- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক হবিগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। দলটির নেতাকর্মীদের দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের এ হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে এ ঘটনা ঘটে। ফেসবুকে দেওয়া পোস্টে এমন দাবি করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে।’ ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের…
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক বিজ্ঞান অনুষদে ছাত্রীদের বিশ্রাম, নামাজ আদায় ও ব্যক্তিগত প্রয়োজনের জন্য স্থাপিত ওমেন্স কর্নারটি প্রতিষ্ঠার ছয় মাস না পেরোতেই রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পৌঁছেছে। নিয়মিত পরিচর্যা ও তদারকির অভাবে কর্নারটির বিভিন্ন সুবিধা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্নারের সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো গাছগুলো পানির অভাব ও পরিচর্যার অভাবে শুকিয়ে গেছে। নামাজের স্থান এবং ওয়াশরুম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকায় সেগুলো ব্যবহার করতে ভোগান্তিতে পড়ছেন ছাত্রীরা। বিশেষ করে ওয়াশরুমগুলোর বেহাল দশা সহজেই চোখে পড়ে। ফলে ছাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা উদ্যোগটি ধীরে ধীরে তার কার্যকারিতা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা।…
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা-৩ আসনের দেবহাটা-কালিগঞ্জের ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের অন্যতম প্রতীক শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী এবং তাঁর পুত্র আরমান এরশাদ আলমের এলাকা আগমন উপলক্ষে এক বিশাল স্মারণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭শে জুলাই সোমবার জোহরের নামাজের পর দেবহাটা-কালিগঞ্জের ‘শহীদ জায়েদানগর’ প্রাঙ্গণে-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভূমিহীন আন্দোলনের ১০ জন বীর শহীদ—অধ্যক্ষ আনিছুর রহিম, শহীদ জায়েদা, সাইফুল্লাহ লস্কর, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, ফাইজুল ইসলাম, অ্যাডভোকেট টুকু, শওকত সরদার, কাজী সাইদুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহিম এবং সেকেন্দার আলী পাড়-এর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় সমাবেশে…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. হামিদা আক্তার। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা জেলায় সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন। যোগদান উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নাজমুস সাকিব, ডা. সব্যসাচী তালুকদার, ডা. অনামিকা ভট্টাচার্য, ডা. মাসুম বিল্লাহ, ডা. মাহিদুল ইসলাম তুহিন, ডা. আবির আহমেদ ইভান, ডা. স্বপ্নীল আব্দুল্লাহসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। দায়িত্ব গ্রহণের পর ডা. হামিদা আক্তার বলেন, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার গুণগত মান…
যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স (PESS) ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে উৎস কুমার বকসী এবং সাধারণ সম্পাদক পদে রায়হান আহম্মেদ নির্বাচিত হয়েছেন। গতকাল ২৬ জুলাই (রবিবার) নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৪র্থ বর্ষের শিক্ষার্থী উৎস কুমার বকসী ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৪৬ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৪র্থ বর্ষের শিক্ষার্থী রায়হান…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত। সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল, জেলা আইসিটি কর্মকর্তা হারুন অর রশিদ…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌর এলাকার বিসিআইসি ও বিএডিসির সার ডিলার মেসার্স আর এস এন্টারপ্রাইজের মালিক সুভাশিষ কুন্ডুকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই ) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা। অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মেসার্স আর এস এন্টারপ্রাইজের…
Screenshot বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: “নিরাপদ নাটোর গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব” প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে র্যাব-৫, সিপিসি-২ নাটোরের আয়োজনে একটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। ডিএডি আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন র্যাব-৫-এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মোয়াজ্জেম হোসেন, বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, জ্যেষ্ঠ ডিএডি কৃষ্ণপদ সরকার, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. কামাল হোসেন, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর রহমান, সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজের…
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা পুলিশে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সাইবার নিরাপত্তা আইনে ২২টি মামলা দায়ের করা হয়েছে। অনলাইন ভিসা প্রতারণা, ক্যাসিনো ও জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে দায়ের করা এসব মামলায় মোট ৬১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এছাড়াও, জেনারেল ডায়েরী (জিডি) মুলে উদ্ধার করা হয়েছে ২০টি হারানো মোবাইলসহ ভুক্তভোগীর খোয়া যাওয়া নগদ ৯ হাজার টাকা। সোমবার (২৭ জুলাই) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন। জেলা পুলিশের সূত্র বলছে, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন এঁর নির্দেশনায় প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রম জোরদারের লক্ষ্যে নীলফামারীতে গঠিত হয় জেলা পুলিশের সাইবার সেল। এটি প্রতিষ্ঠার পর থেকে সাইবার সেলের দক্ষ সদস্যরা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি ডিজিটাল প্রতারণা ও সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করছেন। ফলশ্রুতিতে পুলিশের প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে ভুলবশত ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯ হাজার টাকাও উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়। এছাড়াও গেল ৬ মাসে সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া ২২টি মামলায় মোট ৬১জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ প্রশাসন। ভিসা প্রতারণা, ক্যাসিনো ও অনলাইন জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান জেলা পুলিশের সূত্র গুলো। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “কয়েক দিন ভূল বশত: একটি নগদ নম্বরে ৯ হাজার টাকা চলে যায়। অনেক চেষ্টার পরেও ওই নম্বরের মালিকের সাথে যোগাযোগ করতে পারিনি। পরে সাইবার সেলে অভিযোগ করে অনেক দ্রুততার সাথে হারানো টাকা ফেরৎ পেয়েছি।” এদিকে, কষ্টার্জিত টাকায় কেনা হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্যান্য সেবাগ্রহীতারা। জানতে চাইলে, জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন সাংবাদিকদের বলেন, ”নীলফামারীকে সাইবার অপরাধ মুক্ত করার লক্ষ্যে গঠন করা হয়েছে সাইবার সেল। প্রতিশ্রুতি অনুযায়ী ফেক আইডি নিয়ন্ত্রণ, হ্যাকিং রোধ এবং আর্থিক প্রতারণার অভিযোগ নিয়ে ২৪ ঘণ্টা কাজ করছে এই সেলের দক্ষ সদস্যরা।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.বি.এম. ফয়জুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।