Author: admin

কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: মাদক, অনলাইন জুয়া,সন্ত্রাস,চুরি ডাকাতি ছিনতাই সহ সকল প্রকার সমাজের অসংঘতি ও অপরাধমূলক কর্মকাণ্ড দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধহয়ে রুখে দেওয়া হবে। সারা দেশের মানুষ আজ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলছে তাহলে আমরা কোটচাঁদপুর মহেশপুরের মানুষ কেন পারব না আমাদেরকেও পারতে হবে। প্রশাসনকে সাথে নিয়ে আমরাও সমাজের সকল প্রকার অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবো যেটা সুর হবে আজ কোটচাঁদপুর থেকে বলে ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ- আসনের সংসদ সদস্য মো, মতিয়ার রহমান। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কোটচাঁদপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের জনগণের কল্যাণে নিরলস…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কার্যক্রমে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ, ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে অত্র ইউনিয়ন হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, কাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাহা, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ এলাকার…

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ফ্রীড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতন স্কুলের প্রধাণ শিক্ষক মাসহুরা বেগম (হুরার) বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। এরইমধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিস্ট দপ্তরে বেশকয়েকটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা। আর প্রশাসন বলছেন, ক্ষমতা স্বল্পতা থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে। তবে দ্রুতই কার্যত প্রদক্ষেপ নেয়া হবে। জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) শাখায় শিক্ষকদের একাধিক অভিযোগ থেকে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে পরিচালিত প্রতিবন্ধী স্কুলটিতে নতুন করে সতের জন নিয়োগপ্রাপ্ত হন। এই সতেরজন শিক্ষক-কর্মচারির কাছ থেকে অর্থ বাণিজ্যিকরণ, সময়মত হাজিরা খাতায় স্বাক্ষর করতে না দেয়া,…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‘আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখাবো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে অনুষ্ঠিত হয়েছে ‘গুড ডেডি ক্যাম্পেইন’। গুড নেইবারস বাংলাদেশের ঘাটাইল সিডিপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কন্যাশিশুর সুরক্ষা, অধিকার ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাবাদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। সোমবার (২০ জুলাই) সকালে ঘাটাইল সিডিপি প্রাঙ্গণ বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, সিডিসি’র চেয়ারপার্সন ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের চেতনা বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা যাবে না। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, তাদের উচিত জনগণের সামনে সেই রূপরেখা স্পষ্টভাবে তুলে ধরা। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতভেদ থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। কিন্তু জাতীয় প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদমূলক বক্তব্য কেবল স্বৈরাচারের ফিরে আসার পথই প্রশস্ত করবে। আমরা আর কখনো চাই না গণতন্ত্রের জন্য এ দেশের মানুষকে রক্ত দিতে হোক। তাই সংসদীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাছাবাড়ি এলাকার হাওদা বিলে গোসল করতে গিয়ে ব্রীজ থেকে লাফ দেওয়ার পর অন্তর ম্রং (১৮) নামে এক আদিবাসী যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৮ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আজ রোববার সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ ব্রিজের নিচ থেকে উদ্ধার করে। নিখোঁজ অন্তর ম্রং গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে। স্থানীয়রা জানান, লাফ দেওয়ার পর তিনি আর পানির ওপর ভেসে ওঠেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেছে। পরে দিন সকালে আটটার দিকে ফায়ার সার্ভিস নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়। এ…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি  প্রবীণদের প্রতি ভালোবাসা, সম্মান ও মানবিক দায়িত্ববোধ থেকে ‘হাসিমুখে ফল উৎসব’ শীর্ষক ব্যতিক্রমী আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা। রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকায় অবস্থিত বিদ্যাশ্রম প্রবীণ আবাসন কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজনে অংশ নিয়ে ভিবিডির স্বেচ্ছাসেবকরা প্রবীণদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং আম, কলা, আনারস, ড্রাগনসহ বিভিন্ন মৌসুমি ফল কেটে পরিবেশন করেন। এ সময় প্রবীণদের সঙ্গে গল্প, হাসি-আনন্দ ও আন্তরিক আলাপচারিতায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। এমন মানবিক আয়োজনে প্রবীণরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলার সভাপতি এসএম…

Read More

স্পোর্টস ডেস্ক বল দখল, গোলে শট, আক্রমণ কিংবা প্রতি আক্রমণ—বিশ্বকাপের ফাইনালে কোনো বিভাগেই স্পেনের সঙ্গে পেরে ওঠেনি আর্জেন্টিনা। ম্যাচটি তারা হেরেছে ১-০ গোলের ব্যবধানে।  কিন্তু স্পষ্ট পিছিয়ে পড়া আর্জেন্টিনা শিরোপার মঞ্চে এমন ছন্নছাড়া কেন ছিল? পুরো ম্যাচ বিশ্লেষণ করলে আর্জেন্টিনার পরাজয়ের পেছনে চারটি বড় কারণ স্পষ্ট হয়ে ওঠে। যার প্রভাবে শিরোপাটাও খুইয়েছে লিওনেল মেসিদের দল। আক্রমণে সৃজনশীলতার অভাব স্পেনের বিপক্ষে পুরো ম্যাচে আক্রমণের অভাবেই ভুগেছে আর্জেন্টিনা। আক্রমণভাগ যেন কার্যত অকেজো ছিল মেসিদের। মাঝমাঠ থেকে বলের সীমিত সরবরাহ থাকলেও সামনে গিয়ে আক্রমণগুলো ভেঙে যেত। স্পেনের রক্ষণকে নিয়মিত চাপে ফেলার মতো পরিষ্কার সুযোগ খুব কমই তৈরি করতে পেরেছিল স্কালোনির দল। স্পেনের মিডফিল্ডের…

Read More

জামালপুর  প্রতিনিধি  জামালপুরে ২০২৫-২৬ সালের মেয়াদোত্তীর্ণ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারদের পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে বর্তমান ডিলারদের পুনঃনবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে টিসিবি ডিলারদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুরের টিসিবি ডিলার শাহারিয়ার হোসেন সবুজ, শহীদুজ্জামান সজীব, শামীম হোসেনসহ অন্যান্য ডিলাররা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে টিসিবির ডিলাররা সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ডিলাররা দায়িত্ব পালন করছেন। অথচ ২০২৫-২৬ সালের মেয়াদোত্তীর্ণ ডিলারদের পুনঃনবায়ন বন্ধ রাখার…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি অসুস্থ হয়ে মারা গেছে বৃদ্ধা ছেনোয়ারা বেগমের একমাত্র সন্তান শ্রাবণ। রেখে গেছে বৃদ্ধা মা, স্ত্রী তানজিনা আক্তার ও ২ বছর বয়সী শিশু সন্তান সালমানকে। সেই স্ত্রী আবার বিয়ে করে সংসার পেতেছেন প্রয়াত স্বামীর বাড়িতে, মারধর করে বের করে দিয়েছে বৃদ্ধা শ্বাশুড়িকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা (শালুকিয়া) গ্রামে। বাড়ি থেকে উচ্ছেদের শিকার বৃদ্ধা অভিযোগ দায়ের করেছেন চৌদ্দগ্রাম মডেল থানায়। ‎ ‎অভিযোগের সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক অভিজিৎ দাস বলেন, ‘এ বিষয়ে উভয়পক্ষকে ডাকা হয়েছে বিবাদীগণ হাজির হয় নাই। বৃদ্ধা ছেনোয়ারা বেগমের অনুরোধে আমি ওদের বাড়িতে গিয়ে শ্রাবণের স্ত্রী তানজিনা…

Read More