Author: admin

রাজশাহী প্রতিনিধি দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহী মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৪ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়ে সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দিয়েছে সংগঠনটি। এর মধ্যে ১৪ জনকে শোকজ করা হয়েছে। রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির ও সদস্যসচিব এমদাদুল হক লিমন কারণ দর্শানোর এ নোটিশে স্বাক্ষর করেন। দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার কারণে যাদের শোকজ করা হয়েছে, তারা হলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ হাসান রিয়াদ, সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের সভাপতি আসফাত ইসলাম আফ্রিদি,…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী আক্তার হোসাইনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সব সময় সরকার দলীয় স্থানীয় নেতাদের আস্থাভাজন হয়ে সরকারি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজে দুর্নীতির আশ্রয় নিয়ে ঠিকাদারদের কাছ থেকে উৎকোচ নিয়ে থাকেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে গাছের গোড়ার ওপর দিয়ে রাস্তার কার্পেটিংয়ের কাজ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী আক্তার হোসেনের বিরুদ্ধে সাংবাদিক সোহেল রানার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ চত্বরে চলমান রাস্তার কার্পেটিংয়ের সময় গাছের গোড়া না তুলে কার্পেটিং করে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলায় একটি প্রচলিত প্রবাদ রয়েছে— ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে এই প্রবাদটিকে নিজের জীবনে শতভাগ সত্য প্রমাণ করেছেন নাটোরের সাহিত্য ও শিক্ষাঙ্গনের পরিচিত মুখ নাজমুল হাসান অরণ্য। যিনি তাঁর ভক্ত ও অনুরাগীদের কাছে ‘প্রথাশ্রয়’ নামেও পরিচিত। একাধারে কবি, লেখক, শিক্ষক, গীতিকার, শিল্পী, সংগঠক ও আইনজীবী—সব মিলিয়ে গুণগ্রাহীরা তাঁকে ভালোবেসে ডাকেন ‘সপ্তকলা’। তবে বহুমাত্রিক পরিচিতি সত্ত্বেও তাঁর প্রধান পরিচয়—তিনি একজন মানুষ গড়ার কারিগর। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গড়ে তুলেছেন ব্যতিক্রমী শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ‘অ্যাম্বিশন মডেল স্কুল’। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ১৯৮৭ সালের ৪…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জাতীয় সংসদে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ জন্য সংসদে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি বলেও মত তার। শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী জানিয়েছেন, আগের রাষ্ট্রপতি মামলা নিয়ে এখনই মন্তব্য নয়। উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড ‘জেনারেল ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এমবিএস অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। এক নজরে যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড বিভাগের নাম: অ্যাকাউন্টস পদের নাম: জেনারেল ম্যানেজার পদসংখ্যা: নির্ধারিত নয় চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম প্রার্থীর ধরন: পুরুষ শিক্ষাগত যোগ্যতা: এমবিএস অথবা এমবিএ অভিজ্ঞতা: ২০ বছর বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে বয়সসীমা: সর্বনিম্ন ৪৫ বছর আবেদন করার নিয়ম ও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁস রোধে সরকারের পরিকল্পনা নিয়ে ইনস্টাগ্রামে ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিওতে ব্যাপক সাড়া পেয়ে আরেক বার্তায় তিনি তরুণদের ধন্যবাদ জানিয়েছেন। প্রকাশিত তার ইনস্টাগ্রাম ভিডিওতে ইতিবাচক সাড়া ও বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শুক্রবার মধ্যরাতে ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় মোদি বলেন, আপনাদের ইতিবাচক সাড়া এবং মূল্যবান পরামর্শের জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে। দিল্লির জন্তর মন্তরে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই প্রকাশিত ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। তিনি জানান, গত…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়শ্রী এলাকায় সাজু পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭২৯৫) ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (যশোর ট-১১-২৯৩৬) পেছনে সজোরে আঘাত করে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত আহতদের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা অপরাধ দমন, মাদক নির্মূল ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৮০ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রিভেন্টিভ কার্যক্রম, নিয়মিত মামলা, মাদকসংক্রান্ত মামলা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে শূন্য হওয়া রাষ্ট্রপতির পদে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তিনি আজ (২৪ জুলাই) পদত্যাগ করেছেন। ইনশাআল্লাহ, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তা থাকবেন।’ সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে বিবেচিত হবেন। তাদের নিয়ে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “শিশু সুরক্ষা, আমাদের অঙ্গীকার”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ঘাটাইলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘শিশু সুরক্ষা বিষয়ক’ ক্যাম্পেইন। শিশুদের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের প্রায় ১৫০ জন অংশীজন অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে সিডিপি প্রাঙ্গনে ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনা মনি খানমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ…

Read More