Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। পাশাপাশি ঋণখেলাপী, ঋণের জামিনদার এবং যাদের ইউটিলিটি বিল বকেয়া রয়েছে, তারাও নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হবেন। মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভা শেষে এসব তথ্য সাংবাদিকদের জানান ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এবং জেলা পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনী আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে কমিশন। প্রস্তাবগুলো শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি)…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম। একই সঙ্গে জুন মাসের সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে শ্রেষ্ঠ সার্কেল, পাঁচজন পুলিশ কর্মকর্তা এবং উজিরপুর মডেল থানাও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে। সোমবার (২১ জুলাই) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সেবা প্রদান এবং প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়। জানা গেছে, মাত্র সাত মাস আগে উজিরপুর মডেল থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই…

Read More

সাতক্ষীরা  প্রতিনিধি জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার ‘কুলতিয়া ঘোষপাড়া’ এলাকার বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা লঙ্ঘনের দায়ে ‘প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, “ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণে আমাদের এ…

Read More

জামালপুর প্রতিনিধি জামালপুর মডেল আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষকে চাঁদা দাবিসহ হুমকি দেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা গেইটপাড় থেকে পাঁচ রাস্তা মোড় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরের দিকে জামালপুর শহরের সরদারপাড়া এলাকায় জামালপুর মডেল আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ শাহাদৎ হোসেন দীর্ঘ প্রায় ২৪ বছর ধরে প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করে আসছেন। মঙ্গলবার সকালে তিনি মাদ্রাসার অফিস কক্ষে অবস্থানকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি মাদ্রাসার ভেতরে প্রবেশ করে তাকে অকথ্য…

Read More

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মীর ইসমাইল হোসেন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার শেরপুর গ্রামের মৃত মীর ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। ​ঘটনা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৬ তারিখে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ছোট ভাই মীর মোশারফ হোসেনের লাঠির আঘাতে বড় ভাই মীর ইসমাইল হোসেন গুরুতর আহত হন। সংঘর্ষে ইসমাইল হোসেনের স্ত্রী ও সন্তানও আহত হন বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে সাফদারপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের দুই পাশে আগাছা, ঝোপঝাড় ও বিভিন্ন গাছপালা বেড়ে ঘন জঙ্গলে পরিণত হয়েছে। দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ না থাকায় সড়কটি এখন পথচারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘন জঙ্গলের সুযোগ নিয়ে এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়ছে। সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশজুড়ে আগাছা ও ঝোপঝাড় এতটাই ঘন হয়ে উঠেছে যে অনেক স্থানে রাস্তার পাশের অংশই প্রায় আড়াল হয়ে গেছে। কোথাও কোথাও রাস্তার ধারে এমনকি রাস্তার ওপর পর্যন্ত কলাগাছ ও অন্যান্য গাছ লাগানো হয়েছে, যা চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। স্থানীয় পথচারীদের অভিযোগ, একসময় নিয়মিত…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  সম্প্রতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন পাউচের মান প্রণয়নের উদ্যোগ নিয়েছে। ট্যোবাকো এন্ড ট্যোবাকো প্রোডাক্ট টেকিনিক্যাল কমিটি গঠনের মাধ্যমে সংস্থাটি এটি করছে, যেখানে সরকারের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এবং তামাকবিরোধী সংস্থাগুলোর কোন প্রতিনিধিত্ব নেই। অথচ, এই কমিটিতে তামাককোম্পানি যুক্ত রয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর আর্টিক্যাল ৫.৩ লঙ্ঘন বলে জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)। আজ (২১ জুলাই) সংগঠন দুইটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পণ্যটি নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। জনস্বাস্থ্যের জন্য নিকোটিন পাউচ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তামাক কোম্পানি…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: (রেল কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের ১০ দিনের মাথায় কোটচাঁদপুর স্টেশন থেকে রেলওয়ে পুলিশের অভিযান, পলাতক তানভীরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে) ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার মনিদেব দাসের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল ইসলাম। তিনি বলেন, রেলওয়ে পুলিশ স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, গত ১১ জুলাই সহকারী স্টেশন মাস্টার মনিদেব দাসের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবি (৩৫)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল একই ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রবিউলের ঘরের ভেতরে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পরকীয়ার টানে মসজিদের ইমামের সাথে পালিয়ে গেছেন এক প্রবাসীর স্ত্রী। তবে শুধু একা নন, সাথে নিয়ে গেছেন নিজের পাঁচ বছর বয়সী নিষ্পাপ কন্যাসন্তানকেও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা/দামুদরকাঠি গ্রামে। পরকীয়ার এই টানে একদিকে যেমন মসজিদে নেই ইমাম, অন্যদিকে প্রবাসী স্বামীর ঘরে নেই স্ত্রী ও সন্তান—বিষয়টি নিয়ে পুরো এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, দামুদরকাঠি গ্রামের মো. কাশেম ফকিরের ছেলে মো. বেলাল ফকির দীর্ঘদিন ধরে স্থানীয় কচুয়া পল্লীবিদ্যুৎ সংলগ্ন মসজিদে ইমামতি করে আসছিলেন। গত ১৭ই জুলাই জুমার নামাজ শেষে মসজিদ কমিটির কাছ থেকে সাত দিনের ছুটি নেন তিনি।…

Read More