- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল সংবাদদাতা জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর), টাঙ্গাইল কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ধনবাড়ি থানাধীন কালিপুর এলাকা হইতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ১,০০,০০০/- টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মাদক।
নড়াইল সংবাদদাতা মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট মোঃ জনি খান(৩২) ও মোঃ রাজিব শেখ(৩৭) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জনি খান কাশিমপুর গ্রামের জনৈক মোস্তফা কামালের ছেলে এবং মোঃ রাজিব শেখ একই গ্রামের মোঃ পান্নু শেখের ছেলে। ১০ সেপ্টেম্বর (রবিবার) লোহাগড়া থানাধীন এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই(নি:) সুজিত সরকার ও এএসআই(নি:) ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানার এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৪০০(চারশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য…
নিজস্ব প্রতিবেদক আজ ১০ সেপ্টেম্বর ২০২৩ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের ক্রয়-বিক্রয় সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সম্মানিত শিক্ষকদের নিবিড় তত্বাবধানে কেজি শ্রেণির এস্টার, বকুল, ডেইজি, এরিকা সেকশন এই কর্মশালায় অংশ গ্রহণ করে। এই কর্মশালায় মুদ্রা পরিচিতি, পন্যের ক্রয়মূল্য সম্পর্কে ধারণা, দরদাম করা, নিজের পছন্দ সম্পর্কে অন্যদের বোঝানো, বাহারি পন্য থেকে নিজেদের পছন্দের পন্য বাছাই দক্ষতা, নির্দিষ্ট মূল্য দিয়ে পন্য ক্রয়ের পরে ফেরতকৃত অর্থের হিসাব করার ক্ষেত্রে যোগ বিয়োগ সম্পর্কে সঠিক ধারণা অর্জন করে। বাচ্চাদেরকে পণ্যের দাম ও ক্রয় বিক্রয় সম্বন্ধে ধারণা দিচ্ছেন শিক্ষিকা বৃন্দ।
চট্টগ্রাম সংবাদদাতা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে প্রকাশিত পাঠকনন্দিত পত্রিকা ‘দৈনিক আজাদী’র ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সম্পাদক জনাব এম এ মালেকের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) । এসময় সেখানে সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে চট্টগ্রামের ঐতিহ্য গৌরবময়। ব্রিটিশ শাসনের অবসানের পর স্বাধীনতাপূর্ব বাংলাদেশে বেশ ক’টি দৈনিক প্রকাশিত হতো চট্টগ্রাম থেকে এগুলোর মধ্যে ‘দৈনিক আজাদী’ অন্যতম। শুভেচ্ছা বিনিময়কালে সিএমপি কমিশনার সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনায় ‘দৈনিক আজাদী’র সুনাম অতীতের মত ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সিএমপি কমিশনার, সম্পাদক এম এ মালেকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন।
রাজবাড়ী সংবাদদাতা অদ্য ১০/০৯/২০২৩ ইং তারিখে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজবাড়ী ১ নং আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা পরিদর্শনে আসেন। তিনি হাসপাতালে ডেঙ্গু এবং অন্যান্য রোগের জন্য প্রয়োজনীয় ইনফিউশন স্যালাইন এবং বাচ্চাদের জ্বরে ঔষধ প্রদান করেন। এ সময় অসংক্রামক রোগ বা এন সিডি কর্নারের উদ্বোধন করেন। এমপি মহোদয় হাসপাতাল ঘুরে দেখেন, সার্বিক ব্যবস্হাপনার খোজ খবর নেন এবং দিক নির্দেশনা দেন। এছাড়া হাসপাতাল উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, আবাসিক মেডিকেল অফিসার শরীফ ইসলাম এবং হাসপাতালের সকল কর্মকর্তা এবং কর্মচারী এ সময় উপস্হিত ছিলেন। হাসপাতালের এন সিডি কর্নারে উচ্চ…
মোঃ সোহেল ময়মনসিংহ জেলা প্রতিনিধি আজ বেলা ১১টায় নগরীর বিভিন্ন দোকান সমূহে খাবারের গুনগত মান, পানির বিশুদ্ধতা ইত্যাদি বিষয়গুলো পরীক্ষা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ সময় সরেজমিনে পরিশর্দন করেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জাবেদ ইকবাল সহ প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় গণমাধ্যমকে তারা বলেন জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের এই অভিযান অব্যাহত থাকবে। ভেজাল খাদ্য রোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে, কাউকেই ছাড় দেওয়া হবে না। একটি দোকানে খাদ্যের মান নির্ণয় করছেন।
যশোর প্রতিবেদক সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোর জনগনের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ফলস্বরুপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর গত আগষ্ট/২০২৩ মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারন ডায়রেী ভুক্ত ৪৭ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিংকৃত সর্বমোট (২৮) টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া এবং প্রতারনার শিকার ০৮ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ১,৩৪,০২০/-(এক লক্ষ চৌত্রিশ হাজার বিশ টাকা মাত্র) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ০১টি ওয়াটসআপ একাউন্ট, ০২ ইমো আইডি, ০১ জিমেইল আইডি রিকভারি করা…
নিজস্ব প্রতিবেদক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ‘ঢাকা শহরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ফলে রাস্তা নির্মাণ হচ্ছে, ভবন নির্মাণ হচ্ছে। কিন্তু পরিবশের ক্ষতি করে উন্নয়ন করা যাবে না। আমরা সিটি কর্পোরেশন থেকে বৃক্ষরোপণ করছি। দুই বছরে দুই লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি শহরের পরিবেশ রক্ষায় প্রতিটি বাড়িতে অন্তত ২টি করে গাছ লাগানোর আহবান করছি। এ বিষয়ে রাজউক একটি নীতিমালা প্রনয়ণ করলে বাস্তবায়ন সহজ হবে’ শনিবার (০৯ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে পরিবেশের উন্নয়নে কাজ করা সংগঠন ওয়েস (WAYS) কর্তৃক আয়োজিত টেকসই নগর ও জনপদের জন্য সবুজায়ন শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ…
শাফায়েত জামিল মাহির নরসিংদী সদর উপজেলা প্রতিনিধি আজ ০৮/০৯/২৩ ইং রোজ শুক্রবার নরসিংদী সদর হাসপাতালের “মা ও শিশু” বিভাগের সম্মুখে ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভা এবং পরবর্তীতে পুরো নরসিংদী সদর হাসপাতালে নরসিংদী পৌরসভা থেকে তিন দিনের জন্য প্রাপ্ত একটি ফগার মেশিন ও ক্লাব সদস্যদের ক্রয়কৃত আরো আরেকটি ফগার মেশিন এর দ্বারা মশা নিধনকারী ঔষধ স্প্রে করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারেক্ট ক্লাব অব গর্ভমেন্ট কলেজের সভাপতি নায়েমুজ্জামান মোয়াজ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারেক্ট ক্লাব অব মেঘনা নরসিংদী এর সভাপতি রাকিবুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ল্যাবএইড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা.…
সিরাজগঞ্জ সংবাদদাতা সিরাজগঞ্জ শহরের ধানবান্ধিস্থ মতিন সাহেবঘাটে অবস্থিত সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত এবং ৩ বৎসর মেয়াদি নবনির্বাচিত পরিচালকবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৯ সেপ্টম্বর) সকাল ১০ টায় সততা ব্যবসায়ী সমিতি লিমিটেডের অফিস প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা ও সততা ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড এর পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং বার্ষিক সাধারণ সভার আয়-ব্যয় উপস্থাপন করেন সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি প্রিন্সিপাল মোঃ মোকতেল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর …