Author: admin

কুবি প্রতিনিধি :  প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার এই সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি সেবায় অটোমেশন ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়লেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরি এখনো পরিচালিত হচ্ছে প্রচলিত কাগজের লাইব্রেরি কার্ডের মাধ্যমে। ফলে শিক্ষার্থীদের ভোগান্তির পাশাপাশি আধুনিক ও দ্রুত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অন্যতম প্রধান সহায়ক প্রতিষ্ঠান। তবে লাইব্রেরি ব্যবস্থাপনায় এখনো ডিজিটাল প্রযুক্তির ব্যবহার না থাকায় অনেক শিক্ষার্থী বিষয়টিকে সময়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন। খোঁজ নিয়ে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়(খুবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সহ দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে স্মার্ট লাইব্রেরি কার্ড ও পূর্ণাঙ্গ অটোমেশন সিস্টেম সংযোজন করা হয়েছে।…

Read More

DOHA, QATAR – MAY, 24, 2022: All nations flag of FIFA Football World Cup 2022 in Qatar. Fans support concept photo. Black edit space ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে এক অন্যরকম উন্মাদনা। চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই মহাযজ্ঞ শুধু একটি ক্রীড়া আয়োজন নয়; এটি কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও আনন্দের এক সম্মিলিত প্রকাশ। প্রিয় দলের পতাকা, জার্সি, খেলোয়াড়দের নিয়ে আলোচনা, রাত জেগে ম্যাচ উপভোগ—সবকিছু মিলিয়ে বিশ্বকাপ যেন একটি বৈশ্বিক উৎসবে পরিণত হয়। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফুটবলপ্রেমীদের চোখ এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তের দিকে। কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন—এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় পুরো বিশ্ব। তবে এই…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি  সাতক্ষীরা পৌরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সেবার মান, কার্যকারিতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও নাগরিক সন্তুষ্টির চিত্র মূল্যায়নের উদ্দেশ্যে ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক এক অবহিতকরণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১২ টায় সাতক্ষীরা পৌরসভার সভাকক্ষে এই সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরা। ‘বাংলাদেশে জলবায়ু সুবিচারের লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় শুদ্ধাচার বিকাশ’ শীর্ষক প্রকল্পের অধীনে এই নাগরিক মূল্যায়ন কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো—নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা সংগ্রহের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করা এবং সেবার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা।…

Read More

কুবি প্রতিনিধি: ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের মোট ১১৭ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ‎বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের হল রুমে এ বৃত্তি প্রদান করা হয়। ‎অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক মো. ড. আবদুল হাকিম এবং প্রকৌশল অনুষদের ডিন ড. মাহমুদুল হাছান। এছাড়াও বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিশেষ…

Read More

‎কুবি প্রতিনিধি: ‎ ‎দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। ‎ ‎মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনটির উদ্যোগে বন্যাকবলিত সাতকানিয়া ও বাঁশখালীর দুর্গম এলাকার ২০০টি পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ‎ ‎জানা যায়, গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। পানি কিছুটা কমলেও এসব এলাকার মানুষের দুর্ভোগ এখনো কমেনি। সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ ছাড়া পানি কমার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রও স্পষ্ট হয়ে উঠছে। অনেকেই ঘরবাড়ি হারিয়ে দিশেহারা, আবার অনেকেই পুরোপুরি…

Read More

নওগাঁ প্রতিনিধি  নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ষা এলেই শিক্ষা যেন শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ থাকে না; শুরু হয় বিদ্যালয়ে পৌঁছানোর সংগ্রাম। হাঁটুসমান পানি পেরিয়ে, কাঁধে স্কুলব্যাগ আর হাতে জুতা নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয় ১৩২ জন শিক্ষার্থীকে। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের একমাত্র যাতায়াতের পথ তলিয়ে যাওয়ায় শিশুদের দুর্ভোগ এখন নিত্যদিনের বাস্তবতা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিদ্যালয় ছুটির পর দেখা যায়, শিক্ষার্থীরা হাঁটুসমান পানি পাড়িয়ে বাড়ি ফিরছে। কারও পোশাক ভেজা, কারও হাত-পায়ে কাদা। অনেকেই বই-খাতা ভিজে যাওয়ার আশঙ্কায় ব্যাগ মাথার ওপরে তুলে বা কাঁধে ঝুলিয়ে পথ পার হচ্ছে। জুতা হাতে নিয়েই পানির ভেতর দিয়ে হাঁটতে হচ্ছে তাদের। এটি কোনো দুর্গম…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জুলাই ২০২৬ (বুধবার) সরকারি নির্দেশনা মোতাবেক এ কর্মসূচির আয়োজন করা হয়। ​সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবান্ধব ও পুষ্টিগুণসম্পন্ন মোট ৩টি গাছের চারা (১টি ফলদ, ১টি বনজ ও ১টি ঔষধি) রোপণ করা হয়। ​বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন, পূর্ব ধামসর সরকারি প্রাথমিক…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাংলাদেশে অতি-প্রক্রিয়াজাত খাবার গ্রহণ এবং এ-সংক্রান্ত বিভিন্ন অসংক্রামকরোগের ঝুঁকি ক্রমবর্ধমানহারে বাড়ছে। খাদ্য-প্যাকেটের সামনে সহজ সতর্কবার্তা বা‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ (এফওপিএল) ভোক্তা সচেতনতা তৈরি এবং সঠিক খাদ্যসিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদানের মাধ্যমে অসংক্রামক রোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণঅবদান রাখতে পারে। এফওপিএল ব্যবস্থায় ভোক্তা এক নজরেই খাদ্যে থাকা অতিরিক্ত লবণ, চিনি বা চর্বির উপস্থিতি বুঝে স্বাস্থ্যকর খাবার বেছে নিতে পারে। জনস্বাস্থ্যসুরক্ষায় এফওপিএল সংক্রান্ত খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করা জরুরি। রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে অনুষ্ঠিত “বাংলাদেশেফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল): প্রয়োজনীয়তা,অগ্রগতি ও করণীয়” শীর্ষক দুইদিনব্যাপী (১৪-১৫ জুলাই) সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন বক্তরা। গ্লোবালহেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)আয়োজিত এই…

Read More

যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জুলাই ২০২৬ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাফিউল হাসান। এছাড়াও যবিপ্রবি ডিন’স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান অনুষ্ঠানে বিশেষ গুরুত্বের সাথে উপস্থিত থেকে…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ অর্থবছরে কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের মোট ১৪০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে কলা ও মানবিক অনুষদের অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও কলা ও মানবিক এবং…

Read More