- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় করণীয়, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং জলাতঙ্ক রোগের সতর্কীকরণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন এবং ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১২ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। উপকূলীয় ও দ্বীপাঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক উন্নয়নে কোস্ট গার্ড এর ভূমিকা অপরিহার্য। এরই ধারাবাহিকতায় গত ১১ জুন বুধবার দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী কর্তৃক সেন্টমার্টিন…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে দেশীয় অস্ত্রসহ শতাধিক লোকের জমি দখলের চেষ্টায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চরশুক্তাগড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সরাসরি কোনো হস্তক্ষেপের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চরশুক্তাগড় এলাকার বাসিন্দা জাফর আলী হাওলাদারের পৈত্রিক ও ক্রয়কৃত প্রায় ৫০ একর জমিতে একদল মানুষ দেশীয় অস্ত্র নিয়ে হামলে পড়ে। মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল হাই ও শিক্ষক আলতাফের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র—রামদা, বল্লম, লাঠিসোটা, হকিস্টিক ও লোহার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক শুরু হতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া রাজনৈতিক টকশো ‘পয়েন্ট অফ অর্ডার’। এই শোয়ের মাধ্যমে আবারও উপস্থাপনায় ফিরছেন কাজী জেসিন। স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিটে। কাজী জেসিন সঞ্চালিত ‘পয়েন্ট অফ অর্ডার’ ছিল বাংলাদেশে প্রথম রাজনৈতিক অনুষ্ঠান, যা শেখ হাসিনার দমনমূলক শাসনের সময় বন্ধ করে দেওয়া হয়। প্রায় পনেরো বছর পর আবারও এ অনুষ্ঠান শুরু প্রসঙ্গে কাজী জেসিন বলেন, ‘এই শো’টির সঙ্গে জড়িয়ে আছে আমার নিপীড়ণের গল্প, অনেক কিছু হারিয়েছি আমি শুধু সাংবাদিক হিসেবে নীতিপ্রশ্নে কম্প্রোমাইজ না করা। হারিয়েছি কর্মময় জীবনের একটা যুগে এটি শুধু…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানে ২৫০ জনেরও বেশি যাত্রী ছিল বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। খবর এনডিটিভির। দিল্লি সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স পৌঁছেছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত ঠিক কতজন নিহত বা গুরুতর আহত হয়েছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক…
জিয়ারত জুয়েলঃ টাঙ্গাইলের বাসাইলে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে পানিতে ডুবে জাহিদুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার পিকনিক স্পর্ট বাসুলিয়ায় (চাপড়া বিল) এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে। জাহিদুল মোটরসাইকেল মেরামতের কাজ করতো। তারা ৭জন বন্ধু মিলে বাসুলিয়ায় বেড়াতে এসেছিল। জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা জাহিদুল, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ ৭জন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে বাসুলিয়ায় বেড়াতে আসে। পরে দুপুর দেড়টার দিকে তারা বাসুলিয়ায় একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে থাকা হিজল গাছের পাশে গিয়ে গোসলে নামে। গোসল…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় বিএনপি নেতা ইলিয়াস হত্যা, দেশীয় অস্ত্রসহ আটক ১ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস (৪২) হত্যা ঘটনায় দেশীয় অস্ত্রসহ স্বপ্না বেগম (৩৫) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র বেকি, ছুড়ি, লোহার রডসহ নিজ বাড়ি থেকে স্বপ্না বেগমকে আটক করেছে পুলিশ। স্বপ্না বেগম এজাহার নামীয় ১ নম্বর আসামি সুমন মিয়ার বড় ভাই নীল মিয়ার স্ত্রী। এর আগে, সোমবার বিকেলে নিহত ইলিয়াস মিয়ার স্ত্রী লিপি বেগম বাদী হয়ে ১০ জনকে নামীয় ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ…
চৌদ্দগ্রাম প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা চৌদ্দগ্রামে আসনের জামায়াত ইসলামীর উদ্যোগে আলকরা, গুনবতী,জগ্নাথ এ তিন ইউনিয়নের নির্বাচনীয় দায়িত্বশীলদের নিয়ে এক সমাভেশ অনুষ্ঠিত হয়েছে ।। চৌদ্দগ্রামের ডলি রিসোর্টে অনুষ্ঠিত সমাভেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম আসনের প্রার্থী সাবেক সংসদ সদস্য জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরে ।আলকরা , গুনবতী, জগ্নাথ তিন ইউনিয়নের নির্বাচনীয় তত্বাবধায়ক আয়ুব আলী ফরায়জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান। পৌর আমীর মাওলানা ইব্রাহীম। আলকরা ইউনিয়ন নির্বাচনীয় তত্বাবধায়ক সৈয়দ একরামুল হক হারুন। আ ন ম মেশকাত উদ্দিন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই। উনি বাংলাদেশের মানুষ, যে কোনো সময় তিনি বাংলাদেশে ফিরতে পারেন। উনি দেশে ফেরার যখন সময় মনে করবেন, তখন দেশে ফিরবেন। বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভারত থেকে যাদের পুশ ইন করা হচ্ছে তারা প্রোপার চ্যানেলে আসছে না, অমানবিকভাবে তাদের বাংলাদেশের ঢুকানো হচ্ছে বলে মন্তব্য করেছেন । স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের বাংলাদেশি নাগরিক যারা তাদের (ভারত) দেশে আছে, তাদের আমরা অবশ্যই নেব। এজন্য তাদের প্রোপার চ্যানেলে আসতে হবে।…
পার্থ সরকার,মাভাবিপ্রবি প্রতিনিধি : গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ৮৭৫টি আসন নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মাভাবিপ্রবিতে বর্তমানে ৫টি অনুষদের অধীনে মোট ১৭টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। এসব বিভাগের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ ও সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগ। ইঞ্জিনিয়ারিং অনুষদে রয়েছে ৪টি বিভাগ—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৫৫টি আসন), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (৫৫টি), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (৬০টি) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (৩০টি)। লাইফ সায়েন্স অনুষদের ৬টি বিভাগে…
নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুইজন শিক্ষক যোগ দিচ্ছেন চীনে অনুষ্ঠিতব্য ইয়ুথ লিডারস ডেলিগেশনে। বাংলাদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, সাংবাদিক, অন্যান্য সহ সর্বমোট ২৫ জন এ আয়োজনে অংশগ্রহণ করবেন৷ সাংহাই ইনিস্টিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিস এবং সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) এর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে ২১ জুন ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ ইয়ুথ লিডারস ডেলিগেশনে যোগ দিচ্ছেন নোবিপ্রবির আইন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুল করিম, ফলিত গনিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম। মূলত, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব আরো সুদৃঢ় করা এবং দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে সিসিএস এ আয়োজন করেছে। এই সফরের মূল উদ্দেশ্য…