Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের অবাধে মাদকসেবন সহ আনাগোনা ও আড্ডার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভূমিহীন ও অসহায় মানুষের পুনর্বাসনের জন্য ২০১২ সালে প্রায় ৬ একর জমির ওপর ১৫০টি পরিবারের জন্য নির্মিত এই আশ্রয়ণ প্রকল্পে বর্তমানে মাত্র ১০টি পরিবার বসবাস করছে। বাকি ঘরগুলোর পরিত্যক্ত থাকায় গরু রাখা হয় আর সেগুলো তে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে । আশ্রয়ণ প্রকল্পটি মূলত ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসনের জন্য সরকারের উদ্যোগে বাস্তবায়ন করা হয়েছে। মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা মোঃ সানোয়ার হোসেন জানান, ১৫০ জন পরিবারে জন্য বিগত সরকারে আমলে এই আশ্রয়ণ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’-এর ঘাটাইল সিডিপির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী এক বিজ্ঞান মেলা। এতে ঘাটাইল ও গোপালপুর উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী সব প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান । উদ্বোধন শেষে অতিথিরা শিক্ষার্থীদের প্রদর্শিত স্টলগুলো ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবন দেখে তাদের ভূয়সী প্রশংসা করেন।সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Read More

মোঃ আল ইমরান রুবেল‎স্টপ রিপোর্টার ‎তারিখঃ২১/০৭/২০২৬ইং‎‎আজ বাউফলে পটুয়াখালী জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বাউফল উপজেলার সুধী সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদের সম্মানিত জেলা প্রশাসক জনাব স্নেহাংশু সরকার কুট্টি দাদা।‎‎উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের বরাদ্দকৃত প্রকল্পগুলো জনগণের কল্যাণে যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, “জনগণের টাকায় জনগণের উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”‎‎পরে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে বাউফলের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও জনদুর্ভোগ লাঘব নিয়ে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশের ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব…

Read More

নওগাঁ প্রতিনিধি  : নওগাঁয় বিপুল পরিমান মাদকদ্রব্য (ফেন্সিডিল) ধ্বংস করেছে জেলা প্রশাসন। আজ সোমবার দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের চত্বরে রুলার দিয়ে এসব ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ সিনিয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা। জানা যায়- গত ৬ বছরের জেলার বিভিন্ন স্থান থেকে মাদককারবারীদের কাছে থেকে এসব মাদকদ্রব্য (ফেন্সিডিল) মাদক জব্দ করা হয়েছিল। মামলার পর এসব মাদক মালখানায় রাখা হয়েছিল। পরবর্তীতে এসব ধ্বংস করা হয়। এসময় জেলা ফায়ার সার্ভিসের টিম সহযোগীতা করে। নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টে্রট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন…

Read More

বিরামপুর (দিনাজপুর): ‎দিনাজপুরের বিরামপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস ভিত্তিক) -আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রকৌশলী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, থানার ওসি সাইফুল ইসলাম সরকার, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপ সহকারী প্রকৌশলী সুরুজ্জামান প্রমূখ। কর্মশালায় আলোচক হিসেবে মূল বিষয়াদি উপস্থাপন করেন, বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (২৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর হোসেন কালীগঞ্জ উপজেলার হেলা গ্রামের জামের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। ভবনটি ক্রয় করেন ঠিকাদার রিয়াজ আহম্মেদ। গত সাত থেকে আট দিন ধরে জামের আলী ও তাঁর ছেলে ইয়ানুর হোসেন ভবনটি ভাঙার কাজ করছিলেন। সোমবার সকালে কাজ করার সময় ভবনের একটি রড ধরে টান দেন ইয়ানুর। এ সময় অসাবধানতাবশত তাঁর…

Read More

যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির আয়োজনে সোমবার (২০ জুলাই) এ কর্মসূচি পালন করা হয়। সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির…

Read More

বিরামপুর (দিনাজপুর): ‎বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা (এসজিবিভি) প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ল্যাম্ব হেলথ –ইউকে এর আর্থিক সহযোগিতায় ল্যাম্ব এর কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রজেক্টের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। ‎কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মানব পাচার ও এসজিবিভি সংক্রান্ত ঘটনার কার্যকর ব্যবস্থাপনার জন্য রেফারেল পথনির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট সেবা প্রদানকারীদের অবহিত করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করা। এছাড়া মানব পাচার ও এসজিবিভি মামলার সমন্বিত ব্যবস্থাপনার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের (এসওপি) খসড়া নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়, যা সকল অংশগ্রহণকারীর সম্মতিক্রমে স্বাক্ষরিত হয়।…

Read More

ছবি সংগ্রহীত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোনাবাড়ি গ্রামের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। কোনাবাড়ী এলাকার ব্যবসায়ী সোলায়মান হোসেন জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে পানি ও কাদা জমে যায়। ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষক ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া অসুস্থ রোগী, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই সড়ক বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জরুরি প্রয়োজনে দ্রুত যানবাহন চলাচল সম্ভব না হওয়ায়…

Read More