- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
বাকৃবি প্রতিনিধি: অ্যান্টিবায়োটিক-মুক্ত ব্রয়লার উৎপাদনের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)-এর টেকনিক্যাল সহায়তায় ক্ষুদ্র খামারিদের জটিলতা সমাধানে এবং পোল্ট্রির মান নিয়ন্ত্রণে প্রায় ১৫০ জন খামারির উপস্থিতিতে মানু ফার্মস ভাবখালী হাবের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভাবখালীতে ওই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মানু ফার্মস এর প্রতিষ্ঠাতা এবং সিইও মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেজিএফের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জাভিদুল হক ভূঞা, বাকৃবির পোল্ট্রি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শওকত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ সময় আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (৯ জুলাই) এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নিজেই আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন। ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং থেকে এ তথ্য জানা গেছে। বিবিসি এ রেকর্ডিং যাচাই করেছে। ফাঁস হওয়া অডিও অনুসারে, নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন শেখ হাসিনা। এ সময় তারা (এসব বাহিনীর সদস্যরা) যেখানেই তাদের…
পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যৌথ প্রকল্পের শিক্ষা সফরে আসছেন দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল ৮ জুলাই রাতে বাংলাদেশে এসেছে এবং আগামী ১১ জুলাই কোরিয়ান বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চো সফর আসবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল মাহমুদ। তিনি জানান, মাভাবিপ্রবি ও কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে চলমান একটি যৌথ শিক্ষা প্রকল্পের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও আন্তর্জাতিক…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হবে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। এর আগে মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। যেভাবে ফল জানা যাবে: শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক ফল জানতে পারবে। সেজন্য প্রতিষ্ঠানপ্রধানদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ইআইআইএন নম্বর ব্যবহার করে ‘রেজাল্ট কর্নার’ থেকে ফল ডাউনলোড করতে হবে। একই সঙ্গে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্নসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া বুধবার (৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা আগের দিনের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। আর আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে…
মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি নানা জল্পনা-কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ জুলাই এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে তাই ব্যাপক উচ্ছ্বাস, উদ্দীপনা ও কৌতুহল লক্ষ্য করা যাচ্ছে। সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে যেন নতুন প্রাণসঞ্চার ফিরে এসেছে বিএনপির নেতাকর্মীদের মাঝে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদকে ঘিরে তাদের মাঝে চলছে নানান আলোচনা,সমালোচনা ও হিসাব-নিকাশ। তৃণমূল পর্যায়ে এরকম আলোচনায় চায়ের কাপে ঝড় তুলে সবার কৌতূহলী চোখ এখন ১২ জুলাইয়ের সম্মেলনের দিকেই আটকে আছে। উপজেলা বিএনপির সূত্রে জানা যায়, এ পর্যন্ত সভাপতি পদে ০২ জন, সাধারণ সম্পাদক পদে ০২ জন এবং…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতীতে অবঃ সেনা সদস্য মো. আনিসুর রহমানের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার পটল বাজার প্রাঙ্গনে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দুর্গাপুর ইউনিয়নের মহিলাদলের সভাপতি আয়শা সিদ্দিকা স্বপ্না লিখিত অভিযোগ করে বলেন, মো. আনিসুর রহমান অবঃ সেনা সদস্য, ১নং দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদিমহামজানীর বাসিন্দা। সে বর্তমানে রিটার্ডপ্রাপ্ত, পরিবার নিয়ে সে এলেঙ্গায় বসবাস করছে। মো. আনিসুর এর নামে একটি হয়রানী মূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে আমরা এলাকাবাসী সংবাদ সম্মেলন করছি। সে প্লাসটিক ভাঙ্গারির ব্যবসার সাথে জরিত। কিছুদিন আগে এক ব্যপারী মালামাল দেওয়া নেওয়া করতো। মালামাল দেওয়া…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চর পৌলী মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আজ সোমবার (৭জুলাই) অত্র ইউনিয়নের স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও শিবপুর ইউনিয়নের পৃথক বাঁশঝাড় থেকে শাহানারা বেগম (৩৬) ও বুলু মিয়া ভুম্বল (৩৪) নামে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহানারা বেগম রাখালবুরুজের পালাশবাড়ী গ্রামে বকুল মিয়ার স্ত্রী ও বুলু মিয়া ভুম্বল শিবপুরের কানিপাড়া গ্রামের মোখলেছ মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, পালাশবাড়ী গ্রামের বকুল মিয়া দীর্ঘদিন ধরে জুয়া খেলা আসক্ত থাকতেন। এ কারণে তার স্ত্রী শাহানারাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করতো। এ নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। এরই একপর্যায়ে সোমবার সকালের দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে শাহানারার ঝুলন্ত লাশ দেখা যায়। সেখান থেকে বকুল…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।এঘটনায় আহত হয়েছে একজন। সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী বাসের সঙ্গে মধুপুরগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজির একজন নিহত হন আহত হয়।আহত তিনজনকে ধনবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।বাসটি আটক করলেও বাসের চালক পালিয়ে গেছেন।