- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙ্গুল দিয়ে ভুল গুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের পর কয়েক দিন পুলিশ কর্মবিরতি দিয়েছিলো। আমরা দায়িত্ব নেয়ার পর নতুনভাবে পুলিশবাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছার নির্বাচন। রোববার সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫ তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুন পুলিশ সদস্যদের উদ্দশ্যে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণত মানুষ যে ভুল ধারণা গুলো রয়েছে, তা ভালো কাজের মাধ্যমে প্রমাণ…
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন এসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশনের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিরোজপুর তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসা সাঈদী ফাউন্ডেশনে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভী জয়নুল আবেদীন এসোসিয়েশন এর চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরিজপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক। বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরিজপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক বলেন , যখন নিজ এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াই তখন সাধারণ মানুষের শারীরিক জীর্ণতা বিশেষ করে মুরুব্বিদের চোখের সমস্যা দেখে তাদের সাহায্যের জন্য এই ফ্রি ক্যাম্প…
এস এম সিয়াম , জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আজ রোববার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, বিভিন্ন অনুষদ ও বিভাগে নবীনদের হাতে ফুল, কলম ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন সংগঠনটির নেতাকর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীনদের আমরা শুভেচ্ছা জানাতে এসেছি। ছাত্রদল সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষার পরিবেশ সুরক্ষায় কাজ করে। নতুনদের স্বপ্ন যেন বাধাহীনভাবে এগিয়ে যায়, আমরা সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই। শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, শিক্ষার্থীরা…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নারিকেলি গ্রামের সন্ধ্যা নদীর তীর থেকে ৬০ বছর বয়স্ক এক বৃদ্ধার লাশ উদ্ধার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গৃহবধূ উজিরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের আকবর হোসেনের স্ত্রী কোহিনুর বেগম (৬০) তিনি ২১ জুন ২টা ৩০ মিনিট এর সময় কালির বাজার নামক স্থানে সন্ধ্যা নদীতে গোসল করতে নামেন,সেখান হন। নিখোঁজ একদিন পর ২২ জুন দুপুর বারোটা সময় স্থানীয়রা কচুরিপানার মধ্যে তার লাশ ভাসতে দেখে মডেল থানার খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। কোহিনুর বেগমের স্বামী আকবর হোসেন জানান তার স্ত্রী দীর্ঘদিন যাবত মৃগী রোগ ভুগছিলেন। স্থানীয়রা…
চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে এসেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের ভ‚-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও চৌদ্দগ্রাম থানা পুলিশ সহ অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে জনরোষের মুখে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা না করে ফিরে যেতে বাধ্য হন। এ সময় উত্তেজিত জনতা প্রশাসনের লোকজনের উপর হামলার চেষ্টা করে। সরেজমিন গিয়ে ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ২০২০ সালে উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত জমির আহাম্মদ এর ছেলে মো: কবির…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে এক মৃত ব্যক্তির নিজ নামে সাব কওলা সম্পত্তিতে দাফন করতে বাধা প্রদান করেছে মামা আব্দুল লতিফ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ছাড়াও চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। মৃত ব্যক্তির নাম ফারুরুল ইসলাম। মৃত ব্যক্তি উপজেলার ধলপুর গ্রামের মৃত আব্দুল মজিদ মজির ছেলে। ২২ জুন (রবিবার) দুপুরে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার ১ নং কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামে। এ বিষয়ে জানতে চাইলে কামাল হোসেন জানান, মৃত ফারুক ঢাকায় কাঁচা মালের ব্যবসা করতো। আজ সকালে কাঁচা মাল কিনতে যাওয়ার সময় হঠাৎ করে হার্ড এ্যাটাক করে মারা যায়। লাশ নিয়ে আসার পর…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাংবাদিক ও সংস্কৃতিকর্মী ময়নুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাকে জীবননাশের হুমকি দিয়েছে ফুল মিয়া নামের এক দুর্বৃত্ত। ওই ফুল মিয়া গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের আপন ছোট ভাই। লাঞ্ছনার শিকার ময়নুল ইসলাম দৈনিক ঘাঘট ও সাপ্তাহিক চলমান জবাব এর সাংবাদিক। সাংবাদিকতা ও সংস্কৃতি সেবার পাশাপাশি তিনি সামাজিক অসঙ্গতি ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সোচ্চার থাকেন। তার বাড়ি লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি গ্রামে। তিনি নিউজ সংক্রান্ত বিষয়ে লক্ষ্মীপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী মওলানা হাফিজুর রহমানের সাথে শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে কথা বলেন। কাজী জানান যে, তার…
ইবি সংবাদদাতা: চিকিৎসা ও পরিবহণ সেবার মান বাড়ানোসহ চার দাবিতে স্মারকলিপি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রোববার (২২ জুন) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে এ স্মারকলিপি দেন তারা। চার দফা দাবি হল, কুষ্টিয়া-খুলনা মহাসড়কের স্থায়ী সংস্কারের লক্ষ্যে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভার আয়োজন করা, ইবি মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা উন্নতকরণ এবং কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে ইবির নিয়মিত শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট সিট সার্বক্ষণিক সংরক্ষণের ব্যবস্থা করা, ইবির পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং চালক ও সহকারীদের নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনা ও গণপরিবহন সংকট নিরসনে জরুরিভিত্তিতে নতুন যানবাহন সংযোজন করা।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। হাজারের অধিক শিক্ষার্থীদের অংশ গ্রহনে উৎসব মুখর পরিবেশে ব্যতিক্রমী আয়োজনে গাইবান্ধার পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে মিল্ক- মুড়ি -ম্যাংগো মেলা। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের প্রানবন্ত অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর । শিশুরা ঘরে তৈরি দুধ, মুড়ি ও বিভিন্ন জাতের পাকা আম নিয়ে আসে মেলায়। পরে সবাই মিলে মিলেমিশে খায় দুধ-মুড়ি-আম, কেউ কেউ তা তৈরি করে পরিবেশন করে বন্ধুদেরও তুলে দেয়। মেলায় শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। কেউ গাইছে গান, কেউ আবৃত্তি করছে কবিতা, আবার কেউ নিজ হাতে বানানো খাবার নিয়ে দাঁড়িয়েছে স্টলে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারাও মেলায় অংশগ্রহণ…
টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. আব্দুল্লাহ (৭) নামে নিখোঁজ শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার হ্নীলা ইউপির লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/৫ এর বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। রবিবার (২২ জুন) সকালে উপজেলার হ্নীলা ইউপির নুরালী পাড়া সংলগ্ন পাহাড়ি খালে চড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহর মামা হাবিবুর রহমান বলেন, গত ২০ জুন বিকেলের দিকে ক্যাম্পের নিজ ব্লকে মো. আব্দুল্লাহ খেলা করছিল। সন্ধ্যা হলে বাড়ি না আসায় খোঁজ করেও পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পরে তার বাড়িতে অপহরণকারীরা ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে হত্যার…