- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: admin
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী রওনাকুল ইসলাম (টিপু)। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন(নম্বর:০৫.০০.০০০০.১৪৬.০০.০১১.১৬-৩৭৫) -এ রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০’-এর ১৯(২) ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি চুক্তিভিত্তিকভাবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর (BEAR) সামিট ২০২৬। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর নভোথিয়েটারে এই সামিটের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এ তথ্য জানান। সচিব আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশকে বৈশ্বিকভাবে সংযুক্ত একটি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আগামী ২৫ ও ২৬ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট। সামিটে আন্তর্জাতিক বিশিষ্ট নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন।…
যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনে নতুন সংযোজন হিসেবে কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে নিয়োগ দেওয়া হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানকে। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৩(১) ধারা অনুযায়ী তাঁকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর দায়িত্বের মেয়াদ হবে চার বছর । প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি বিধি অনুযায়ী তিনি মাসিক সম্মানী ও অন্যান্য…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে। শোকাকুড়ী সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেলায় বৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মধুপুরের সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন, শোলাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কেরামত আলী, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাদ্দেছ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন শোলাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা মল্লিক। তাহমিনা মল্লিক জানান,…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “সুর তো কেবল মুখের কথা নয়, বুকের ভেতর নদী,শিক্ষকতার চক ডাস্টার থামলেও গান থামে কি কদি?” শ্রেণিকক্ষের চক-ডাস্টার হাতে যিনি ছড়িয়েছেন শিক্ষার আলো, অন্তরে তিনি ধারণ করেছেন সুরের অনন্ত ঝরনাধারা। দীর্ঘ তিন দশকের শিক্ষকতা জীবনের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন। কিন্তু যে মানুষটি ৪০ বছর ধরে সুরের ভেলায় ভেসে চলছেন, অবসরের বাঁধাধরা নিয়ম কি আর তাকে আটকে রাখতে পারে? বলছিলাম টাঙ্গাইলের ঘাটাইলের সাধুটি মধ্যপাড়া গ্রামের সন্তান, বীরাচারী বসুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সালামের কথা। এলাকায় যিনি একাধারে প্রবীণ শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং অত্যন্ত ‘সাদা মনের মানুষ’ হিসেবে পরিচিত। শিক্ষার পাঠ চুকিয়ে সুরের ভেলায়…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে ৩ বছরের শিশু ধর্ষণচেষ্টা, ধর্ষণ এবং অপহরণসহ ধর্ষণের পৃথক তিনটি মামলায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল)। গত বুধবার (২২ জুলাই) বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ বিষয়টি নিশ্চিত করেছে। ১. ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা র্যাব জানায়, গত ৮ জুন দেলদুয়ার এলাকায় তিন বছরের এক শিশু খেলাধুলার একপর্যায়ে সিয়াম ওরফে বাবু ওরফে শুভ (১৮) নামে এক যুবকের দ্বারা ধর্ষণচেষ্টার শিকার হয়। ওই ঘটনায় ১৩ জুন ভিকটিমের বাবা দেলদুয়ার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই সন্ধ্যায়…
তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। জনগণের স্বাস্থ্যের যত্ন নিশ্চিত করতে এবং মারাত্মক রোগগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সরকার সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ (ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা) কার্যক্রম শুরু করবে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেক পার্কে হাইজিন ফর হেলথ বাংলাদেশের (সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যবিধি বাংলাদেশ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকার ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে। এর ৮০ শতাংশই হবে নারী। এই নারী কর্মীরা…
স্পোর্টস ডেস্ক ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন জাতীয় দল এবং ফুটবলারদের লক্ষ্য করে চালানো অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফুটবল ট্র্যান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, দল ও খেলোয়াড়দের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ, বিকৃত বা অকাট্য প্রমাণহীন ছবি এবং বিনা প্রমাণের নানান দাবির বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এএফএ কোনো ছাড় না দিয়ে সবক্ষেত্রেই আইনি লড়াই চালাবে। কেবল বড় বড় মূলধারার মিডিয়া আউটলেটই নয়, বরং এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের যেসব অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, সেগুলোকে চিহ্নিত করা…
বিনোদন ডেস্ক তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নয়াগণ’ আগামীকাল (২৩ জুলাই) বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ সিনেমা বলে ঘোষণা দেওয়ায় সিনেমাটি ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহ তুঙ্গে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে আলোচনায় এসেছে সিনেমাটি। চলচ্চিত্র বিষয়ক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি। তামিল সিনেমার ইতিহাসে এটি অন্যতম বড় অগ্রিম বুকিং। ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতেই টিকিট বুকিংয়ের গতি কয়েক গুণ বেড়ে যায়। গত ১৯ জুলাই বুকিং শুরু হওয়ার…
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামী আন্দোলন জোট করেছিল ইসলামের পক্ষে একটি বাক্স (প্রতীক) হবে। এর নেতৃত্বে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমরা চলছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে। বুধবার (২২ জুলাই) বিকেলে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শায়খে চরমোনাই আরও বলেন, মদিনাওয়ালা কোনো দিন আমেরিকার দিকে যেতে পারে না। মদিনাওয়ালা যদি মদিনার দিকেই চলতে থাকে, তাহলে একদিন না একদিন ইসলামী…