Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক দ্রুত বিচার ট্রাইব্যুনালে মিটফোর্ডের হত্যার বিচার হবে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। তিনি আরও বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ধারা ১০ এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে…

Read More

মোকার্রেমা খাতুন মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ইডেন মহিলা কলেজে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মধ্যরাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রাত ১২টার দিকে জেবুন্নেসা হল থেকে শুরু হওয়া এই মিছিল কলেজের মূল ফটক পর্যন্ত গড়ায়। মিছিলে শিক্ষার্থীরা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন— “ছাত্রদলের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না” “লীগ গেছে যেই পথে, যুবদলও সেই পথে” এসব স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে কলেজের হলপাড়া। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইডেন কলেজে রাজনৈতিক দখলদারিত্ব দিন দিন বেড়েই চলেছে। বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা বলেন, “এই ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি—বাম, ডান বা ছাত্রদল—চলবে না।” তাদের ভাষ্য মতে, “যেভাবে একসময় ছাত্রলীগ হল দখল করে রেখেছিল, এখন ছাত্রদলের ছায়াতলে সেই পুরনো দৃশ্য…

Read More

কুড়িগ্রামঃ “আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশমূলক আইডিয়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে আইডিয়া বাস্তবায়নের জন্য কুড়িগ্রাম জেলা পরিষদে মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলা পরিষদের আয়োজনে প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম। সভায় তিনি বলেন, স্হানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহনে আইডিয়া প্রতিযোগিতার আজকে মূল্যায়ন সভা অনুষ্ঠিত হলো। মূল্যায়ন পর্বের আগে আমরা গত ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রী,মাধ্যমিক- উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,যুব ক্লাব, স্কাউট রোভার ও সাংস্কৃতিক সংগঠন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক শুক্রবার (১১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের বিতর্কিত আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করার চার মাস পর তিনি এই ছুটিতে গেলেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। এতে বলা হয়েছে, ডব্লিউএইচও মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেয়েসুস এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানান, শুক্রবার থেকে পুতুল ছুটিতে যাচ্ছেন এবং তার স্থলাভিষিক্ত হিসেবে ডব্লিউএইচও’র সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহম ‘অফিসার ইন চার্জ’ হিসেবে দায়িত্ব পালন করবেন। বোহম…

Read More

মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করে যুবদল নেতা রজ্জব আলী পিন্টু, সাবাহ করিম লাকি সহ তাদের অনুগতরা। ঘটনাস্থলে উপস্থিত শতাধিক মানুষের সামনে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ভয়াবহতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা দেখা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার (১১ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) তে রাত ৯ টা ৪৫ মিনিটে বিক্ষোভ মিছিলের ডাক দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল টি বিশ্ববিদ্যালয়টির শেরে বাংলা হলের সামনে থেকে শুরু হয়ে বিজয় ২৪ হল, টিএসসি, হতাশা চত্বর,ভিসির…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে হত্যার ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করা হয়েছে। এরপরও বিএনপির ওপর দায় চাপানো নোংরা ও অপরাজনীতি। শুক্রবার (১১ জুলাই) রাতে সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এমনটা জানিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি, এটা নোংরা রাজনীতির চর্চা। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না, কোনো দিন দেবেও না। দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় জানিয়ে সালাউদ্দিন…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মামুন মিয়া (৩০) নামে এক যুবকের ছুরিকাঘাতে তার চাচাতো-জ্যাঠাতো ভাই ফুয়াদ মিয়া (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফুয়াদ মিয়া ওই গ্রামের আফজাল মাস্টারের ছেলে। আর অভিযুক্ত খুনি মামুন মিয়া একই গ্রামের নুরু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন মিয়া ও তার ভাই আল আমিনের মধ্যে একটি বন্ধক রাখা কচুক্ষেত নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ফুয়াদ মিয়া তা থামাতে এগিয়ে আসেন। তখন মামুন হঠাৎ তার বুকের মাঝখানে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ফুয়াদ মিয়া…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরের নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে শ্রমিক লীগের অনুসারীরা ষড়যন্ত্রে মেতে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে উপজেলা শহরের হোটেল আদিত্যের সেমিনার হলে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন মধুপুর শাখার আহবায়ক মো. ময়েন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয় ও আগামীতে নতুন একটি কমিটি করে দেয়ার জন্য আলোচনা করেন ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার খুররম খান ইউসুজী প্্িরন্স, নির্বাচন কমিশনার এম রতন হায়দার ও আহাদুল ইসলাম আদিত্য সরকার। এ সময় প্রধান নির্বাচন কমিশনার খুররম খান ইউসুফজী প্রিন্স অভিযোগ করে বলেন, সুশৃঙ্খল…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে জাসাসের উদ্যোগে নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শুক্রবার বিকালে কিশোরগাড়ী ইউনিয়ন ২, ৯, ৩, ৭ নং ওয়ার্ডের জাসাসের নেতাকর্মীদের নিয়ে কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জাসাসের সভাপতি ওসমান গনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহান মিয়া ‘র পরিচালনায় এ নির্বাচনী সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত। আরো বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সদস্য সচিব নাজমুল সরকার হানিফ, সাবেক যুবদল নেতা লিটন, কিশোরগাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানারুল ইসলাম, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা জাসাসের যুগ্ন-আব্বায়ক জামশেদ রানা বাবু,…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ট্যাফেন্টাডল, ৬টি দেশীয় অস্ত্র, ২টি মোবাইল ফোন এবং একটি পাঁচশ টাকার জাল নোটসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে গেল রাতে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানটি চলে পুরো রাত জুড়ে। অভিযানে আটক হন আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকার, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা যায়। অভিযানকালে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়। সেনাবাহিনীর এই সফল অভিযান এলাকায়…

Read More