- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: admin
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় বিশেষ অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার (২২ জুলাই) উপজেলার হারতা বাজারে পরিচালিত এ অভিযানে জব্দ করা জাল প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার সার্বিক সহযোগিতা ও পরামর্শে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী শৈলেন ঘরামী এবং উজিরপুর মডেল থানার এসআই মো. ফাহাদের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১৯২টি অবৈধ চায়না…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌরসভায় প্রায় ৩৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট এবং সিটি পার্ক উন্নয়নের পরিকল্পনা নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (CTCRP)-এর আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করার আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি ছিলেন সিটিসিআরপি প্রকল্পের প্রকল্প পরিচালক সরদার মো. সাজ্জাদ কবির।…
খুবি প্রতিনিধি : ফিরোজ হাসান একজন শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয় হওয়া উচিত মুক্তচিন্তা, জ্ঞানচর্চা এবং নিরাপত্তার সর্বোচ্চ আশ্রয়স্থল। তবে অনেক নারী শিক্ষার্থীর মতে, বাস্তবে তারা সব সময় সেই নিরাপত্তা অনুভব করেন না। বিভিন্ন সময় হয়রানি, অনাকাঙ্ক্ষিত আচরণ ও নিরাপত্তাহীনতার অভিজ্ঞতার কারণে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে—খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১০৬ একরের ক্যাম্পাস কতটা নিরাপদ? নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে নারী শিক্ষার্থীদের মতামত তুলে ধরেছেন দৈনিক ভোরের বাংলা নিউজের ক্যাম্পাস প্রতিনিধি ফিরোজ হাসান। “নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের মৌলিক অধিকার” — নওশিন ইসলাম (এফডব্লিউটি ডিসিপ্লিন) নওশিন ইসলাম বলেন, নিরাপদ ক্যাম্পাস প্রতিটি শিক্ষার্থীর মৌলিক অধিকার। কিন্তু বিভিন্ন ধরনের হয়রানি ও নিরাপত্তাহীনতার কারণে অনেক ক্ষেত্রে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা সত্যিকার অর্থে শক্তিশালী হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজনে স্থানীয় সরকার শক্তিশালীকরণবিষয়ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে স্থানীয় সরকারই প্রশাসন, বিচার, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মূল ভিত্তি হিসাবে কাজ করে। অথচ, স্বাধীনতার পর বাংলাদেশে স্থানীয় সরকারকে সেই কাঙ্খিত শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখন সময় এসেছে স্থানীয় সরকারকে প্রকৃত অর্থে ক্ষমতায়নের। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি হচ্ছেন ইউনিয়ন…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুর ও দেলদুয়ারে পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ভূঞাপুরের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় পৃথক দুই মামলায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক পৃথক মামলায় এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ জুন টাঙ্গাইলের ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে বনপাড়া পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর এবং মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল-আরাফাত শান্ত। এসময় মানব কল্যাণ ফাউন্ডেশনের বড়াইগ্রাম সভাপতি সালমান শাহ শিমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাহসিনুর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালিয়া শাখার সভাপতি মোঃ শাহারিয়ার হোসেন আশিক, বাগাতিপাড়া শাখার সভাপতি মোঃ সৌরভ হোসেন প্রমুখ। এ সময় অতিথিরা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে…
মোঃ আল ইমরান রুবেল স্টার্ফ রিপোর্টার পটুয়াখালীর গলাচিপা উপজেলার সম্ভাব্য নবগঠিত নলুয়াবাগী ইউনিয়ন ঘিরে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ইউনিয়নটি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পর থেকেই স্থানীয়দের একাংশের মুখে মুখে ঘুরছে একটি নাম আকন মো. আবু সাঈদ। অনেকেই মনে করছেন, নবগঠিত এই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান হিসেবে তাঁকেই দেখতে চান তারা। বর্তমানে তিনি ০২ নং গোলখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং গণ অধিকার পরিষদ নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়নের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং ইউনিয়ন বিভক্তির দাবিতে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয়দের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে এলাকাবাসীর দাবি। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত রূপসী বাংলা হোটেল ও রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২২ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অধিদপ্তর সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে রূপসী বাংলা হোটেল ও রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের অধিকার সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে বিজিএমইএর প্রতিনিধিরা তাদের শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলোর সমাধানে তারা স্বল্প ও দীর্ঘমেয়াদি কয়েকটি দাবি ও প্রস্তাবনাও উপস্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে স্বেচ্ছায় সংসদ সদস্য (এমপি) পদ ছাড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি পদত্যাগ না করলে তার এমপি পদ বাতিলের লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গাজী নজরুল এখন আর জামায়াতের কেউ নন। ফলে তিনি জামায়াতের এমপি নন। তাই এই বিষয়ে যেসব আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে সবই নেওয়া হবে। জানা গেছে, সম্প্রতি গাজী নজরুলকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক…