- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) টিম উৎসবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘এটা কি ১৯৯০ সাল নাকি?’ শিরোনামে ৯০-এর দশকের স্মৃতিঘেরা একটি অনলাইন প্রতিযোগিতা। সোমবার (১৬ জুন) রাতে চারটি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে টিম উৎসব। আয়োজকেরা জানান, আয়োজনটিমূলত ৯০ দশকের সেই রঙিন দিনে কিছুটা ফিরে যাওয়ার চেষ্টা। ৯০ দশকের বই, সিনেমা, গান, সংস্কৃতি ও নাটকের চোখ ধাঁধানো দৃশ্যগুলো নতুনভাবে সামনে নিয়ে আসার প্রচেষ্টায় টিম উৎসব আয়োজন করে ‘এটা কি ১৯৯০ সাল নাকি?’ শিরোনামের একটি অনলাইন ইভেন্ট। ২২ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের ৯০ দশকের রঙিন পর্দার মুহূর্তগুলো পুনঃচিত্রায়ন করেন ৩ জুন পর্যন্ত। প্রতিযোগিতার প্রথম ক্যাটাগরি…
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত দাস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার পরিবর্তিত নাম মো. সৈকত ইসলাম। সোমবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। সৈকতের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সৈকত ইসলাম বলেন, ‘আমি স্বেচ্ছায় ও কোনো রমণ চাপ ছাড়াই ইসলাম গ্রহণ করেছি৷ ২ বছর আগেই এই পরিকল্পনা করেছিলাম। আজকে অফিশিয়াল ঘোষণা করলাম। পরিবারের বিষয়ে তিনি বলেন, বাবা-মা মেনে নিবেন না এটাই স্বাভাবিক। তবে আমি তাদের বোঝানোর চেষ্টা করবো৷ আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো।’ আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বলেন, ‘সৈকত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী…
লালমনিরহাট প্রতিনিধি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি গাড়িটি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। সোমবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তাঁর সহযোগী আজিজকে পুলিশে হেফাজতে নেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। উদ্দেশ্য ছিল ঈদের খাবার নিয়ে সাবেক এমপির ছেলের জন্য ঢাকার বাসায় যাওয়া। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে গাড়িটি কাকিনা চাঁপারতল পেট্রোল পাম্পের কাছে…
খাগড়াছড়ি প্রতিনিধি।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে যখন নানা সমীকরণ আর কৌশলের হিসেব চলছে, ঠিক তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে প্রার্থী নির্ধারণে দৃষ্টান্ত স্থাপন করেছে এক ব্যতিক্রমী পদ্ধতিতে। দলটির পক্ষ থেকে জানানো হয়—উপরে থেকে নাম ঠিক নয়, বরং নিচ থেকে রায় উঠিয়ে এনে প্রার্থী চূড়ান্ত করাই তাদের রাজনৈতিক নীতির মূলভিত্তি। সে লক্ষ্যে রবিবার (১৫ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় সরাসরি ব্যালট ভোট। জেলার ৪ জন সম্ভাব্য প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নিতে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা, উপজেলা ও শাখা পর্যায়ের সভাপতি-সম্পাদক ও মজলিশের জ্যেষ্ঠ সদস্যসহ মোট ১৪৫ জন…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। তবে বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের সদস্যপদ বহাল থাকায় সমিতির কার্যনির্বাহী কমিটি সমালোচনার মুখে পড়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার দুপুরে এ সিদ্ধান্তের কথা জানাজানি হয়। বাতিল হওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাবেক সভাপতি আবদুল মান্নান রসুল, সাবেক সহ-সভাপতি মঞ্জুর হোসেন ও তার ছেলে মোর্শেদ কামাল, সাবেক সরকারি কৌশলী…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে হযরত হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটির নেতারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই জিহাদের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। এরই মধ্যে দেশব্যাপী সংগঠন গোছানোর কাজ ও প্রার্থী যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে খেলাফত আন্দোলন। এরই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে। গতকাল সোমবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর মাদ্রাসায় অনুষ্ঠিত খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা শেখ আজিম…
লালমনিরহাট জেলা প্রতিনিধি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাপের কামড়ে বিষ্ণু চন্দ্র শীল (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকায় সে সময়মতো চিকিৎসা পায়নি বলে অভিযোগ করেছে মৃত শিক্ষার্থীর পরিবার। আজ রোববার দুপুরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিষ্ণু শীলের সহপাঠীরাসহ এলাকাবাসী। বিষ্ণু চন্দ্র শীল উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুনীল চন্দ্র শীলের ছেলে এবং সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) রাত ১০টার দিকে নিজ বাড়ির উঠানে হাঁটার সময় বিষ্ণুকে একটি বিষধর সাপ ছোবল দেয়। দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার(১৬ জুন) সকালে উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের চাচাতো ভাই এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম (৪৫) উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন, নিহতের চাচাতো ভাই একই গ্রামের মৃত কাবেল উদ্দিনের ছেলে আয়নাল মিয়া (৬০) এবং তার স্ত্রী সেলিনা বেগম (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মুক্তখবর পত্রিকার সাংবাদিক শামসুল আলমের ছোট ভাই রফিকুল ইসলাম বাড়ির পাশের জমিতে কিছু গাছের চারা লাগাতে…
ইবি সংবাদদাতা: সড়ক দূর্ঘটনায় মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। এছাড়া আহত হয়েছেন আরো দুই শিক্ষার্থী। সোমবার (১৬ জুন) ভোর পাঁচটার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। বিভাগের সভাপতি ও তার সহপাঠীরা রাশেদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। কিছুদিন আগে তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশ করেছেন। জানা যায়, রাশেদুল ইসলামের বাড়ি জয়পুর হাট জেলার পাঁচবিবিতে। সে গতকাল ক্যাম্পাসের উদ্দ্যেশে খুলনা গামী সীমান্ত ট্রেনে পোড়াদহ স্টেশনে আসেন। পরে সেখান থেকে অটো নিয়ে কুষ্টিয়ার বটতৈলে আসেন। বটতৈল থেকে ক্যাম্পাসে যাওয়ার জন্য…
খাগড়াছড়ি প্রতিনিধি // বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদের খাগড়াছড়ি-২৯৮ নং আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ জুন) ঈদুল আজহা উপলক্ষে জেলা সদরের ইসলামপুর দারুল আইতাম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলের জেলা আমির অধ্যাপক ছৈয়দ আব্দুল মোমেন। তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, জেলা কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। ঘোষণার সময় অধ্যাপক মোমেন বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নৈতিক ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর এ প্রার্থী মনোনয়ন একটি সময়োপযোগী পদক্ষেপ।” প্রতিশ্রুতি: বৈষম্যহীন ও সুশাসনের বাংলাদেশ প্রার্থী…