Author: admin

আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইরান। ২৪ ঘণ্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়। খবর এনডিটিভি। ইসরাইলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম ‘আয়রন ডোম’। মূলত এটা এমন একধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। বড় ক্ষেপণাস্ত্র তো বটেই, ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম। ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক। ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান। সংবাদমাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি…

Read More

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের রঘুনাথপুর গ্রামে স্ত্রীর লাশের পাশে গাছের ডালে ঝুলছে স্বামী মনিরের লাশ। বেনাপোল পোর্ট থানার পুলিশ আজ শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করে যশোর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এলাকাবাসীর ধারনা অভাবের তাড়নায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি থেকে হত্যাকান্ড সংগঠিত হতে পারে। তাদের বক্তব্য স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শ ঝগড়া লেগেই থাকতো। গতকাল রাতে স্বামীর উপরে রাগ করে স্ত্রী বিষ পান করে আত্মহত্যা করতে পারে। অন্যদিকে গ্রামের লোকজনের ধারণা রঘুনাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বড় ছেলে মনিরুজ্জামান এর নির্যাতনে স্ত্রী রেহেনা খাতুন মারা গেছে। নিহত রেহানার মুখমন্ডলে কিল ঘুষির দাগ দেখা যাচ্ছে। স্ত্রীর মৃত্যুতে ভয় পেয়ে স্বামী…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ অভিযান শুরু করে ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে ইসলামিক বিপ্লব গার্ড কর্পসের (আইআরজিসিতে) উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদি বাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, দেড় শতাধিক স্থানে এই হামলা চালানো হয়। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরান বিশেষ করে নেভাতিম ও ওভদা ঘাঁটি দুটোকে লক্ষ্য করে, কারণ এই ঘাঁটি দুটোই ছিল ইরানে হামলা চালাতে ব্যবহৃত প্রধান কেন্দ্র ও কমান্ড ও ওয়ারফেয়ার ঘাঁটি। এ ছাড়া রাজধানী তেল আবিবের কাছে টেল নোফ ঘাঁটি, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনাও হামলার কবলে পড়ে। অপারেশনটি কয়েকটি পর্বে শেষ হয় এবং…

Read More

ভোরের বাংলা নিউজ মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারি মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারি অস্ত্র। শনিবার (১৪ জুন) সকাল ১১টায় রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র। এরপর র‌্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এপিবিএন, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ…

Read More

নওগাঁ প্রতিনিধি উত্তর জনপদের নদী বিল ও কৃষি উৎপাদন বেষ্টিত গ্রামীণ জনপদ নওগাঁ। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন,প্রশান্তি পেতে অপেক্ষা করছে বৃষ্টির একটু বৃষ্টিতে যেমন শান্তি পাবে জনজীবন ঠিক তেমনি উপকৃত হবে কাচা সবজির পটল, লাউ, বেগুন, কাঁচামরিচ সহ মৌসুমী বিভিন্ন ফসল । সকাল থেকে দুপর পর্যন্ত তাপের তিব্রতা সবচেয়ে বেশি এর সাথে যোগ হয়েছে ভ্যাপসা গরম। শুক্রবার ১৩ জুন দুপুর ২টায় জেলার আবহাওয়া অফিসের তথ্য মতে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করছে বলে জানাগেছে। আজ জেলায় তাপমাত্রা ছিল প্রায় ৫৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে জনজীবনে অস্বস্তি। প্রচন্ড গরমে নাজেহাল এই গ্রামীণ…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।।শিশুদের অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা—যা শিশু ও কিশোরদের জন্য এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করছে। শুক্রবার(১৩ জুন)খাগড়াছড়ি জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনস্টিটিউট কনফারেন্স রুমে শুরু হয় এই প্রশিক্ষণ কর্মসূচি। আয়োজন করেছে ইয়েস বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত “ওয়াই মুভস প্রকল্প” এর আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিষয়বস্তু: শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, জীবনের পাঠ; এই প্রশিক্ষণের মূল থিম ছিল:শিশু অধিকার: নিজের অধিকার নিয়ে সচেতন হওয়া মানে নিজের প্রতি দায়িত্ববান হওয়া,জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ: বৈষম্য নয়, চাই সমতা ও মর্যাদা,প্রজনন স্বাস্থ্য: নিরাপদ, স্বাস্থ্যসম্মত…

Read More

ইরানের প্রথম দফায় ছোড়া একটি মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হানতে দেখা গেছে। আন্তর্জাতিক ডেস্ক দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইরান। দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেলআবিব ও অধিকৃত জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি মিসাইল আটকাতে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ওই এলাকায় মিসাইল পড়তে দেখা গেছে। তবে সেটি ইরানি মিসাইল নাকি ইসরায়েলিদের প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরান নতুন করে হামলা শুরুর পর দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সব ইসরায়েলিকে আবারও নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে বলেছে। বার্তাসংস্থা…

Read More

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পাঁচবিবি ডিগ্রী কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক শ্রমিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান মুক্তার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত- সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলতাফ হোসেন মাষ্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেডারেশনের উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ ছামসুল আলম মাষ্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গলাচিপায় গণঅধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি ঠেকাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১৩ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, এই পদক্ষেপ শুধু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই নেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকা ও নির্বাচন পরিচালনায় অযোগ্যতা স্পষ্ট হয়ে উঠেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, গলাচিপা ও দশমিনায় গণঅধিকার পরিষদের কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নির্যাতন চালিয়েছে বিএনপির একটি অংশ। যার নেতৃত্বে রয়েছেন বিএনপি নেতা হাসান মামুন। হামলার ঘটনায় ভিপি নুর…

Read More

কৈলাশটিলা এমএসটিই প্লান্ট পরিদর্শন শেষে কথা বলছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত সিলেট প্রতিনিধি বাসাবাড়িতে কেয়ামত পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও নতুন করে আর বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে না। আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে ঢাকাতেও আবাসিকে গ্যাস বন্ধ করে দিতাম। শুক্রবার (১৩ জুন) দুপুরে সিলেটের কৈলাশটিলা এমএসটিই প্লান্ট গোলাপগঞ্জ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেছেন। ফাওজুল কবির খান বলেন, নতুন করে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে না। এক সময় আমাদের গ্যাসের ব্যবহার ছিল না- তখন…

Read More