ম করা হয়েছে। তালিকায় দরিদ্রদের পরিবর্তে সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ এক হাজার ৮০০ সচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়। জনপ্রতিনিধি ও তালিকা অনুমোদন কমিটির যোগসাজশে চাল আত্মসাতের জন্য দরিদ্রদের বাদ দিয়ে পরিকল্পিতভাবে সচ্ছলদের নাম দিয়ে তালিকা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। স্থানীয় লোকজন জানিয়েছেন, এসব নামের বিপরীতে বরাদ্দ দেওয়া স্লিপ চেয়ারম্যান-মেম্বাররা ব্যবসায়ীদের কাছে আগেই বিক্রি করে দেন। তবে এবার ঈদে বিতরণের সময় স্থানীয় সচেতন লোকজন বাধা দেওয়ায় এসব স্লিপের চাল তুলতে পারেননি ব্যবসায়ীরা।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের সময় নাগরিক সেবা চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি। তার সমর্থকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানাতে রোববার (১৫ জুন) বেলা ১১টায় নগর ভবনে উপস্থিত হয়ে ইশরাক হোসেন এ কথা জানান। ইশরাক হোসেন বলেন, সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করেন। তাহলে অচল অবস্থা কেটে যাবে। এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের এই আন্দোলন চলমান থাকবে। স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লংঘন করেছেন। আন্দোলন চলমান থাকবে। এখান থেকে ফিরে আসার…