Author: admin

যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যানের হাতেই আবারও বিভাগের নেতৃত্ব।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের শিক্ষক ডা. মো. ফিরোজ কবির।২০১৮ সালে যবিপ্রবিতে ২৪তম বিভাগ হিসেবে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকাল থেকেই বিভাগটির একাডেমিক কার্যক্রম চালু, পাঠক্রম প্রণয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডা. মো. ফিরোজ কবির। বিভাগ প্রতিষ্ঠার সময় তিনিই প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।দীর্ঘদিন পর পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিভাগের শিক্ষা, গবেষণা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।এদিকে সম্প্রতি…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: মোবাইল অ্যাপসের মাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্বের টানে নাটোরের বড়াইগ্রামে এক স্কুল ছাত্রীর বাড়িতে ছুটে এসেছেন চীনা নাগরিক সুবেজ। তিনি বর্তমানে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের চর ভবানীপুর ভাটোপাড়া গ্রামে তার বন্ধু সাদিয়া খাতুনের (১৭) বাড়িতে অবস্থান করছেন। সাদিয়া ওই গ্রামের কৃষক সাদ্দাম হোসেনের মেয়ে। বৃহস্পতিবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সুবেজ। বিমানবন্দর থেকে সাদিয়ার স্বজনরা তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে শুক্রবার সকাল থেকে চীনা নাগরিকের আগমণের খবর পেয়ে শত শত নারী-পুরুষ সাদ্দাম হোসেনের বাড়িতে ভীড় করছেন। জানা যায়, সাদিয়া স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। কয়েক মাস আগে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে ওই চীনা নাগরিকের সাথে সাদিয়ার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঢাকায় বসবাসরত টাঙ্গাইল বাসীদের নিয়ে গঠিত হয় টাঙ্গাইল সোসাইটি ঢাকা। রাজধানীর মগবাজারের একটি হোটেলে টাঙ্গাইল সোসাইটি ঢাকার আহ্বায়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় প্রায় দেড়শ সদস্যের উপস্থিতিতে সংগঠনের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সাইফুল ইসলাম সবুজ সভাপতি, মাহবুব এইচ শাহিন সাধারণ সম্পাদক এবং তৌফিক অপু কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নবগঠিত এই কমিটি আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। কমিটির সদস্যরা হলেন, সভাপতি সাইফুল ইসলাম সবুজ, সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুস সাত্তার, সহ-সভাপতি অ্যাড. আজিজুর রহমান, হাজী মো. সাইফুল ইসলাম, কাজী হাসিবুর রহমান শাকিল, মো. আব্দুল মজিদ, মো. জাহিদুল ইসলাম, শামীম…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য একটি শিশু পার্ক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টার মিলনায়তনে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. খন্দকার আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা আজ বৃত্তি পেয়েছে, তাদের সবাইকে অভিনন্দন জানাই। পাশাপাশি তাদের অভিভাবকদেরও ধন্যবাদ জানাই। এই দেশ আমাদের, দেশকে গড়ে তোলার দায়িত্বও আমাদের সবার। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। শুক্রবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দীন ইফতি। খোজঁ নিয়ে জানা যায়, আগামীকাল ২৫ জুলাই বাদ আছরের পর ‘জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেহা’র আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তবে, নিরাপত্তার বিষয়টি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) রাতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে। বেশ কদিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছিল। গত সপ্তাহের শেষ দিকে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে। পদত্যাগপত্রও লেখা হয়। তবে, স্পিকার দেশে না থাকায় তিনি তা জমা দিতে পারেননি। রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির…

Read More

বরগুনা প্রতিনিধি  টেকসই উন্নয়ন, শক্তিশালী প্রতিষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক সুশাসনের কোনো বিকল্প নেই। দুর্নীতি প্রতিরোধে এবং জবাবদিহিতামূলক সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্যকে সামনে রেখে বরগুনায় টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আরডিএফ প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, বরগুনায় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, বরগুনার আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি অ্যাড. মো: আনিসুর রহমান এর সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান। কর্মশালার শুরুতে অংশগ্রহণকারীদের পরিচয়পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্য দেন…

Read More

প্রতিনিধি// মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে মাগুরা জেলার ১০ জন শহীদ পরিবারের সদস্যদের সাথে ২৩ জুলাই বৃহস্পতিবার বিকালে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন। বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের অন্যতম সদস্য…

Read More

ঝালকাঠি প্রতিনিধি:- দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীতে পরিচালিত যৌথ অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২২ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে বাসন্ডা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নৌ পুলিশের একটি দল সহযোগিতা করে। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে নদী থেকে প্রায় ৪…

Read More

যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন বিপিএ স্টুডেন্ট’স উইং অব জাস্টের আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে নবনির্বাচিত বিপিএ নেতৃবৃন্দের মতবিনিময়। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (বিআরসি) আইন, পেশাগত নিবন্ধন, উচ্চশিক্ষা এবং বাংলাদেশের ফিজিওথেরাপি পেশার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগে এক বিশেষ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিপিএ স্টুডেন্ট’স উইং অব জাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। দিনব্যাপী আয়োজনে বিআরসির কার্যক্রম, পেশাগত নিবন্ধনের গুরুত্ব, ফিজিওথেরাপি শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে পেশার সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের…

Read More