- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। এই বৈঠকে পর একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে, দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দপূর্ণ হয়েছে। শুক্রবার (১৩ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বৈঠকের আলোচনা বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু। সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল, আগামী এপ্রিলে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছিল, সেটা উপযুক্ত সময় নয় বিধায় এগিয়ে নিয়ে…
যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিয়ার) বিভাগ আগামী ১৯ জুন ২০২৫, সোমবার আয়োজন করতে যাচ্ছে বিভাগের “প্রথম জাতীয় কনফারেন্স” যার প্রতিপাদ্য বিষয় : বাংলাদেশে বহুবিধ স্বাস্থ্যসেবা ব্যবস্থার মাধ্যমে প্রমাণভিত্তিক ফিজিওথেরাপি সেবা প্রদান। ২০১৮ সালে যাত্রা শুরু করা পিটিআর বিভাগটি শুরু থেকেই এমন একটি কনফারেন্স আয়োজনের স্বপ্ন দেখে আসছিল। বিভাগ থেকে ব্যাচেলর অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিগ্রি ( BPTR) প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. রিজুয়ানোর রহমান এবং কোষাধ্যক্ষ ড. হোসাইন আল মামুন। …
স্টাফ রিপোর্টারঃ কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের সহধর্মিণী নাসরিন সিদ্দিকী মারা যাওয়ায় কাদের সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে এবং সমবেদনা জানাতে এবার তার বাসায় গিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু । গত বৃহস্পতিবার ( ১২ জুন) রাতে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোড়ে সোনার বাংলায় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসভবনে গিয়ে কাদের সিদ্দিকীকে সমবেদনা জানান তিনি। এই সময় নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমাবেদনা, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন সালাম পিন্টু। এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য বাবু…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৩ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি…
ইসরায়েলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত একটি ভবনের দৃশ্য ভোরের বাংলা নিউজ ডেস্ক ইরানে বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামিসহ আরও অনেকেই নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলার পর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। দেশটি ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে শুক্রবার (১৩ জুন) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলার পর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জর্ডান। সংবাদমাধ্যমটি বলছে, ইরানের পক্ষ থেকে ১০০টিরও বেশি ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক পৃথিবীতে অনেক দেশেই প্রচলিত আছে আজব নানা রীতি। তবে আফ্রিকার উগান্ডায় এমন এক অদ্ভুত রীতি মেনে কনের বিয়ে দেয়া হয় যা জানলে চোখ কপালে উঠতে বাধ্য যে কারও! সেখানে বিয়ের আগে হবু বরের সাথে বিছানায় শুতে হয় কনের নিকট আত্মীয়াদের। সাধারণত কনের ফুফু, চাচী ও খালারা এই দায়িত্ব পালন করে থাকেন। বিছানায় তাদের কাছে পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল বিয়ের কথা-বার্তা এগিয়ে নিতে পারেন বরপক্ষের লোকজন। পুরো পৃথিবীকে বিস্ময়ে হতবাক করে দেয়ার মতো বিয়ের এই রীতি মেনে চলে উগান্ডার বানিয়ানকোল নামের একটি জাতি। এই জাতির কোনো মেয়ের যখন বিয়ে ঠিক হয় তখন তার নিকটাত্মীয়াদের দায়িত্ব…
কুড়িগ্রাম প্রতিনিধি নদীর তীরে বসবাস করে উত্তরবঙ্গের মানুষের জীবন অতীতে বহুবার সাঁতরে কাটিয়েছে বন্যার দুঃস্বপ্নে। আজ আবার সেই স্মৃতির স্মরণীয় ছোঁয়া এসে হাজির, যখন উত্তরবঙ্গের নদীগুলো বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে, যেন প্রকৃতির এক ধ্বংসাত্মক বার্তা নিয়ে আসছে নতুন এক অভিশাপ। বর্ষার অনবরত বর্ষণ ও পাহাড়ের গর্জন এখন শুধুমাত্র মেঘ আর নদীর গল্প নয়, মানুষের ভাঙা জীবনের কাব্যও বয়ে নিয়ে আসে। রূপসা, তিস্তা, জয়ন্তী—এই নদীর বাঁকে বাঁকে যেন দুঃখের বীণায় বাজছে বন্যার এক করুণ সুর। একসময়ের শস্যে ভরা জমিগুলো আজ কেবল কাদামাটি আর ঢেউয়ের ঘাঁটা। ছোট্ট গ্রামগুলো হারিয়েছে তাদের নিরবতা, বদলে পেয়েছে পানির রেশমি ছোঁয়া। এই বন্যা শুধু জলের সমস্যা নয়,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। হামলার ঘটনাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান মুখপাত্র। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য কড়া ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার (১২ জুন) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা করছি। এটি নোবেলজয়ী এই কবির স্মৃতি, দর্শন ও উত্তরাধিকারকে অপমান করার সামিল। ওই হিংসাত্মক ঘটনা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর্ভুক্তিমূলক দর্শন ও শিক্ষার পরিপন্থি। কবিগুরু সেই দর্শনের কথাই বারবার বলে এসেছেন। রণধীর জয়সোয়াল…
জয়পুরহাট প্রতিনিধিঃ আজ ১২ জুন, বৃহস্পতিবার,জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এক গুরুত্বপূর্ণ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এই সমাবেশে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান মুক্তার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত- সমাবেশের সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ হাবিবুর রহমান, এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মোঃ রিপোন হোসেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত এমপি…
আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি। শুক্রবার (১৩ জুন) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একাধিক ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের গত রাতের হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) কামন্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানে বিপ্লবী গার্ডের সদর দপ্তর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমও ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের হওয়ার খবর দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী টাইমস অব ইসরায়েল পত্রিকাকে জানিয়েছে, তারা ‘নেশন অব লায়ন্স’ নামের একটি বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে, ইরান থেকে…