- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
মো. নাজিউল্লাহ ভূঁইয়া, কেরানীগঞ্জ প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছয় ছাত্রের পরিবারের খোঁজখবর নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। রবিবার (১৩ জুলাই) তিনি দিনব্যাপী কোন্ডা, শুভাঢ্যা, আব্দুল্লাহপুর ও তারানগর ইউনিয়নে শহীদ পরিবারের বাড়ি বাড়ি যান। এ সময় তিনি পরিবারগুলোর সদস্যদের সঙ্গে একান্ত সময় কাটান, তাঁদের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা, শাড়ি এবং মৌসুমি ফল উপহার দেওয়া হয়। ইউএনওকে সামনে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “এই শহীদ ছাত্ররা কেবল কেরানীগঞ্জের নয়, বরং গোটা দেশের গর্ব। তাঁদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয়…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ক্ষুদ্র উদ্যোক্তা এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য মো. ইমামুর রশিদ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এনসিপি নেতা ইমামুর রশিদ জানিয়েছেন, ওই নারী এনসিপির তহবিলে ‘ডোনেশন’ বাবদ ওই টাকা দিয়েছেন। পরে দলের শীর্ষ নেতাদের কাছ থেকে ‘ব্যক্তিগত অনৈতিক সুবিধা’ না পেয়ে অসৎ উদ্দেশ্যে ধারণ করা ভিডিওটি অন্যকে দিয়ে ছড়িয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং শিক্ষাবিদ ড. এ কে এম ওয়াহিদুজ্জামান রোববার (১৩ জুলাই) বিকালে নিজের ফেসবুক ওয়ালে এনসিপি নেতা ইমামুর রশিদের সাত লাখ টাকা নেওয়ার একটি ভিডিও পোস্ট করেন।…
ঝালকাঠি প্রতিনিধি: আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার করে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।” রবিবার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠিতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহরের কাপুড়িয়া পট্টি এলাকার একটি ভবনের সামনে পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে কলেজ মোড় থেকে ফায়ার সার্ভিস মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যন্ত পদযাত্রার পরিকল্পনা থাকলেও পথে একটি গ্রুপের বাধার মুখে নেতাকর্মীরা কাপুড়িয়া পট্টিতে গিয়ে…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সোমবার (১৪ জুলাই) বিকেল থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ওই সময়ে অন্যান্য স্টেশনে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক থাকবে। কেবল ঢাবি স্টেশনে কোনো ট্রেন দাঁড়াবে না। রোববার (১৩ জুলাই) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক অনুষ্ঠানসংক্রান্ত গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই বিকেল ৫টা থেকে স্টেশনটি বন্ধ রাখা হবে। এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্যবিবরণীর কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের যাত্রাপুরে ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এসময় ২৯ বোতল ভারতীয় মদ ও দুটি মোবাইল জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করায় হয় বলে জানিয়েছেন বিজিবি। বিজিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধীনে যাত্রাপুর বিওপি এলাকার ফারাজি পাড়া গ্রাম থেকে ভারতীয় মদসহ মোঃ মোখলেছুর রহমান ও বিপুল নামের দুই যুবককে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে ২৯ বোতল মদ উদ্ধার করা হয়। কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, দিয়া ডাঙা বিওপির একটি দল ওই দুই মাদকপাচারকারীকে…
খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃসেশন খেলাকে কেন্দ্র করে মারামারির ভিডিও করতে গেলে তিন সাংবাদিকদের মারধর করেছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তিন সাংবাদিক। এদিকে একই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইবি শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ইবি সংসদ ও ইবি শাখা ছাত্র শিবির। এতে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতিদ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া রোববার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে একই ঘটনায় অভিযুক্তদের…
এস এম সিয়াম, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২ শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ৩ নেতার ওপর ছাত্রদল কর্তৃক হামলার ঘটনায় ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে অছাত্রদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। রোববার (১৩ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রদের আজীবনের জন্য বহিষ্কারের দাবি জানান। এছাড়া রাজনৈতিক কর্মকাণ্ডে অছাত্রদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ও হামলায় জড়িত অছাত্রদের আিনের আওতায় আনার দাবি জানান। অন্যতায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা “যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও”, “ছাত্রদলের…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকায় থাকা মোস্টওয়ান্টেড এইচ.এম. মোহতাসিম ফুয়াদ ওরফে হৃদয়কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌরশহরের বর্ধনকুঠি খানাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হৃদয় ওই এলাকার কলেজ শিক্ষক মাহবুবার রহমানের বড় ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন এসআই সেলিম রেজা, আপেল মাহমুদসহ পুলিশের একটি বিশেষ দল। থানা সূত্রে জানা গেছে, হৃদয়ের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের হয় ২০১৯ সালের ৫ এপ্রিল। এরপর থেকে তার বিরুদ্ধে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার একসময় ছিল বন্যপ্রাণে সমৃদ্ধ এলাকা। এই অঞ্চলের পাহাড়ি বন, খাসিয়া-জৈন্তিয়া অঞ্চল ও চা-বাগানসংলগ্ন অরণ্যে দেখা যেত এক রহস্যময় নিশাচর প্রাণী—ধূসর হায়েনা (Striped Hyena)। এর গা ছমছমে ডাক আর ডোরা-দাগওয়ালা চেহারা একসময় গ্রামের মানুষের কল্পনায় রাক্ষস হয়ে উঠেছিল। তবে বাস্তবে এটি ছিল লাজুক প্রকৃতির এবং মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখত। অনেক প্রবীণ লোক এখনো মনে করতে পারেন—রাতে দূর পাহাড় থেকে ভেসে আসা তার ডাক। কিন্তু আধুনিকায়নের ঢেউ, বনভূমি উজাড়, চাষাবাদের বিস্তার ও জনবসতির কারণে ধীরে ধীরে হারিয়ে যায় এই হায়েনা। এর সাথে যুক্ত হয় কুসংস্কার ও ভুল ধারণা—কেউ ভাবত এটি মানুষ বা…
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তপশিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। এ ছাড়া এখনই শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না। রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তপশিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ…