- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা (১—২) ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাথাইলকান্দি গ্রাম রক্ষায় মানববন্ধন করেছে গ্রাম বাসী। শনিবার বিকালে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাথাইলকান্দি ঈদগাহ মাঠে তারা মানববন্ধন করে। এসময় বক্তারা বলেন, স্থানীয় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেতা হালিমুজ্জামান লিটন,৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুর নাম ভাঙ্গিয়ে ড্রেজার দিয়ে লৌহজং নদী থেকে বালু উত্তোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি নদী থেকে বালু উত্তোলন করে তাহলে আমাদের মাদরাসা, মসজিদ,ঈদগাহ মাঠ ও স্কুল সহ নদীগর্ভে চলে যাবে। তাই প্রশাসনের নিকট আবেদন অতিদ্রুত যাতে করে এই বালু উত্তোলন বন্ধ করা যায়। মানববন্ধনে বক্তব্য দেন অক্ষয় ভৌমিক, জহিরুল ইসলাম,…
কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রাম সদর উপজেলার ঐতিহ্যবাহী যাত্রাপুর নৌকা ঘাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে চরাঞ্চলের মানুষ। শনিবার (১২ জুলাই) দুপুরে যাত্রাপুর ইউনিয়নের ঘাট এলাকায় এ মানববন্ধন করা হয়। এতে শতাধিক চরের প্রায় এক হাজার বাসিন্দা অংশ নেন। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা ‘জেগেছে রে জেগেছে, চরবাসী জেগেছে’, ‘চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ঘাটের নামে চাঁদাবাজি, চলবে না চলবে না’, ‘ঘাটের অতিরিক্ত ইজারা বাতিল করো, করতে হবে করতে হবে’, ‘আমরা মরি অত্যাচারে, প্রশাসন কেন এসি ঘরে’, ‘চরের মানুষ জিম্মি কেন, প্রশাসন জবাব চাই’, ‘সংগ্রাম সংগ্রাম, অতিরিক্ত খাজনা বাতিলের সংগ্রাম’সহ নানা ধরনের স্লোগান দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন যাত্রাপুর হাটের বিশিষ্ট…
মো: ইরান মিয়া নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘জয়ধ্বনি চত্বর’-এ গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তাঁরা বলেন, “আমার ভাই কবরে, সন্ত্রাসীরা উল্লাস করে ইন্টেরিম কী করে, খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট একশন,জ্বালো…
এস এম সিয়াম, জবি প্রতিনিধি রাজধানীর চকবাজারে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকা থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রায়সাব বাজার মোড় পর্যন্ত যায় এবং সেখান থেকে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা চকবাজারে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে ও বর্বরোচিতভাবে হত্যার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, “একটি স্বাধীন দেশে এভাবে একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা কেবল আইনশৃঙ্খলার…
এস এম সিয়াম, জবি প্রতিনিধি রাজধানীর মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সারাদেশে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরাম। আজ শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অপরাধমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন। বক্তারা বলেন, “দেশজুড়ে খুন, ধর্ষণ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে একাধিক রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে। এসব অপরাধকে যারা রক্ষা করে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী। একই সঙ্গে দেখা যাচ্ছে, বিচার ব্যবস্থাও রাজনৈতিক প্রভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে।” আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল আলম মারুফ…
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা শহরের সুজামের মোড় এলাকায় ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনীর। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদক কারবারি। কুড়িগ্রাম সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেড এর ২২ বীর কর্তৃক সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে সেনাবাহিনী। পরে ধাওয়া দিলে কৌশলে মাদক কারবারি পালিয়ে যায়। কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।…
এস এম সিয়াম, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্তের পদত্যাগের পর এবার পদত্যাগ করেছেন সংগঠনটির আরও একজন আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানা।তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । আজ শনিবার (১২ জুলাই) দুপুরে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজ পদত্যাগের ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির ‘আহ্বায়ক সদস্য’ পদ থেকে সরে দাঁড়াচ্ছি।” তিনি আরও লেখেন, “জুলাই বিপ্লবের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, তা এখনো চোখে পড়েনি। বরং বর্তমান পরিস্থিতিতে আমি চরমভাবে আশাহত ও মানসিকভাবে বিপর্যস্ত।”…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। পুরান ঢাকার ভাংরি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১২ জুলাই শনিবার দুপুরে গাইবান্ধা পৌর শহরের ১নং রেলগেট এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দন দাস, জেলা সদস্য কামরুল হাসান বসুনিয়া, গাইবান্ধা সরকারি কলেজের আহবায়ক কলিরাণী দাস, সদস্য জয়নুল ইসলাম, মোখলেছুর রহমানসহ অন্যান্যরা। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ঢাকার মিডফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর…
তিতাসে গলাকাটা লাশ উদ্ধার, নিহত বরিশালের রিয়াজ রিয়া মনি কুমিল্লার তিতাস উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা এক অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকালে হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের জিয়ারকান্দি গুলবাগ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০)। তিনি বরিশালের কাজিরহাট থানার রতনপুর গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ বলেন, “ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় তাকে…