Author: admin

জিহাদ হাসান, শরীয়তপুর পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষার মূল বাঁধে নতুন করে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে পদ্মা সেতু দক্ষিন প্রান্তের পূর্বনাওডোবা ইউনিয়নের জিরো পয়েন্ট এর মাঝি কান্দি এলাকার পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষার মূল বাঁধ। সোমবার(৭ জুলাই) বেলা ৩টার দিকে রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। আকস্মিক ভাঙ্গনে ওই এলাকার ছাত্তার মাদবর কান্দির অন্তত ৩০০ মিটারের মতো অংশ নদীতে ধসে পড়ে। ভাঙনে রব শেখ, জিয়াউর রহমান ফকির সুজন ফকির, জাহাঙ্গীর ফকিরসহ অন্তত ১৫ জনের ব্যবসা প্রতিষ্ঠান এবং আবুল বাসার মাদবর, খলিল মাদবর, স্বপন মাদবর, রাজা মাদবর ও দেলা মাদবরসহ অন্তত ৮ জনের বাড়ি ঘর বিলীন হয়ে যায়। এরা…

Read More

‎রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়। ‎ ‎বাংলাদেশ হেল্‌থ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. শাফিউল আলম, সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র ঘোষ, সদস্য মো. সবুজ মিয়া, কাসেম আলী, রুবেল মিয়া, হান্নান মণ্ডল, মাহবুবুর রহমান ও ছাবিনা ইয়াসমিন প্রমুখ। ‎ ‎স্বাস্থ্য সহকারীদের উত্থাপিত ৬ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে— ‎১. নির্বাহী আদেশে…

Read More

স্টাফ রিপোর্টার – ঢাকা সাভার আশুলিয়ায় সাব-রেজিস্ট্রার পাভেলের এর অপসারণের দাবিতে মানববন্ধন দুর্নীতি অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগে সাভারের আশুলিয়ার সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার দুপুরে সিএমবি আশুলিয়া সড়কের আশুলিয়া সাব রেজিষ্ট্রার অফিসের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকার শত শত মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসুচীতে যোগদান করেন। সাব রেজিষ্ট্রারের পদত্যাগের দাবিতে দাবিতে এ আন্দোলন গড়ালো আজ ২১ দিনে। ২১ দিনের আন্দোলনের ফলে সাব রেজিষ্ট্রি অফিসে বন্ধ রয়েছে জমি কেনা বেচার রেজিষ্ট্রি কার্যক্রম।…

Read More

রানা ইস্কান্দার রহমান। ‎ গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎গাইবান্ধার সাঘাটা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ২৪০ লিটার চোলাইমদসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৭ জুলাই) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত সাঘাটার বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন আইডাব্লিউ অফিসের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। ‎ ‎আটককৃতরা হলেন—সুনীল বাবু (২০), চিচুয়া রাম (৬০) ও বিনেশ চন্দ্র (৩১)। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাঘাটা অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন রুবায়েত। ‎‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ২৪০ লিটার দেশীয় চোলাইমদসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে আরও কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপি মনোনয়ন প্রত্যাশী লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদের সৌজন্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে মধুপুরে কল্লোল হলের সংলগ্ন বিএনপি অফিসে কার্যালয়ে কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদের পক্ষ থেকে জনসাধারণের মাঝে ১৬শ ফলদ, ওষুধি ও বনজ, বিলুপ্তপ্রায় গাছের চারা বিতরণ করা হয়েছে। টাঙ্গাইলের মধুপুর -ধনবাড়ীর দানবীর খ্যাত বিএনপি’র ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) আসাদুল ইসলাম আজাদ। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। গাছ বিতরণে এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে তিন দিন ব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে। সোমবার (৮জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বৃহত্তর ময়মনসিংহের ফসলের নীবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. দুলালুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা…

Read More

মাভাবিপ্রবি প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের তৃতীয় পর্যায়ের আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৮ জুলাই) থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। গুচ্ছের ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের অনলাইনে ৫,০০০ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের সময়সীমা ৮ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ৯ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ফি জমা দেওয়ার পর শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ৯ জুলাই সকাল ১০টা থেকে ১০ জুলাই বিকেল ৩টার মধ্যে সরাসরি জমা দিতে হবে।…

Read More

এ এ এইচ সিয়াম প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয় : জুলাই গণঅভ্যুত্থানে আহত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিরব কুমার দাসের চিকিৎসা খরচ বহনের দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেয়ারটেকার এবং কর্মচারী সমিতির (১১-১৬ গ্রেড) সভাপতি মো. নজরুল ইসলাম। মঙ্গলবার ( ৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নিরবের চিকিৎসার খরচ বাবদ মাসিক দুই-আড়াই হাজার টাকা নিজের বেতন থেকে দেয়ার কথা জানান তিনি। কর্মচারী সমিতির সভাপতি(১১-১৬ গ্রেড) নজরুল ইসলাম বলেন ‘জুলাই-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী নিরব প্রশাসনিকভাবে বড় কোনো ধরনের সহযোগিতা পাননি,এমনকি তাঁর নিজ হলে একটি সিট পাওয়ার…

Read More

বাকৃবি প্রতিনিধি: সরকার ঘোষিত ঐতিহাসিক দুটি দিবস—১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। মঙ্গলবার (০৮ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে আয়োজক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সভায় অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক, জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার, ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং বিভিন্ন ইনস্টিটিউট ও দপ্তরের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “বাকৃবিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ফ্যাসিবাদ বিরোধী…

Read More

গোবিপ্রবি প্রতিনিধি:- নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলনের পর প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালি বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। র‌্যালি শেষে আনন্দমুখর পরিবেশে প্রশাসনিক ভবন চত্বরে কেক কাটা হয়। বেলা সাড়ে ১০টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসন…

Read More