Author: admin

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি দেশের অর্থনীতির লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে যানজট ও অবৈধ দখলমুক্ত করতে সোমবার উচ্চেদ অভিযান করেছে পৌর কর্তৃপক্ষ। বাজারের সচেতন ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন সড়কে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ব্যবসা করায় চৌদ্দগ্রাম বাজারে প্রতিদিনই যানজট লেগে থাকে। এতে দূরপাল্লার যানবাহনের যাত্রীদের ন্যায় স্থানীয় পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। যেদিন প্রশাসনের অভিযান হয়, সেদিন কিছু সময়ের জন্য সব ঠিক থাকে। পরবর্তীতে আবারও ফুটপাত ও মহাসড়ক দখল করে চলে ব্যবসা। এতে মহাসড়কে চলাচলকারী সকলের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মানুষের ভোগান্তি নিরসনে সোমবার পৌর প্রশাসন উচ্ছেদ অভিযান…

Read More

Exif_JPEG_420 পঞ্চগড় প্রতিনিধি : ‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেতুলিয়া  পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে। নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে এবং বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তেতুলিয়া চৌরাস্তা বাজারের বীরমুক্তিযোদ্ধা তমিজ মার্কেট এলাকায় ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পঞ্চগড় পূবালী ব্যাংক পিএলসি সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ রবিউল ইসলাম, ক্যাশলেস ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন তেতুলিয়া পূবালী ব্যাংক পিএলসি উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) সাবরিনা আফরিন,…

Read More

লমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ- এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দিঘীরহাট এলাকায় স্বেচ্ছাসেবক পার্টির অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি রাসেল উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক আনারুল হক, সাবেক দপ্তর সম্পাদক মমিনুর ইসলাম।

Read More

নওগাঁ প্রতিনিধি : শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে নওগাঁয় সড়কে নেমে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা শিক্ষাভবনের সামনে “এইচএসসি ২০২৬ ব্যাচ” এর শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে সংহতি জানিয়ে অংশ নেয় অন্য ক্লাসের শিক্ষার্থীরাও। এসময় দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষাগ্রহনের সুযোগ নিশ্চিতসহ সকল দাবি মেনে না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা। আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে আসলে শিক্ষামন্ত্রী ড. আ ন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪জুলাই)দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় মধুপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগণ অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। ইউএনও মো. সাইফুল ইসলাম গত ১১ জুলাই মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি এর আগে পটুয়াখালী জেলার দশমনীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মতবিনিময় সভা পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে নতুন করে দুইজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষক সমিতির সম্ভাব্য নির্বাচন আগামী ডিসেম্বরে হওয়ার কথা জানিয়েছেন শিক্ষক সমিতি সংশ্লিষ্টরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বিষয়টি নিশ্চিত করেন। অন্তর্ভুক্ত হওয়া নতুন দুজন সদস্য হলেন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক খাইরুন নাহার এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাশিয়াত যাহিন। আহ্বায়ক কমিটিতে থাকা বাকি সদস্যরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। এ বিষয়ে কুবি শিক্ষক সমিতির…

Read More

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ইনোভেশন হাব প্রোগ্রামের (ইউআইএইচপি) দুটো স্টার্টআপ টিম ‘বাজশিল্ড’ এবং ‘নিওসেভার’ ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুদান লাভ করেছে। আজ ১৪ জুলাই (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইসিটি বিভাগের অধীনে পরিচালিত ‘ডিইআইইডি’ প্রজেক্টের আওতায় এই অনুদান হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। উদীয়মান স্টার্টআপ টিম হিসেবে ‘বাজশিল্ড’ মশা নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন করায় এক লক্ষ টাকার অনুদান প্রাপ্ত হয়। টিমের পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থী নিশাত জাহান নাদিরা। এই উদ্যোগটির সাথে যুক্ত রয়েছেন গণিত ডিসিপ্লিনের ২৩ ব্যাচের…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি আষাঢ়ের শেষ সময়ে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে নড়াইলের লোহাগড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত সোমবারও অব্যাহত থাকায় শহরের নিচু এলাকা, বিভিন্ন সড়ক এবং আবাসিক এলাকায় পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে লক্ষ্মীপাশা, রাজুপুর, খলিশাখালী, গোপীনাথপুর, জয়পুর, ব্যাপারীপাড়া, মদিনাপাড়া, কলেজপাড়া, সরকারপাড়া, আলা মুন্সির মোড়, সরদারপাড়া, পোদ্দারপাড়া, মোচড়া ও গন্ধবাড়িয়াসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, খাল-জলাশয় ভরাট, পানি চলাচলের পথ দখল এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য ভারী বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। পানিতে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা এইচএসসি-২০২৬ পরীক্ষা, প্রশ্নপত্রের ধরন এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে পরীক্ষা পরিচালনার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায়। পরে তারা স্মারকলিপি প্রদানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন জমা দেন। এ সময় বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের বহন করা ব্যানারে “শিক্ষা বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও” স্লোগানের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। তাদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সারা দেশে একযোগে পরীক্ষা গ্রহণ, প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করে পূর্বের…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে কাজ না করেই সরকারি অর্থ উত্তোলন, অনুমোদন ছাড়া একটি কাজকে আটটি প্যাকেজে ভাগ করা এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুই বছরের জন্য কালোতালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করেছে গণপূর্ত অধিদফতর। একই ঘটনায় প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সম্প্রতি সাময়িক বরখাস্ত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে ১২ জুলাই জারি করা অফিস আদেশে বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের সুপারিশ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০০৮-এর বিধি ১২৭ অনুযায়ী আটটি…

Read More