- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
কুড়িগ্রাম প্রতিনিধিঃ জানজায়গীর স্কুল মাঠে আরাফাত রহমান কোকো ১২ দলীয় উন্মুক্ত হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শনিবার রাত ৯ ঘটিকায় রাতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক ছাত্র নেতা জনাব মোঃ আসলাম হোসেন প্রিন্স,এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরমান হোসেন,আহবায়ক জেলা সেচ্ছাসেবক দল কুড়িগ্রাম। বিশেষ অতিথি ইদ্রীস আলী, সদস্য সচিব জেলা,আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আরিফ হোসেন কাজল,সিনিয়র যুগ্ম আহবায়ক, সেচ্ছাসেবক দল কুড়িগ্রাম।তৌকির ইসলাম সেতু,যুগ্ম আহবায়ক, জেলা সেচ্ছাসেবক দল কুড়িগ্রাম। বিশেষ অতিথি মোতাসিম বিল্লাহ মাসুম।আহবায়ক, উলিপুর উপজেলা সেচ্ছাসেবকদল, রাজ্জাকুল ইসলাম রিপন,সদস্য সচিব, উলিপুর উপজেলা সেচ্ছাসেবকদল। দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, জুয়েল রানা। ছাত্রদলের সাবেক সাংগঠনিক…
চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাবারের হোটেলে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ৯টা থেকে ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্র জানায়, মাদকদ্রব্যের ক্রেতা সেজে শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা অংশের বিভিন্ন হোটেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। গঠিত দল কয়েকটি হোটেল থেকে প্রথমে কিছু টাকার মাদকদ্রব্য ক্রয় করে। পরে অভিযান চালিয়ে ৯১ পুরিয়া গাঁজা এবং ৩৮ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে হাবিল মিয়া নামে এক ধর্ষক নিহত হয়েছেন। ২৯ জুন শনিবার রাত ১২ দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া এ গ্রামে ঘটনা ঘটে। স্থানীরা জানান,২৮ জুন শুক্রবার বিকালে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া একই গ্রামের ৬ বছরের একটি শিশুকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে পরিবার জানতে পেরে শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং এ ঘটনায় থানায় এজাহার দাখিল করে। শনিবার রাতে এলাকাবাসী ধর্ষক হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায়…
মাভাবিপ্রবি প্রতিনিধি: “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (২৯ জুন) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবু জুবাইর, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ, অধ্যাপক ড. মোঃ মাহবুবুল হক, অধ্যাপক ড. মীর মোঃ মোজাম্মেল হকসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালি শেষে বৃক্ষরোপণ এবং বিভাগের সেমিনার হলে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোরের বাংলা নিউজ ডেস্ক আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৯ জুন) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত (২৫ জুন) ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছিল। পরিপত্রে বলা হয়েছিল, সরকার ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এ তারিখকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক…
মো.নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের শান্ত, ঘুমন্ত সকালটা আচমকাই যেন পরিণত হলো বিভীষিকায়। শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় ‘আল্লাহর দান স্কীন প্রিন্ট’ নামের একটি টিস্যু ব্যাগ তৈরির কারখানায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (২৮ জুন) সকাল ১১টার দিকে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। মুহূর্তেই দাউদাউ করে জ্বলতে থাকে কারখানার প্রতিটি কোণা। জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন প্রতিষ্ঠানের মালিক হাফিজুর রহমানসহ আরও দুই কর্মচারী। হাফিজুর রহমানকে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, অন্য দু’জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় একটি ক্লিনিকে। মালিক পক্ষের দাবি, অগ্নিকাণ্ডে অন্তত ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নয় বছরের শিশু মিনহাজ হোসেন আবিরের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলার বনপাড়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ। এসময় মানববন্ধনে শিশু আবিরের মা মোছাঃ আঁখি খাতুন ও বাবা মোঃ মিলন হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আবিরের স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এতো ছোট একজন শিশু একা একা এই ঘটনা ঘটাতে পারে না। এ সময় অধিকতর তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত কি না সেটা চিহ্নিত করে তাদেরও গ্রেফতারের দাবি জানান বক্তারা। আবীরের মা সন্তানের সহপাঠীকে নিজ সন্তান মনে…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সদর উপজেলার পূর্ব গুয়াটন গ্রামে একটি তালগাছ কেটে ফেলে শত শত বাবুই পাখির ছানা, ডিম ও বাসা ধ্বংস করে দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় এ নির্মম ও হৃদয়বিদারক ঘটনা ঘটে।এলাকাবাসী একে জীববৈচিত্র্য ও পরিবেশের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পূর্ব গুয়াটনের তালগাছটি বহু বছর ধরে বাবুই পাখির প্রধান আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। গাছ কেটে ফেলার ফলে মুহূর্তেই শতাধিক ছানা, অসংখ্য ডিম ও বাসা ধ্বংস হয়ে যায়। পরে গাছের নিচে পড়ে থাকা মৃত ও আহত ছানা, ভাঙা বাসা দেখে শিশু, বৃদ্ধ, যুবক—সবাই ভেঙে পড়েন। কারও কারও চোখে পানি চলে আসে…
খাগড়াছড়ি প্রতিনিধি।।সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটির অভিযোগ, প্রস্তাবিত এই অধ্যাদেশের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠীকে সাংস্কৃতিকভাবে প্রান্তিক করার অপচেষ্টা চালানো হচ্ছে। শনিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পিসিসিপি নেতৃবৃন্দ বলেন, অধ্যাদেশে ইনস্টিটিউটের সব সদস্যকে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠি’ থেকে মনোনয়নের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা সাংবিধানিক অধিকারের পরিপন্থী এবং বিভাজনের আশঙ্কা তৈরি করে। একইসঙ্গে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার এবং উপদেষ্টা হিসেবে মনোনীত মোস্তফা সরোয়ার ফারুকী ও সুপ্রদীপ চাকমার বক্তব্যকে তারা সংবিধানবিরোধী ও পক্ষপাতদুষ্ট বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে পিসিসিপি চার দফা দাবি উত্থাপন করে— ১. প্রস্তাবিত অধ্যাদেশ সম্পূর্ণভাবে বাতিল ২.…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের তিনবারের বিএনপি’র সাবেক সফল সভাপতি ও তিনবারের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য আলহাজ্ব মোবারক হোসেন কালু মেম্বার। ২৮ জুন শনিবার রাত ১:৩০ মিনিটে কিডনি সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫)। তিনি ৭ নং ওয়ার্ডের ধামসর গ্রামের অধিবাসী ছিলেন । মৃত্যুকালে তিনি এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুনিগ্রহ রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী…