Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে দেশের আলোচিত হ্যাকার চক্রের অন্যতম প্রধান পলাশকে। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মোবাইল সিম কার্ড, অত্যাধুনিক মোবাইল ফোন, একটি ড্রোন, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র। গত রবিবার (১৪ জুলাই) রাত থেকে শুরু করে সোমবার (১৫ জুলাই) বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম। প্রচণ্ড ভারী বৃষ্টির মধ্যেও সাহসিকতার সঙ্গে পরিচালিত হয় অভিযানটি। অভিযানকালে পলাশকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার সহযোগী আবু সাইদ লিটন মেম্বার, সুমন মিয়া, সাইদুল…

Read More

‎ রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রেক্টিফাইড স্পিরিটসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার স্বামী পালিয়ে যায়। ‎ ‎গত সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম কঞ্চিপাড়া গ্রামে অভিযান চালিয়ে আরিফা আক্তার (২৫) নামের এক নারীকে হাতেনাতে গ্রেফতার করে। তার স্বামী মো. হামিদুল ইসলাম (২৬) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ‎ ‎অভিযানে আসামিদের বসতবাড়ির শয়নকক্ষে রাখা তিনটি বড় কাগজের কার্টুন থেকে মোট ৮৪০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ২৫.২ লিটার। জব্দকৃত স্পিরিটের নমুনা রাসায়নিক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান। উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, ‘প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য অনেক অর্থব্যয়…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ ও কুড়িগ্রামে নিউ টাউন পার্ক জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন পুকুর সহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১৪ জুলাই ২৫ ইং বিকাল ৫ টায় আনুষ্ঠানিক ভাবে এই মাছের পোনা অবমুক্ত করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত-খুদা, কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক মোঃ আসাদুজ্জামান,এলজিইডি কুড়িগ্রাম’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুস আলী,সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, এনডিসি মেসবাহ্ উদ্দিন, পিপি এ্যাড. মোঃ বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এড.শাহনাজ বেগম,বিএনপি নেতা মোঃ জহুরুল আলম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা…

Read More

বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে সোমবার (১৪ জুলাই) পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন উক্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে ঢাকা মোড়ে অবস্থিত রাজু ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা, সরকারি হাসপাতালের দক্ষিণে অবস্থিত মডার্ণ হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা এবং নিউ মডার্ণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে মডার্ণ হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে…

Read More

স্টাফ রিপোর্টার : সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” স্লোগানে নওগাঁয় জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। জেলা সুজনের সভাপতি মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান, রাজশাহী জেলা আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, যশোর জেলার আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, সাংবাদিক ফরিদুল করিম তরফদার ও নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলি সহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় নওগাঁ জেলা সহ বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার সুজনের সদস্য,…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সখিপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণেের অভিযোগ উঠেছে।এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।গ্রেপ্তারকৃতরা হ‌লেন- উপ‌জেলার দা‌ড়িয়াপুর গ্রা‌মের লিটন (৪০) ও একই গ্রা‌মের র‌ফিক (৩৯)। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই গৃহবধূ উপ‌জেলার দেওবা‌ড়ি গ্রা‌মের বাসিন্দা। তার স্বামী বাক প্রতিবন্ধী।মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, গত ১১ জুলাই রা‌তে গৃহবধূর স্বামীর বাড়িতে তার শাশুড়ির সঙ্গে বিরোধ হয়। পরে ওইদিন রা‌তে কাউ‌কে কিছু না ব‌লে ওই গৃহবধূ বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাবার বা‌ড়ি উপ‌জেলার ছি‌লিমপু‌রে আসার প‌থে রাত ৩টার দিকে বড় মৌষা বাজার এলাকায় পৌঁছালে…

Read More

টাঙ্গাইলে ফ্ল্যাট বাড়িতে অবৈধ ট্রাভেল এজেন্সি ! ইউরোপের ভিসার নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা–সরকারের রাজস্ব ফাঁকি ! টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে ফ্লাট বাড়িতে একটি অবৈধ ট্রাভেল এজেন্সি খুলে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে প্রতারক চক্র। ইউরোপের দেশ হাঙ্গেরি পাঠাবে বলে টাঙ্গাইল সদরের বিভিন্ন এলাকার বেকার যুবকদের আশান্বিত করেন। প্রতারক মাজহারুল ইসলাম স্বপন। তার ছেলে ইউরোপে থাকে বলে এলাকার মানুষ সহজে তার কথা বিশ্বাস করে ফেলে। জনপ্রতি চুক্তি হয় ১৮ থেকে ২০ লক্ষ টাকা। পরবর্তীতে ১৬জন যুবক হাঙ্গেরি যাওয়ার জন্য মাথাপিছু ৫ থেকে ৬ লক্ষ টাকা প্রাথমিকভাবে স্বপনকে প্রদান করেন। বাকি টাকা ভিসা এবং বিমানের টিকিট পাওয়ার পর পরিশোধ…

Read More

খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে এই তথ্য জানা যায়। আদেশে বলা হয়েছে, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন পত্রিকার সংবাদ প্রতিনিধিদের (শিক্ষার্থীদের) মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটিতে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমকে সদস্য-সচিব করা হয়েছে। ৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, লোক প্রশাসন…

Read More

ব্যবসায়ী সোহাগ হ/ত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার বিস্তারিত কমেন্টে ভোরের বাংলা নিউজ ডেস্ক পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে লাল চাঁদ সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জ বন্দর থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ তাকে গ্রেফতার করে । গত বুধবার হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার…

Read More