Author: admin

ইরানের মিসাইলে ক্ষতিগ্রস্ত তেলআবিবের ভবন। ছবি : সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলে শনিবার (১৪ জুন) দিবাগত রাতে একের পর এক হামলা হয়েছে। ইরানের মিসাইল বৃষ্টি থেকে বাঁচতে রাতের ঘুম হারাম করে ইসরায়েলি নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোর দিকে ছুটতে হয়েছে। তবুও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। স্মরণকালের ভয়াবহ হামলায় যখন ইসরায়েল দিশেহারা তখন জানা গেল ইয়েমেন থেকেও মিসাইল আঘাত হেনেছে। রোববার (১৫ জুন) দ্য টাইমস অব ইসরায়েল বলছে, ইয়েমেনের হুতিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। একই সময় ইরানের হামলা চলছিল। বৃহস্পতিবার (১২ জুন) ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালাল হুতিরা। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা দাবি করেছে, তারা ইরানের সাথে সমন্বয় করে তেলআবিব…

Read More

বেনাপোল (যশোর) যশোরের বেনাপোল রঘুনাথপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মনিরুজ্জামান (৫৩) নামের এক ব্যক্তি নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। নিহত মনিরুজ্জামান বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রীর রেহেনা খাতুন (৪৫)। তারা রঘুনাথপুর গ্রামেই বসবাস করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সেই কলহ চরমে পৌঁছালে মনিরুজ্জামান প্রথমে স্ত্রীকে গলাচিপে হত্যা করেন বলে সন্দেহ করা হচ্ছে। এরপর নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এই মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এতে আরও গভীর কোনো কারণ থাকতে পারে। …

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার টাঙ্গাইল -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার অরণখোলা ইউনিয়নের মুনারবাইদ বন এলাকায় রাস্তার পাশের বট গাছের সাথে চলন্ত ট্রাকের ধাক্কা লেগে ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এবং এ ছাড়াও আহত হয়েছে আরো দুজন। ১৪ জুন (শনিবার) ভোর ৩.৪০ ঘটিকার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। ঘটনা স্থলেই ট্রাক চালক মোঃ জিয়াউল ইসলাম (৩৬) মৃত্যু হয়। জিয়াউল ইসলাম ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাইকাসিমোড় গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এ ছাড়াও আরো দুই আহতরা হলেন হেলপার মো. হুমায়ুন (৩৫) ও সিহাব (৩৫)। তার উভয়ই একই উপজেলার বাসিন্দা। জানাযায়, ট্রাকটি পেঁয়াজ ভর্তি করে টাঙ্গাইল থেকে ময়মনসিংহ দিকে যাওয়ার পথে উপজেলার বন এলাকা…

Read More

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গতকাল শনিবার (১৪ জুন) বিকেল ৩ টায় মহব্বতপুর ফাজিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিঘাটা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি নৈতিকতা ও নেতৃত্ব বিকাশের একটি আদর্শ পাঠশালা। দেশের ভবিষ্যৎ নির্মাণে ছাত্রসমাজকে সঠিক পথে এগিয়ে নিতে ছাত্র শিবিরের কার্যক্রম জোরদার করার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—…

Read More

নওগাঁ প্রতিনিধি নওগাঁয় মফস্বল সাংবাদিক ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মুক্তির মোড় সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাঁখার সভাপতি বিজয় টিভি ও ভোরের পাতা জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা টিভি ও আজকালের খবরের জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন, আজকের দর্পণ প্রতিনিধি ফয়সাল আহমেদ, মোহনা টিভির হাবিবুর রহমান, গণমানুষের আওয়াজের জাহিদুল হক মিন্টু,স্বদেশ বিচিত্রার রাকিব রেজা, দৈনিক সোনালী খবরের সাইদুল ইসলাম হেলাল, দৈনিক ঘোষণার মোস্তফা আলী, নিউজ টুয়েন্টি ওয়ানের মাসুদ রানা, প্রতিদিনের কাগজের নাজমুল হক প্রমূখ সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২০ জুনের পর হতে জেলাধীন সকল উপজেলা শাখাঁ…

Read More

বড়াইগ্রাম থেকে—বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফাই এদেশের মানুষের মুক্তি সনদ। এর মধ্যেই বাংলাদেশের কৃষক, শ্রমিক, আইনজীবি, বিচারব্যবস্থা, কৃষি, সংস্কৃতিসহ সব সমস্যার সমাধান রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই একত্রিশ দফার মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। বিভিন্ন দলের কাছ থেকে অন্তবর্তী সরকার সংস্কারের প্রস্তাব নিচ্ছে। তারেক রহমানের দেয়া একত্রিশ দফা নিলেই তো সংস্কার হয়ে যায়।শনিবার বিকালে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্ত্বরে উপজেলা ও বনপাড়া পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি: একটি বিদায় মানেই সবকিছুর ইতি নয়—বরং নতুন শুরু, নতুন স্বপ্নের পাখা মেলবার প্রস্তুতি। ঠিক এমন আবেগমাখা, স্বপ্নবোনা এক দুপুরে খাগড়াছড়ির আলুটিলা অ্যাম্ফিথিয়ারে অনুষ্ঠিত হলো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার (১৪ জুন) খাগড়াছড়ি সদরের অন্যতম মনোরম পর্যটন এলাকা আলুটিলা অ্যাম্ফিথিয়ারে এক ভিন্নমাত্রার শিক্ষা-সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করে আইসিটি পয়েন্ট ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ১০জন শিক্ষার্থী ও ২০০জন ২০২৫সালে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ম মাফিক বিদায় জানানো হয়। সাবলীল আয়োজন, প্রাণবন্ত পরিবেশ, এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত এই অনুষ্ঠান যেন হয়ে ওঠে শিক্ষার্থীদের জীবনের এক স্মরণীয় দিন। সংবর্ধনা পেলেন বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলে রাতভর হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৪ জুন) রাতে হাইফা, তেলআবিব, বাত ইয়াম, জেরুজালেমসহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল। এসব হামলায় বিভিন্ন স্থানে আটজন নিহত এবং দুই শতাধিক আহতের তথ্য এসেছে। ইসরায়েলিদের জন্য আরেকটি উদ্বেগের খবর হলো- হামলার পর নিখোঁজ হয়েছেন কয়েক ডজন মানুষ। ইসরায়েলের বাত ইয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ডজন মানুষ নিখোঁজ বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেট। হোম ফ্রন্ট কমান্ডের অনুমান, তেল আবিবের ঠিক দক্ষিণে বাত ইয়ামে হামলার স্থানে ৩৫ জন নিখোঁজ রয়েছেন। ইয়নেট আরও জানায়, ওই এলাকায় হামলায় আহতের সংখ্যা বেড়ে ১০০-এ পৌঁছেছে, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর। গত…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজন করেছে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতবিনিময় সভা, যেখানে জেলার ৯টি উপজেলার সংগঠক ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পার্বত্য জেলা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত এ সভায় সংগঠনের ভবিষ্যৎ পথনির্দেশনা ও কাঠামোগত প্রস্তুতি বিষয়ে বিশদ আলোচনা হয়। শনিবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের শিশু একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এনসিপি’র দক্ষিণাঞ্চলীয় সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, যিনি সভার সার্বিক ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র দক্ষিনাঞ্চলের তত্ত্বাবধায়ক ও সংগঠক ইমন সৈয়দ। তিনি বলেন, “নাগরিক অধিকার, সাম্য ও ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। খাগড়াছড়িকে একটি উদাহরণ হিসেবে গড়ে তোলার কাজ আমরা…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে বংশাই নদীতে পড়ে নাজিম সিকদার(১৪)নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।শনিবার সকাল ৮টার দিকে উপজেলার হাঁটুভাঙ্গা বংশাই সেতুর পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।নিখোঁজ নাজিম সিকদার উপজেলার মজিদপুর গ্রামের ইকবাল সিকদারের ছেলে।সে বংশাই স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ছিলেন।স্হানীয় সূত্রে জানা যায়,নাজিম ও তার বন্ধুরা মিলে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে নিয়ে পিকনিকে যাচ্ছিলেন।সকাল পৌনে আটটার দিকে তারা হাঁটুভাঙ্গা বংশাই সেতুর পূর্ব পাশ থেকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া(চাপড়া বিলের) উদ্দেশ্যে রওয়ানা দেয়।এসময় নাজিম ও তার বন্ধুরা নৌকার ছাদে সাউন্ড বক্সে মিউজিকের তালে তালে নাচতে থাকে।সকাল ৮টার দিকে বংশাই সেতুর কিছুটা পশ্চিম দিকে…

Read More