- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রিয়া মনি বরিশালের গৌরনদী উপজেলায় যুবলীগ নেতার একমাত্র ছেলের রহস্যজনক মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিহতের পরিবার দাবি করছে, এটি দুর্ঘটনা নয়, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। নিহত অনিম সরদার (২২) গৌরনদী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক স্বপন সরদারের একমাত্র ছেলে। স্বপন জানান, গত ২২ জুন সন্ধ্যায় তার ছেলে অনিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দক্ষিণাঞ্চলের মাদক কারবারি হীরা মাঝির ঘনিষ্ঠ সহযোগী শাওন দেওয়ান। সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অনিম ও শাওন ছিলেন হীরা মাঝির নীলখোলা এলাকার বাসায়। স্বপনের কথা, “রাত ১২টার দিকে জানানো হয়, অনিম সাউদের খালপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে গেলেও কোনো…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ছয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। গত ৩ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট বিজিপ্রেস (বাংলাদেশ সরকারি মুদ্রণালয়) প্রকাশ করে। গেজেটে উল্লেখ করা হয়েছে, তফসিল বর্ণিত আসামিদেরকে জানানো যাচ্ছে যে, যেহেতু, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রহিয়াছে। যেহেতু এই কোর্ট বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে, তারা গ্রেফতার ও বিচারে সোপর্দকরণ এড়াইবার জন্য আত্মগোপন করিয়াছেন…
মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি: “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামায়াত-শিবিরকে নিশ্চিহ্ন করতে মামলা, হামলা, খুন, গুম থেকে শুরু করে ফাঁসির মতো ঘটনাও ঘটিয়েছে। দলের রেজিস্ট্রেশন বাতিল করেছে, প্রতীক বাতিল করেছে। কিন্তু ইসলামি আন্দোলন থামেনি, থামবেও না। ২৪শে ৫ আগস্ট ওই ফ্যাসিস্ট সরকার শুধু পদত্যাগ করেনি—দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। যারা জাতির ওপর জুলুম করে, তাদের পরিণতি এভাবেই হয়ে থাকে। যদি ভবিষ্যতেও কেউ এমন চিন্তা করে, তাদের পরিণতিও একই হবে।” শনিবার (৫ জুলাই) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর নতুন শিকারপুরে মুন্সিবাড়ী এলাকায় মুরগি পরিবহনকারী পিকআপ ও নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত -৪ জন। ০৬ জুলাই সন্ধ্যা ৭ টার সময় পল্লী বিদ্যুতের শ্রমিক বহনকারী একটি নসিমন বাটাজোর শাহী পার্ক থেকে কাজ শেষে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর রহমতপুর কার্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন অপরদিকে বরিশাল থেকে মাদারীপুর গামী মুরগি বহনকারী পিকআপ বরিশাল মেট্রো ন-১৯-০৪৫৭ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নসিমনের যাত্রী পল্লী বিদ্যুতের ৪ শ্রমীক গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। আহতরা হলেন, হুমায়ূন শেখ (৩০), মুস(৩৫), আজিজুল (৩৫) ও সাকিব (১৭)। আহতরা সাতক্ষীরা…
খাগড়াছড়ি প্রতিনিধি।। সরকারি চাকরি ছেড়ে পাহাড়ি গ্রামে ফিরে এসে আম চাষে বছরে প্রায় ৩০ লাখ টাকা আয় করছেন খাগড়াছড়ির তরুণ উদ্যোক্তা মংশিতু চৌধুরী (৩৪)। তিনি ১৬ বছর চাকরি করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে। প্রথমে সিপাহী পদে, পরে মেডিকেল সহকারী পদে পদোন্নতি পেয়ে রংপুর জেলায় কর্মরত ছিলেন। কিন্তু হৃদয়ে লুকিয়ে ছিল ভিন্ন স্বপ্ন—নিজ মাটিতে কিছু করার। তাই ২০২২ সালে স্বেচ্ছায় অবসর নিয়ে ফিরে আসেন খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ৪নং হেডম্যান পাড়ায়। সেখানে বাবা থুইলা অং চৌধুরীর সঙ্গে শুরু করেন ৩৫ একর জমিতে আম বাগান। চূয়ান্ন জাতের আমের স্বপ্নপুরী! মংশিতুর বাগানে শুধু দেশি নয়, চাষ হচ্ছে বিশ্বজুড়ে খ্যাত ৫৪ জাতের আম।…
নওগাঁ প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, প্রশাসন ও দুর্নীতির সমস্যা চিরতরে বাংলাদেশ থেকে দুর করতে হবে। এমন না যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার চলে গেছে, অন্য কোনো রাজনৈতিক দল এসে এসব করতে পারবে। আমরা সেটা মেনে নেব না। কোনো রাজনৈতিক দলকে এসব করতে দেওয়া হবে না। রোববার সকালে রাণীনগর উপজেলার কুজাইল বাজারে পদযাত্রায় ব্যবসায়ী, দোকানদার ও এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গত ১৫ বছরে নানা সমস্যায় পরেছিল। এখন আর আমরা দেশে এসব সমস্যা দেখতে চাই না। জুলাই আন্দোলনে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক মালয়েশিয়া থেকে যাদের দেশে ফেরত পাঠানো হয়েছে তারা কেউ জঙ্গি নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ায় মালয়েশিয়া সরকার তাদের ফেরত পাঠিয়েছে। ওই দেশের পুলিশ যেটা দাবি করেছে, সে ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মালয়েশিয়া থেকে সরকারি পর্যায়ে কোনো মেসেজ পাওয়া যায়নি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই। আপনাদের সহযোগিতায় জঙ্গি নির্মূল করা হয়েছে। আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। গত ১০ মাসে জঙ্গি নিয়ে কোনো…
রাজধানীর গুলশানে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে কিছু দল কথা বলছে। সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না। রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর, আবারও নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে। তিনি বলেন, কয়েকজন…
ঝালকাঠি প্রতিনিধি: পিরোজপুরের গণ্ডি পেরিয়ে ঝালকাঠির রাজাপুরের বিভিন্ন স্থানে মেলার লটারির নামে জুয়ার টিকিট বিক্রি চলছে প্রকাশ্যে। ‘পিরোজপুর শিল্প ও বাণিজ্য মেলা–২০২৫’ শিরোনামে এই টিকিট বিক্রি হচ্ছে রাজাপুরের হাট-বাজার, স্কুল, কলেজ ও হাসপাতাল এলাকাসহ অন্তত ৫০টি স্থানে। মাইকিং করে প্রচারণা চালিয়ে বলা হচ্ছে, “প্রবেশ টিকিট কিনুন, পুরস্কার জিতুন” – আর এই লোভনীয় প্রলোভনে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের অভিযোগ, আসলে এই টিকিট বিক্রি লটারির আড়ালে জুয়া। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উচ্চস্বরে মাইকিং করে বিক্রি হচ্ছে এসব টিকিট, যা আইন অনুযায়ী নিষিদ্ধ। প্রশাসনের নাকের ডগায় এই কার্যক্রম চললেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমনটাই…
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ তৈরি হবে না বলে মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, বর্তমানে বিশ্বের ১৭০টি গণতান্ত্রিক দেশের মধ্যে ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এসব দেশে আইনসভা নির্বাচনে কোনো না কোনো ধরনের পিআর পদ্ধতি অনুশীলন করে। উন্নত বিশ্বে পিআর পদ্ধতির জনপ্রিয়তা বেশি। অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর সংগঠন ওইসিডির ৩৬টি সদস্য দেশের মধ্যে ২৫টি, অর্থাৎ প্রায় ৭০ শতাংশ দেশ এই পদ্ধতি অনুসরণ করে। বাংলাদেশেও আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য অন্তবর্তী সরকারের নিকট জোরদাবি জানাচ্ছি। এ পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব…