- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভাঙ্গা প্রতিনিধি অদ্য ০৯/০৭/২০২৫ তারিখ রোজ বুধবার সকাল দশ ঘটিকায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ ও মানসম্মত খাদ্য প্রস্তুত এবং হোটেল / রেষ্টুরেন্ট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মীজানুর রহমান এর সভাপতিত্বে ভাঙ্গা উপজেলার অর্ধশতাধিক হোটেল মালিক উপস্থিত ছিলেন। ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মীজানুর রহমান হোটেল মালিকদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের উপদেশ মূলক বক্তব্য ও নিরাপদ ও মানসম্মত খাদ্য প্রস্তুত করার জন্য কড়া নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নত রাবেয়া। এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন সুশীল সমাজের পেশা…
রংপুর প্রতিনিধি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্ত দিয়ে আবারও ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ৯২৫ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতের ৭৫ বিএসএফ এর সদস্যরা তাদের বাংলাদেশে পুশইন করে। পরে সীমান্ত মেইন পিলার ৯২৫ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বানিয়াটারী নামক স্থান হতে বিজিবির সদস্যরা ১০ জনকে আটক করে। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৩জন নারী ও ৪ শিশু রয়েছেন। বিজিবি জানায়, আটককৃতরা প্রায় ১৫ বছর ধরে ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফ এর হাতে হস্তান্তর করে।…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পৌরসভা হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনপাড়া পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর জর্জ কোর্টের স্পেশাল পিপি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিনী, জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নুর কচি, জেলা জামায়াতের সহ-সম্পাদক ও নাটোর -৪…
টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে বন্যায় প্লাবিত সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণের ফলে টেকনাফ উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে স্থানীয় মানুষ পানি বন্দি হয়ে পড়ে।আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ মিনিট হতে বিকাল…
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে টানা চারদিনের ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, অনেক এলাকায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। দীঘিনালা উপজেলার মেরুং, কবাখালি ইউনিয়নসহ খাগড়াছি সদর, মহালছড়ি ও গঞ্জপাড়ার নিচু এলাকা পানির নিচে। দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে খাগড়াছড়ি-লংগদু সড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। লংগদুতে আটকে পড়া খাগড়াছির বাসিন্দা শামসুন্নাহার জানান, “প্রতি ঘণ্টায় মনে হচ্ছে পানি বাড়ছে, এখন নৌকা দিয়েই চলাফেরা করতে হচ্ছে।” সদর উপজেলা প্রশাসন জানায়, খাগড়াছড়িতে এখন পর্যন্ত চারটি এবং পুরো জেলায় শতাধিক আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। শুধুমাত্র মেরুং ও কবাখালিতে আশ্রয় নিয়েছেন দুই শতাধিক মানুষ, যাদের রান্না করা খাবার ও…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন যশোরের বাঘারপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে এনসিপি নেতৃবৃন্দ বাঘারপাড়া উপজেলা সদরে পৌঁছান। উপজেলার চৌরাস্তা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। গাড়িবহরে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। কিন্তু মঞ্চে উঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। আওয়ামী লীগ যশোরসহ সারা দেশে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা শুক্রবার যশোরের সভায় সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পাঁচ মিনিট অবস্থান শেষে গাড়ি বহরসহ যশোর শহরের উদ্দেশ্যে রওনা হন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের চার জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা…
নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এর আগমন উপলক্ষে দুমকী উপজেলা বিএনপির-কাউন্সিলর ডেলিগেটদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (৯ জুলাই) বিকেল ৪ টায় দুমকী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মজিবুর রহমান টোটন। পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু। পটুয়াখালী যুবদলের সাবেক…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্যাইংকা গ্রামে সেনাবাহিনীর এক সফল অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন, একটি টিউবওয়েল ও দুটি মোবাইল জব্দ করা হয়েছে। অভিযানে দুইজন বালু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (৯ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েতের নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যাইংকা গ্রামের একটি নালায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় এসব সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়। এ সময় আরও তিনটি ড্রেজার মেশিন ও পাইপ হেমার দিয়ে ভেঙে ফেলা হয় এবং পরে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়। …
মনপুরা,(ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা — উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশের অংশ এখন পুরোপুরি পানির নিচে। গত কয়েক দিনের টানা বর্ষণে এলাকা রূপ নিয়েছে এক জলাবদ্ধ দ্বীপে। প্রায় কয়েক শত পরিবার এখানে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন—চরম দুর্ভোগে ভুগছেন নারী, শিশু, বৃদ্ধ ও গবাদিপশু পালনকারীরা। এলাকাবাসীর অভিযোগ, হাজিরহাট বাজার এবং উপজেলা পরিষদসহ মূল এলাকাগুলোর বৃষ্টির পানি ড্রেনের মাধ্যমে এসে জমা হয় এই অংশে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সেখানে পানি নিষ্কাশনের কোনো নির্ধারিত বা প্রাকৃতিক পথ নেই। ফলে টানা বৃষ্টির কারণে দ্রুত পানি জমে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং তা দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়ে পড়ে। ঘরবাড়ি,…