Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঠিকাদারের দায়িত্বহীনতা, কাজে গাফলতি ও প্রতারণার কারণে টাঙ্গাইলের নিউ ধলেশ্বরী নদীর উপর কালিহাতী উপজেলার জোকারচরে নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন ধরে মুখ থুবরে পরে রয়েছে। সামান্য একটু কাজ করেই প্রায় ১০ কোটি টাকা নিয়ে পালিয়েছে ঠিকাদার। ছয় বছরে মাত্র তিনটি পিলারে আটকে আছে সেতু নির্মাণ। এতে দুটি উপজেলার লাখ লাখ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ। টাঙ্গাইল এলজিইডি সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার পশ্চিমে চরাঞ্চলের মাহমুদ নগরের গোল চত্ত্বর থেকে যমুনা সেতুর পূর্বপ্রান্তে মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মিত হয়েছে। জোকারচরে নিউ ধলেশ্বরী নদীর উপর সেতু নির্মিত হলে যমুনা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বাসাইলে সুন্দরী বাইকখাল পুনঃখনন প্রকল্পে সরকারি অর্থের সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করে ১ কোটি ২৫ লাখ ৪২ হাজার ৯৭৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে খাল পুনঃখননের ফলে নাব্যতা ও সেচ সুবিধা বাড়ায় স্থানীয় কৃষকদের মধ্যে বছরে তিন ফসল উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাবলা উত্তরপাড়া থেকে আরোহা জীবনেশ্বর হয়ে ছয়শত বিল পর্যন্ত সুন্দরী বাইকখালের ৪ দশমিক ২ কিলোমিটার পুনঃখননের জন্য ১ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭০৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের নির্ধারিত গুণগত মান বজায় রেখে ১ দশমিক ৬ কিলোমিটার খননকাজ সম্পন্ন করার পর অব্যয়িত…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিয়োগ দেওয়া হয়েছে নতুন উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ। দু’জনই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রশাসনিক সর্বোচ্চ তিনটি পদে বিশ্ববিদ্যালয়ের তিনজন নিজস্ব শিক্ষক একসঙ্গে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ে নব্য উপ-উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। সোমবার (২৭ জুলাই) সহকারী সচিব মো: সুলতান আহমেদ স্বাক্ষরিত শিক্ষামন্ত্রণালয় থেকে জারিকৃত পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়। প্রজ্ঞাপন দুটিতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশোধিত-২০১৩) এর ১২(১) অনুযায়ী কোষাধ্যক্ষ এবং ১১ (ক) (১) দ্বারা অনুযায়ী উপ-উপাচার্য নিয়োগ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আগামী বছরের জন্য পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। এ সময়ের মধ্যেই হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।  রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশ সরকার সময়সূচি নির্ধারণ করেছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে প্রত্যেক হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক্-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ…

Read More

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়ির (ছোট নদী বা জলাশয়) পানিতে ডুবে নুর ইসলাম (২২) সুমাইয়া (১৬) নামের নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনি থানার বেতবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের মো. শাহীন হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয়-সাত মাস আগে ইসলামী শরীয়ত মোতাবেক নুর ইসলাম ও সুমাইয়ার বিয়ে হয়। গত ২৫ জুলাই স্বামী-স্ত্রী দুজনে মিলে সুমাইয়ার বাবার বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরে সুমাইয়াদের বাড়ির পাশের একটি খাড়িতে গ্রামের বেশ কিছু ছেলেকে গোসল করতে…

Read More

যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেলের পরিচালকের চলতি দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক ড. এ.এফ.এম. শাহাব উদ্দীন। শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব অর্পণের বিষয়টি জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান (জুয়েল)-কে আইসিটি সেলের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে আইসিটি সেলের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী ড. এ.এফ.এম. শাহাব উদ্দীনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইসিটি সেলের পরিচালকের চলতি…

Read More

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাবেক এক ছাত্রদল নেতাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দাবির ভিত্তিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে একই দিনে প্রতিপক্ষও মারধর ও হুমকির অভিযোগ এনে পৃথক একটি জিডি করেছেন। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। জিডি সূত্রে জানা যায়, কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাজ আহাম্মেদ (রকি) অভিযোগ করেন, একই গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে টুটুল মিয়া (৩৮) ও অন্তর মিয়া (৩২)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধ…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্নার মা ও বাংলাদেশ জাকের পার্টির বরিশাল জেলা কমিটির সভানেত্রীর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২৬ জুলাই) রাত ১টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম সরদার, সিনিয়র সাংবাদিক ও রূপায়ণ সংস্কৃতি সংঘের সাধারণ…

Read More

রাজশাহী প্রতিনিধি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য অধিগ্রহণ করা প্রায় ১৯ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের স্থাপনা, সীমানা প্রাচীর, নলকূপ ও অন্যান্য অবকাঠামোর বড় অংশের কোনো হদিস মিলছে না। বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাবে নিলাম বাবদ জমা পড়েছে মাত্র ২০ লাখ ৪১ হাজার টাকা। ফলে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা মূল্যের সম্পদ যথাযথ নিলাম ছাড়াই অপসারণ বা লুটপাটের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট নথিপত্রে দেখা যায়, ২০২৩ সালে নগরের সিলিন্দা মৌজায় ৬৭ দশমিক ৬৭ একর জমি অধিগ্রহণ করে রামেবি। জমির পাশাপাশি সেখানে থাকা পাকা, আধাপাকা ও টিনশেড ভবন, সীমানা প্রাচীর, নলকূপ, গভীর নলকূপ, সাবমারসিবল পাম্প এবং গাছপালার জন্য ক্ষতিপূরণ হিসেবে…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙ্গা মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকাজ বাস্তবে অসম্পূর্ণ থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা অবকাঠামো ব্যবস্থাপনা সফটওয়্যার (PEIMS)-এ শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে ঠিকাদারের মাধ্যমে চূড়ান্ত বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্মাণকাজের প্রকৃত অগ্রগতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তথ্য PEIMS সফটওয়্যারে আপলোড করে চূড়ান্ত বিল উত্তোলন করা হয়েছে। এতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি, ডিমলা সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4)-এর আওতায় টেন্ডার প্যাকেজ নম্বর e-Tender/PEDP-4/NLP/Dim/2022-23/W14-01710-এর মাধ্যমে রামডাঙ্গা মাঝিপাড়া ও মধ্য ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও ফটক নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয়। পরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা…

Read More