- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে পাশবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে।গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা মোরশেদা আক্তার(৩৫)শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক)হাসপাতালে মারা যান।তিনি উপজেলার তরফপুর ইউনিয়নের দরানিপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইদুল ইসলামের স্ত্রী।স্বজনদের অভিযোগ,গত ২২ জুলাই রাতে ছোট ছেলেকে নিয়ে বাড়িতে একা ছিলেন মোরশেদা।এ সময় প্রতিবেশী তোতা মিয়ার ছেলে আরিফ জোরপূর্বক ঘরে ঢুকে তাকে মারধর ও পাশবিক নির্যাতন চালায়।পরদিন সকালে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কুমুদিনী হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেকে ভর্তি করেন।মৃত্যুর আগে তিনি স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দিয়ে যান বলে পরিবারের দাবি এবং এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে অনিকা (১৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে নিজ ঘরে ধর্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা। পরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত অনিকা ফুলবাড়িয়া উপজেলার তালতলী গ্রামের আন্নাস আলীর মেয়ে এবং কুড়ালিয়া গ্রামের সজীব আহমেদের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে কলহের জেরে অনিকা কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার তার বাবা তাকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। শনিবার বাড়ির লোকজন কাজে ব্যস্ত থাকার সুযোগে অনিকা নিজ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, বিদ্যুৎ-জ্বালানি সংকটের মধ্যেও চলতি অর্থবছর পণ্য রপ্তানি ১৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের আশা, চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য রপ্তানি হবে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার। যেখানে সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে পণ্য রপ্তানি হয়েছে ৪৮ বিলিয়ন ডলার। এ ছাড়া সেবা খাতের রপ্তানি থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলারের আয়ের লক্ষ্য ধরেছে বাণিজ্য মন্ত্রণালয়। পণ্য ও সেবা মিলিয়ে মোট ৬৩ দশমিক ৪ বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা ধরে এই অর্থবছরের রপ্তানির আয়ের পরিকল্পনা সাজিয়েছে মন্ত্রণালয়। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রপ্তানি আয়ের এই পরিকল্পনা বা লক্ষ্যমাত্রা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী…
নওগাঁ প্রতিনিধি নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ৯ টার দিকে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। নিহত ইমন মান্দা উপজেলার মাগুড়া গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল মান্নানের ছেলে এবং নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে তিনি একাই থাকতেন। শুক্রবার রাতে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। এ কারণে শনিবার সকালে সাড়ে ৭ টায় তার মামা ছাত্রাবাসে এসে দরজায়…
হালুয়াঘাট প্রতিনিধি চাহিদার তুলনায় অপ্রতুল ১০০ কেভির ট্রান্সফরমার আর অতিরিক্ত বিলের ভারে জর্জরিত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১১ নং আমতৈল ইউনিয়নের গাতী গ্রামের বাসিন্দারা। গত ২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় অর্ধশতাধিক পরিবার অন্ধকারে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়রা জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় গাতী গ্রামে ১০০ কেভির একটি মাত্র ট্রান্সফরমার দিয়ে ৫০টিরও বেশি গ্রাহকের বিদ্যুৎ চাহিদা মেটানো হচ্ছে। কিন্তু এই ট্রান্সফরমারের সক্ষমতা চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় কিছুদিন পরপরই এটি নষ্ট হয়ে যাচ্ছে। লোড নিতে না পেরে ফিউজ পুড়ে দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি বারবার হালুয়াঘাট বিপিডিবি অফিসে জানানো হলেও কর্তৃপক্ষ চাহিদা অনুযায়ী বড় ক্ষমতার ট্রান্সফরমার সংযোগ দিচ্ছে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে তার কোনো ভিত্তি নেই। আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের নানা পরিবেশনা উপভোগ করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘নতুন শুল্ক আরোপে বাণিজ্য পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। আগে যে শুল্ক নীতি ছিল তাদের আইন অনুসারে সময় অতিক্রম করায় নতুন করে একই মাত্রার শুল্ক থাকবে, তবে তা ভিন্ন নামে।’ তীব্র খাদ্য সংকট নিয়ে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দেশে ইউরিয়াসহ…
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান,উপজেলা প্রাণিসম্পদ অফিসার রিপা রানী,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের অংশ…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলের মির্জাপুরে নয়নী রাজবংশী(৬৪)নামে এক নারী নির্মাণ শ্রমিককে শ্বাসরোধে হত্যার পর ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক রবিউল মিয়া(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনার ৩দিন পর লৌহজং নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়।শুক্রবার টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মির্জাপুর আমলী আদালতে হাজির করা হলে অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।নিহত নয়নী রাজবংশী মির্জাপুর পৌর এলাকার আন্ধরা গ্রামের মরণ রাজবংশীর স্ত্রী।বৃহস্পতিবার রাত দেড়টার দিকে আন্ধরা গ্রামের কাদের মিয়ার বাড়ির পাশের ঝোপ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়,রবিউল ও নয়নী একসঙ্গে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।সেই সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।বিষয়টি নিয়ে রবিউলের সংসারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।ঈদুল আজহার আগে…
মাগুরা থেকে : : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে। বর্তমান সরকার পরিবেশ রক্ষায় সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে । এরই আলোকে সারাদেশে চলছে বৃক্ষরোপণ অভিযান। জলবায়ু ও পরিবেশ রক্ষায় আমাদেরকে বৃক্ষরোপন করতে হবে। মা-বাবা যেমন তার সন্তানকে লালন পালন করেন তেমনি একটি বৃক্ষরোপণ করে তা লালন পালন করতে হবে। বৃক্ষ শুধু আমাদের অক্সিজেন দেয় না। বৃক্ষ আমাদেরকে নানা ফল দেন। জ্বালানি কাঠ ও প্রয়োজনে আসবাবপত্র আমরা বৃক্ষ থেকে পেয়ে থাকি। তাই বসতবাড়ির আশেপাশে, পতিত জমিতে, নদীর ধারে, বিদ্যালয়ের আশেপাশে, বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনায় আমাদের বেশি বেশি ফলজ,বনজ ও ঔষধি…
কুবি প্রতিনিধি: জুলাই শহীদদের স্মরণে এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর এ দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেমার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি আলোচনায় ঈমান ও আমলের ফজিলত, শরিয়তের বিভিন্ন বিষয় এবং ইসলামী জীবনব্যবস্থা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইসলামের মৌলিক বিধান পালন এবং কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান। আলোচনা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা…