- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ বরিশালের উজিরপুরে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী ট্রাক উল্টে পুকুরে পড়ে দুই নারী নিহত হয়েছে। এছাড়াও আরো শিশুসহ আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার যানজটে সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন। নিহতরা হলো-মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া গ্রামের সবুজের স্ত্রী তুফানী (৩৫) ও শরিয়তপুরের পালং থানার চরদংশা এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া (৩০)। আহতরা হলেন-আনিরুল (২), আনিশা (৫), নাসিমা (৮), শারমিন (৩০) ও রাহিমা (৪৫)। এরা সবাই মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া এলাকার বাসিন্দা। গৌরনদী…
দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে উৎসববন্ধন (বর্ণাঢ্য র্যালী) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপলক্ষ্যে ২৬ জুন বৃহস্পতিবার সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে উৎসববন্ধন (বর্ণাঢ্য র্যালী)’র উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। উক্ত র্যালীতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, এডিএম মোঃ নুরে আলম সিদ্দিকী, বিজিবি সহ বিভিন্ন পর্যায়ের মাদক সংক্রান্ত সংগঠন সমূহ অংশ নেয়। দ্বিতীয় পর্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা…
বদলগাছী প্রতিনিধি, নওগাঁ। নওগাঁর বদলগাছীতে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ জুন/২০২৫ ইং তারিখ সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। মূখ্য প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার আজিজুল হক। এ আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিএসআইআর এর আইজিসিআরটি’র সাইন্টিফিক অফিসার তানভীর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ রিপা রানী, প্রাণি সম্পদ সার্জন…
নিজস্ব প্রতিনিধিঃ শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে বরিশালের মুলাদী উপজেলায় ১০ দিনব্যাপী টিডিপি মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) মুলাদী শহীদ আলতাফ মাহামুদ অডিটোরিয়ামে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সীমা ইয়াছমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মাসুদুর রহমান, পিএএমএস। প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তা নয়, সমাজ উন্নয়ন ও সচেতনতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা বৈষম্যহীন সমাজ গঠনে আরো দায়িত্বশীল হয়ে উঠবে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে একজন দক্ষ স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা এবং দেশের আর্থ…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: আজ ২৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে বড়াইগ্রামের সামাজিক যেগাাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বনপাড়ার ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার একটি হলে দাঁড়িয়ে কিছু একটি নির্দেশনা দিচ্ছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেকে সমালোচনা করে বলছেন, এইচএসসি পরীক্ষার হলে ছাত্রদলের নেতা নিয়ম ভেঙে ঢুকতে পারে? এ বিষয়ে ছাত্রদল নেতা রাকিবুল ইসলামের অতিঘনিষ্ঠ সোহেল মোল্লা জানান, ‘তখনও পরীক্ষা শুরু হয়নি, ছাত্ররা খাতার ওপর রোল ও রেজিস্ট্রেশন নাম্বার লিখছিল, তখনও প্রশ্নপত্র বিতরণ করা হয়নি। একজন শিক্ষার্থী…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার (২৭ জুন) সরকারি জমিতে অস্থায়ী মণ্ডপ সরানো প্রসঙ্গে রেল কর্তৃপক্ষের এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ফাওজুল কবির খান বলেন, গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়াই খিলক্ষেতে রেলের জমিতে একটি পূজা মণ্ডপ তৈরি করে। পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। পূজার আয়োজকরা রেলকে পূজা শেষে মণ্ডপ সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পূজা শেষে বারবার বলা সত্ত্বেও তারা মণ্ডপটি সরিয়ে নেয়নি।…
নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ্য রাস্তায় এক যুবতীর পথরোধ করে শারীরিকভাবে হেনস্তা, মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালীর দুমকীতে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অপরদিকে অভিযুক্ত যুবক নিজেকে ভুক্তভোগীর প্রেমিক হিসেবে দাবি করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বাসিন্দা মোসাঃ ছানিয়া আক্তার (২২) চরবয়রা এলাকার রহিম মাওলানার বাড়ির দিকে যাওয়ার সময় আঃ রহিম কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে মোঃ সাইফুল ইসলাম রনি (২৬) তাঁর পথরোধ করে। এ সময় রনি বলে, “তুই কার সঙ্গে মোবাইলে কথা বলিস,তোকে অনেক দিন খুঁজছি, আজ তোকে একা পেয়েছি।” এই কথা বলে তাঁর…
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বলেন, এই দেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আর দেশের মূল শক্তি হচ্ছে সম্প্রীতির শক্তি। দেশে সকলের মধ্যে যে সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে, সেই বন্ধনকে আরো জোরালো করতে হবে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১০ দিনব্যাপী আনসার-ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আনসার ভিডিপির কোন সদস্যের মধ্যে যেন ঘৃণা, হিংসা, বিদ্বেষ কাজ না করে। আশা করি চৌদ্দগ্রামে যে সম্প্রীতির দৃষ্টান্ত আছে, তা আগামীতে অব্যাহত থাকবে। আগামীতে উন্নয়নকে এগিয়ে নিতে হলে …
খাগড়াছড়ি প্রতিনিধি৷। ভোরের আলো ফুটতেই খাগড়াছড়িতে উৎসবের আমেজ,তবে উৎসব নয়, এটি স্বপ্ন পূরণের যুদ্ধ। শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা ২০২৫, যেখানে অংশ নিচ্ছেন ৮ হাজার ১৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথমদিনেই ১১১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন ৮হাজার ৩৩জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালটা খাগড়াছড়ি শহরে যেন একটু অন্যরকম। প্রতিটি রাস্তায় শিক্ষার্থীদের গতি, অভিভাবকদের চিন্তিত মুখ, আর পরীক্ষাকেন্দ্রগুলোতে টানটান উত্তেজনা সব মিলিয়ে শহরজুড়ে এক ভিন্ন আবহ। এবার খাগড়াছড়িতে সাধারণ এইচএসসি ১০টি কেন্দ্রে ৭,১৫৯ জন শিক্ষার্থী, এইচএসসি ভোকেশনাল ২টি কেন্দ্রে ৮৬৪ জন এবং আলিম ১টি কেন্দ্রে ১২১ জনসহ ১৫টি কেন্দ্রে মোট ৮হাজার ১৪৪জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলে ৮হাজার ৩৩জন অংশ নিয়েছেন,বাকি…
জিয়ারত জুয়েলঃ টাঙ্গাইল বাসাইলের বাসুলিয়াতে(চাপড়াবিল) আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌকার মালিক ও মাঝিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার(২৬ জুন) সকালে বাসুলিয়া মুক্তমঞ্চে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম, অপারেশন অফিসার মোঃ আব্দুল ওহাব সরকার প্রমুখ। আশরাফুল ইসলাম বলেন নৌকাতে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক রাখতে হবে তাতে সাঁতার না জানা ব্যক্তি মৃত্যুর ঝুঁকি থেকে বেঁচে যাবে এবং নৌকার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং নৌকায় কোন পর্দা থাকা যাবে না। বাসাইল উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম…