- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
পার্থ সরকার,মাভাবিপ্রবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিশিষ্ট শিক্ষক অধ্যাপক ড. কামরুল হাসান মামুন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অবকাঠামোগত সংকট নিয়ে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার ( ১৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “গতকাল কয়েক ঘন্টার জন্য জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে ছিলেন জুলাই অভ্যূথানে শহীদ মারুফের মা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আমার সহকর্মী অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ। এই অনুষ্ঠানে আমার যাওয়া এবং যাওয়ার পর সার্বক্ষণিকভাবে যিনি আমার দেখভাল করেছেন তিনি হলেন আমার অত্যন্ত প্রিয়…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে কারফিউ চলছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। এর আগে গোপালগঞ্জ সদরে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে কারফিউ জারি করে জেলা প্রশাসন। আজ সকাল থেকে রাস্তায় খুব একটা গাড়ি দেখা যায়নি। অফিসগামী মানুষ ছাড়া তেমন কেউ ঘর থেকে বেরও হয়নি। রাস্তায় কোথাও পুলিশ চোখে না পড়লেও কয়েকটি জায়গায় আনসার সদস্যদের টহল দিতে দেখা গেছে। এর আগে বুধবার রাতে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের সমর্থকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বিভিন্ন রাস্তা…
রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার বিস্তারিত কমেন্টে ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.০২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে ২৪.৯৯ বিলিয়ন ডলার। বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০০২৬.৬২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৪৯৯৫.৪৫ মিলিয়ন মার্কিন ডলার। গত মে-জুনের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ২০১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে…
এ এ এইচ সিয়াম প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয় : ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহিদ ও শোক দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রাষ্ট্রীয় শোক দিবসের অংশ হিসেবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৬ জুলাই (বুধবার) নানা আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়। দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে। সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করে কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল ত্রিশালের শহিদ ইনতিশারুল হকের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের…
স্পোর্টস ডেস্ক শ্রীলংকায় এবারের সফরে চোখে চোখ রেখে সমান তালে লড়াই করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের সফরে দারুণ সফল বাংলাদেশ। শুধু তাই নয় এবারের সফরে শ্রীলংকাকে তাদের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই প্রথম শ্রীলংকার মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা। সফরের শুরুতে গল টেস্টে স্বাগতিক শ্রীলংকার তুলনায় বেটার ক্রিকেট খেলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। অধিনায়ক হিসেবে গল টেস্টে শান্ত দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকান। সেঞ্চুরি হাঁকান সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। গল টেস্টে দারুণ পারফরম্যান্সে ধারাবাহিকতা কলম্বো টেস্টে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। যে কারণে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায় টাইগাররা। এরপর তিন ম্যাচের…
পার্থ সরকার , মাভাবিপ্রবি প্রতিনিধি: টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) “জুলাই শহিদ দিবস” উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জুলাই (বুধবার) ২০২৫ইং সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বক্তব্যে তিনি বলেন , “আমরা আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব শহীদদের, যারা এক অন্যায়-অবিচার আর দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে জীবন বিসর্জন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ আজও আমাদের জাতীয় বিবেককে নাড়া দেয়, আমাদের দায়িত্বশীলতা স্মরণ করিয়ে দেয়। শিক্ষাঙ্গন সবসময়ই ছিল প্রতিবাদ-প্রতিরোধ আর মুক্ত চিন্তার উৎসভূমি।…
মো: ইরান মিয়া নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৬ই জুলাই বুধবার যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ ও শোক দিবস পালিত হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি এবং রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচি শুরু হয় কালো ব্যাজ ধারণের মাধ্যমে এবং নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তারপর শুরু হয় জুলাই আন্দোলনে ত্রিশালের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত।জুলাই আন্দোলনে ত্রিশালের শহীদ ইনতিশারুল হক এর কবর জিয়ারতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার…
চৌদ্দগ্রাম প্রতিনিধি দীর্ঘ পাঁচ বছর ধরে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুনবতীর আকদিয়া ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুই ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষকে চরম ভোগান্তি পৌহাতে হচ্ছে। ব্রীজটি নির্মাণ না হওয়ায় দুই ইউনিয়নের ৫/৬ টি গ্রামের মানুষের যাতায়াতের এখন একমাত্র ভরসা হচ্ছে নৌকা। আকদিয়া গুণবতী সড়কের ডাকাতিয়া নদীর উপরেই নির্মিত আকদিয়া ব্রীজটি বিগত পাঁচ বছর আগে পূর্ণ নির্মাণের জন্য ভেঙ্গে ফেলা হয়। জানাযায় দীর্ঘ ৮১ মিটার ভেঙ্গে ফেলার ব্রীজটি ২০২০ সালে পূর্ণনির্মাণের জন্য দরপতর আহ্বান করে। ৮ কোটি টাকা ব্যায় ৮১ মিটার দৈর্ঘ এ ব্রীজটি দরপত্রের মাধ্যমে চৌদ্দগ্রামের কাশেম ট্রেডাস এবং পলি এন্টারপ্রাইজ নতুন সেতু নির্মাণের জন্য দুই প্রতিষ্ঠান…
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ দেশে ও বিদেশে ক্রমবর্ধমান দক্ষ জনশক্তির চাহিদার প্রেক্ষিতে এবং কারিগরি শিক্ষার প্রসার ও মানোন্নয়নের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে সরকার দেশের ৩২৯টি উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (TSC) স্থাপনের বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে। ১৯৬০ সালে কারিগরি শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠার পর এটিই প্রথম এত বড় পরিসরে সরকারি অর্থায়নে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ। প্রকল্পটি বাস্তবায়নে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২০ হাজার ৫০০ কোটি টাকা। কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান জানিয়েছেন, প্রতিটি উপজেলায় বাছাই করে উন্নত অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে। এর মাধ্যমে দেশের তরুণ সমাজের মধ্যে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান…
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। খুলনা প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে মুজিববাদী আদর্শের সন্ত্রাসীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে। গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে। হামলায় এনসিপির তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। এ হামলা পূর্ব পরিকল্পিত। গোপালগঞ্জের কর্মসূচি পালন শেষে বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ বলেন, যেহেতু আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ১ জুলাইয়ের আগে। এই সময়ের মধ্যে প্রস্তুতি নিয়েই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য। আওয়ামী লীগ-ছাত্রলীগের…