- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: স্টাফ রিপোর্টার
দিনাজপুর জেলা প্রতিনিধি : মো: শাহীন ইসলাম৷ আজ ৮ই সেপ্টেম্বর ( শুক্রবার) দিনাজপুরের ( চিরিরবন্দর – খানসামা) উপজেলার এবি ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসিতে জিপিএ ৫ পাওয়া ৩৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। `ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো`। শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলায় এবার মাধ্যমিক পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ৩৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেল চারটায় উপজেলা কনভেনশন এন্ড কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে চিরিরবন্দর এবি ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম…
শাফায়েত জামিল মাহির নরসিংদী সদর উপজেলা প্রতিনিধি আজ ০৮/০৯/২৩ ইং রোজ শুক্রবার নরসিংদী পৌরসভার বাউলপাড়া এলাকায় প্রভাব বিস্তার কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলীজান জে.এম একাডেমির ৮ম শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত সাজিম কাউড়িয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। আহত হয়েছেন আরো এক বালক। আহত এক বালক মুমূর্ষু অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন আছেন। উক্ত ঘটনা কে কেন্দ্র করে এলাকাজুড়ে থম থমে পরিবেশ বিরাজ করছে। মাঠ পর্যায়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে এলাকাবসী এই হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ট বিচার ও এলাকাবাসীর নিরাপত্তা চান প্রশাসনের নিকট। ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রশাসন…
সিরাজগঞ্জ সংবাদদাতা সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পরিবর্তনশীল শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে- শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখ হতে র্যালি বের হয়ে প্রদর্শন করার পরে শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলাপ্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান । অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন মানব সম্পদ ব্যবস্থাপনা ) মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার…
বগুড়া সংবাদদাতা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে যমুনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের আয়োজনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে যমুনার নদীগর্ভে ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ২৪১ জন পরিবারের সদস্যদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক। এ সময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় আবু সাঈদ মোঃ কাওছার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, পৌর মেয়র মতিউর…
সিরাজগঞ্জ সংবাদদাতা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি সামগ্রী বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল হতে বিকেল পর্যন্ত কাজিপুর উপজেলার ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এই আইসিটি বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। এসময়ে কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কাজিপুর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের টিআর প্রকল্প হতে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান বিএসসি নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি ল্যাপটপ ও তেকানী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ কান্তনগর সরকারি প্রাথমিক…
দিনাজপুর জেলা প্রতিনিধি : মোঃ শাহীন ইসলাম দিনাজপুর খানসামা উপজেলার কুমড়িয়া দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত। শিক্ষার সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে পরীক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে কুমড়িয়া দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক-অবিভাবকবৃন্দদের নিয়ে সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খানাসামা উপজেলার কুমড়িয়া দ্বি- মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব ডা: শাহ মোঃ সামসুল হক। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও প্রাক্তন ছাত্র জনাব, এ্যাড…
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মো আনহার আলী মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ষাড় গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণে বরাদ্দকৃত ১৪০জনের মধ্যে ৩০ জন সুফল ভোগীদের মাঝে ১টি করে ষাড় গরু বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও স্কাউট সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ…
মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আনহার আলী কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ১। তাজুল ইসলাম এবং ২। জসীম মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, এসআই আনোয়ার মিয়াসহ পুলিশের একটি দল ৩নং ভাটেরা ইউনিয়নের অন্তর্গত ভাটেরা স্টেশন বাজারস্থ কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ রোড সংলগ্ন মনু মিয়ার মার্কেটের গ্যারেজে অভিযান পরিচালনা করে। গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ- ১৫- ২৩৫৪) ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ৪১ কেজি…
বেনাপোল সংবাদদাতা বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় সজিবুর রহমান (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ভারতে পাচারের সময় বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার শিশু নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুঁড়েরপাড় গ্রামের শাহিনের ছেলে সজিবুর রহমান। শার্শা উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল বলেন, সকালে পাচারকারীরা তাকে সুকৌশলে ভারতে নিয়ে যাওয়ার জন্য বেনাপোল বন্দরে নিয়ে আসে। বন্দরে ডিউটিরত আনসার সদস্যরা পাচারকারীদের সন্দেহজনক গতিবিধি দেখে ধাওয়া দিলে শিশুটিকে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাচার হওয়া উদ্ধারকৃত শিশু।
প্রভাষক মনজুরুল আহসান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি অদ্য ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা সদর সহ উপজেলা সমূহে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা প্রদান করেন। কুড়িগ্রাম সদরে সকাল ১০.৩০ ঘটিকায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ও বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ, কুড়িগ্রামের আয়োজনে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রারটি কেন্দ্রীয় কালী মন্দির, কুড়িগ্রাম হতে শুরু হয়ে জাহাজঘর মোড় হয়ে সবুজপাড়া রোড হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে কেন্দ্রীয় কালী মন্দিরে শেষ হয়। উক্ত আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রদীপ প্রজ্জ্বল করে সূচনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রামের…