- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বহুল আলোচিত শিশু সামিয়া আক্তার হত্যা মামলায় আনোয়ার হোসেনের ছেলে সাব্বির মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপহরণ, মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা এবং লাশ গুমের চেষ্টার অভিযোগেও তাকে পৃথক পৃথক সাজা দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সাব্বির পেছন থেকে সামিয়ার মুখ চেপে ধরে অপহরণ করে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে সামিয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিলুপ্তপ্রায় শাল গজারীর এই মধুপুর বনাঞ্চলে বিলুপ্ত প্রায় চাম্বল ফলের দেখা মেলেছে। বনবাসীদের অনেকেই ওই গাছ থেকে ফল সংগ্রহ করে বিক্রি করে জীবীকা নির্বাহ করে থাকে। মধুপুর বনাঞ্চল ঘুরে এমনই চিত্র পাওয়া গেছে। মধুপুরের লাল মাটির এই পাহাড়ী জমিতে আনারস, কলা, পেঁপে, কলা, আদা, হলুদ, লেবুসহ বিভিন্ন ফল ফসল আবাদ হয়ে থাকে। অর্থকরী ফসলগুলোর ভিড়ে প্রাকৃতিকভাবে উৎপাদিত বিভিন্ন ফলের গাছও বিদ্যমান ছিল। কিন্তু লাগামহীন বনবিনাসের ফলে ওই প্রাকৃতিক ফলের গাছগুলো হারিয়ে গেছে। সম্প্রতি মধুপুর বনের রাজাবাড়ী এলাকায় বিলুপ্ত প্রায় চাম্বল গাছের দেখা মেলে। যে গাছে ফল ধরে আছে। পাহাড়ী মানুষের তাকে চাম কাঠাল বলে থাকে।…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল ডিসি অফিসের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তার(এও) বিরুদ্ধে আত্মীয়ের জমি জবরদখলের অভিযোগ ওঠেছে। বুধবার(১৫ জুলাই) দুপুরে ভুক্তভোগী কানিজ ফাতেমা প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মটরা গ্রামের মো. রহিজ উদ্দিনের একমাত্র মেয়ে কানিজ ফাতেমা লিখিত বক্তব্যে বলেন, তার বাবা-চাচারা তিন ভাই মিলে মটরা মৌজায় বিভিন্ন দাগে ৩১৮ শতাংশ জমি ক্রয় করে। সে অনুযায়ী রহিজ উদ্দিন, আ. রশিদ মিয়া ও রাজু আহমেদ তিন ভাইয়ের নামে জমিগুলোর নামজারি সাপেক্ষে খাজনা পরিশোধ করা হয়। কিন্তু তার বড় চাচা আ. রশিদের মেয়ের জামাতা টাঙ্গাইল ডিসি(জেলা প্রশাসক) অফিসের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তা(এও)…
বিনোদন ডেস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শিক্ষার্থীদের আন্দোলন ও বানভাসি মানুষের দুর্দশার প্রসঙ্গ টেনে শিল্পীদের প্রতিবাদী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘আমাদের শিল্পীরা কি মারা গেছে? শিল্পী সমিতি কি মারা গেছে? আমরা কেন প্রতিবাদ করছি না? কিসের এত ভয় আপনাদের?’ এরপর শিল্পীদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘মনে রাখবেন, রিজিকের মালিক ওই উপরওয়ালা। আপনার একটা প্রতিবাদে আপনার রিজিক কমাবেন না।’ স্ট্যাটাসের শেষাংশে মাহি শিক্ষার্থী ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে লেখেন, ‘শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। বানভাসি মানুষের পাশে দাঁড়ান।’ মাহিয়া মাহির এই স্ট্যাটাস প্রকাশের…
পাথরঘাটা বরগুনা প্রতিনিধিবরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাথরঘাটা, বামনা ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে মুদি, কাপড়, হার্ডওয়্যার, ফার্মেসি ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক দোকান সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার মালামাল, নগদ অর্থ ও দোকানের সরঞ্জাম পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে বরগুনার জেলা…
স্পোর্টস ডেস্ক ফ্রান্সকে হারিয়ে টানা অজেয় থাকার রেকর্ড ছুঁল স্পেন। বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে জিতে তারা ফাইনালে উঠেছে। এ নিয়ে ৩৭ ম্যাচ কোনো হার দেখল না স্প্যানিশরা। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি অপরাজিত থাকার কীর্তিতে ইতালিকে ছুঁল তারা, পেছনে ফেলল আর্জেন্টিনাকে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছিল স্পেন। সেই অঘটনের পর থেকে তারা অপরাজিত, যার শুরু হয়েছিল ২০২৪ সালের ২৬ মার্চ থেকে। ২০১৮ সালের ১০ অক্টোবর থেকে ২০২১ সালের ৬ অক্টোবর পর্যন্ত ইতালির ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসাল দে লা ফুয়েন্তের দল। এই সময়ে ফ্রান্সের বিপক্ষে তাদের পাওয়া জয়টি ছিল ৩০তম। এছাড়া ১০ ম্যাচ ড্র করেছে তারা। ফ্রান্সের বিপক্ষে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় সংসদে নিজের সাম্প্রতিক মন্তব্য ইস্যুতে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, চট্টগ্রাম বোর্ডের সঙ্গে পদার্থ বিজ্ঞান প্রথমপত্র, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়া হবে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শুরুতেই শিক্ষামন্ত্রী এই দুঃখ প্রকাশ করেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। শিক্ষামন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও আমার বক্তব্যে কেউ যদি আহত হয়ে থাকেন, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। মন্ত্রীর…
টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ম্যাচে বাসাইল উপজেলা ও টাঙ্গাইল সদর উপজেলার মধ্যকার লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে বাসাইল উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত ০-০ গোলের সমতায় মাঠ ছাড়ে উভয় দল। খেলায় সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান। এ সময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়া, বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল…
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদে নিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আইনের সহিত সংঘাত জড়িত অভিযুক্ত কিশোরকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গুরুতর জখম অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন ওই শিশুর পাশে দাঁড়িয়েছে বিএনপি। গত মঙ্গলবার রাতে হাসপাতালে গিয়ে শিশুটির সার্বিক চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। এ সময় তিনি ভুক্তভোগী অসহায় পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। গত…
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) তিনি বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ’আমি বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করছি শিক্ষার্থীদের সাংস্কৃতিক দিকটাতে। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে সপ্তাহব্যাপী কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে, যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ অংশগ্রহণ করতে পারবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন গুলোও। এতে করে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দিক থেকে আরো বেশি পরিচিতি লাভ করবে বলে আমি আশা করি। ” তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো কে কীভাবে আরো কার্যকর করা…