Author: admin

মো: তানজিম হোসাইন শিক্ষক ও সাংবাদিক সরকারি বাজেটে প্রশিক্ষণের নামে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। বলা হচ্ছে, এই টাকায় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি পাবে, শিক্ষা হবে ‘গুণগত’। কিন্তু প্রশ্ন হলো—যে শিক্ষক নিজের ন্যূনতম চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন, তার পক্ষে আদৌ কি মানসম্পন্ন শিক্ষা দেওয়া সম্ভব? এমপিওভুক্ত শিক্ষকরা বছরের পর বছর ধরে দাবি জানিয়ে আসছেন—বাসাভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা যেন নিয়মিত ও যৌক্তিক হারে প্রদান করা হয়। অথচ প্রতিবারই বাজেটে তারা থেকে যান উপেক্ষিত। বাড়িভাড়ার নামে ১০০০ টাকা যেন প্রহসনের নামান্তর। চিকিৎসা ভাতা নামমাত্র, উৎসব ভাতা পুরোপুরি দেওয়া হয় না, বিনোদন ভাতা তো স্বপ্নই!…

Read More

জাহিদুল ইসলাম টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট আজ২৫ জুন ২০২৫ টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান গেট এর সামনের ব্যস্ত সড়কে নতুন করে স্পিড ব্রেকার নির্মাণ কাজ শুরু হয়েছে। রাস্তা সংস্কার করার জন্য স্পিড ব্রেকার রাস্তা নিচে পরে যাওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। অবশেষে কর্তৃপক্ষের হস্তক্ষেপে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সড়কে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এখন নির্মাণাধীন নতুন স্পিড ব্রেকারটি আরো টেকসই এবং মানসম্পন্নভাবে নির্মাণ করা হচ্ছে। ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানায়, শিক্ষার্থীরা আরো জানাই আমরা প্রতিদিন শত শত শিক্ষার্থী এই রাস্তা দিয়ে চলাচল…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: সরকারি কাগজে বরাদ্দ থাকলেও বাস্তবে প্রান্তিক কৃষকরা কিছুই পাচ্ছেন না—এ যেন এখন রাজাপুরে নিয়মিত দৃশ্য। ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচিতে বরাদ্দকৃত বিনামূল্যের সার, বীজ ও চারা যেন হাতিয়ে নিচ্ছে বিশেষ একটি গোষ্ঠী। আর মাঠের পর মাঠ চাষ করে হালধরা কৃষকেরা রয়ে যাচ্ছেন বঞ্চিত—নিরবে সহ্য করে যাচ্ছেন অবিচার। রাজাপুর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ৪২০ জন কৃষককে উফশী আমনের বীজ ও সার, ১২০ জনকে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, ১৮০ জনকে লেবুর চারা, ১৩০ জনকে আম চারা, ৫০০ জন কৃষক এবং ১২০টি প্রতিষ্ঠানে নারিকেল চারা এবং ৬৪টি কৃষক সংগঠনকে তাল চারা দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্যও বরাদ্দ ছিল নিম, বেল, জাম…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্লাস্টিক দুষন আর নয় বন্ধ করার এখনি সময়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস-২৫ উদযাপন হয়েছে।দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার ২৫ জুন দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম এর আয়োজনে আলোচনা সভায় সভাপতি করেন কুড়িগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক নুসরাত সুলতানা। অনুষ্ঠান শেষে জেলার সমাজ সেবা অধিদপ্তর থেকে অসুস্থ, দুঃস্থ অসহায়, অগ্নি দগ্ধ ও শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বি এম কুদরত এ খুদা, কুড়িগ্রাম সরকারি কলেজর অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন,সহকারী পুলিশ সুপার…

Read More

জিয়ারত জুয়েলঃ ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশীয় ফলের প্রদর্শনী করতে টাঙ্গাইলের বাসাইলে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের কার্যালয়ের সামনে এই ফল মেলা উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ-সহকারী…

Read More

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বেলকুচিতে ২৫ শে জুন সকালে বিএনপি নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম এর নির্দেশে বেলকুচি উপজেলায় বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি সবাই পালন করেন। বানিয়াগাতীর শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলো বেলকুচি উপজেলা বিএনপি’র বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সভাপতি কেরামত আলী কেরামত আলী তালুকদার, আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খন্দকার ও বানিয়াগাতীর স্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলাম কমল, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাবেদ…

Read More

রায়পুর প্রতিনিধি বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকেরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, কামরুন্নাহার, জুয়েল ভৌমিক, মোমেন মিয়া, দিদার হোসেন, তাজিন ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহকারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ চাকরি জাতীয়করণ, পদমর্যাদা বৃদ্ধি, বেতন কাঠামো উন্নয়নসহ দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো এখনো বাস্তবায়ন হয়নি। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অবস্থান কর্মসূচি পালন…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ জুন)। সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হবে। ১০ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হবে। এরপর ব্যবহারিক পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এবার মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে ৮১ হাজারের বেশি কমেছে। তিন বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। এ ছাড়া দুই বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন (নিবন্ধন) করেও সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা…

Read More

চৌদ্দগ্রাম প্রতিনিধি : ২৪ শে জুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ১৭২ তম শহীদ আব্দুল আজিজের শাহাদাত বার্ষিকী। ২০১৩ সালের ২৪ ই জুন বাদ মাগরিব পদুয়া বাজার জামে মসজিদে নামাজ পডে বের হলে ছাত্র লীগ ও যুবলীগ এর সন্ত্রাসীরা অপহরণ করে আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামে নিয়ে হত্যার করে শর্শদী দিঘির পাড়ে পেলে দেয় শিবির কর্মী আবদুল আজিজকে। শহীদ আব্দুল আজিজের পরিবার জানায় আজিজের একটাই অপরাধ ছিলো, আজিজ কিশোর, তরুনদেরকে নামাজের দিকে ডাকতো। ইসলামের কথা বলতো, আদর্শের কথা বলতো, বাতিলের বিরুদ্ধে পতিবাদ করতো, মাদকের বিরুদ্ধে কথা বলতো। শীহিদ আবদুল আজিজ ১৯৯২ সালে চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামে মো : ইব্রাহিম ও খোদেজা…

Read More

বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে পাচারের সময় ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ জুন বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম ময়নাল মোল্লা (৩৫), তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। তার জুতার সোলের ভেতরে বিশেষভাবে লুকানো ছিল স্বর্ণের বারগুলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৮৬ লাখ ৭৭ হাজার টাকা এবং সঙ্গে থাকা মোবাইলসহ মোট সিজারের মূল্য…

Read More