Author: স্টাফ রিপোর্টার

ফরিদপুর প্রতিনিধি আজ ২৩ জুলাই ২০২৩ খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে জেলা মনিটরিং সেল কর্তৃক মুলতুবি থাকা মামলাসমূহের অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস্, ফরিদপুর। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। আজ ২৩ জুলাই ২০২৩ খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে জেলা মনিটরিং সেল কর্তৃক মুলতুবি থাকা মামলাসমূহের অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়। 

Read More

ময়মনসিংহ প্রতিনিধি ২৩/০৮/২৩ খ্রিস্টাব্দে বিকাল ৪.০০ ঘটিকায় জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে নগরীর স্বদেশী বাজার, মেছুয়া বাজার ও বড় বাজার এলাকায় পেঁয়াজ, ডিম ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি বাজার মনিটরিং করা হয়। এসময়ে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও পণ্য ক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ব্যবসায়ীদের অর্থদন্ড প্রদান ও সতর্ক করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক এ ধরনের অভিযান থাকবে। বাজার মনিটরিং করছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা

Read More

চট্টগ্রাম প্রতিনিধি মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক দিকনিদের্শনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার জনাব কাজী মোঃ তারেক আজিজের তত্ত্বাবধানে এবং টিম-৪২ এর পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ রমিজ আহমদের নেতৃত্বে এসআই/কাজী মাছুমের রহমান, এএসআই/জাহিদুল হক, এএসআই /নুরুন্নবী মুন্না ও সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ২২/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ১৫:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন সুজনা স্কয়ার কমিউনিটির সেন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে শামছুর নাহার (২৫)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা হতে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের…

Read More

খুলনা প্রতিনিধি আজ ২৩ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ, ০৮ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ দুপুর ১২:০৫ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ের প্রাতিষ্ঠানিক জলাশয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা মাছের পোনা অবমুক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম এবং ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা-সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। পুলিশ কমিশনার কার্যালয়ের প্রাতিষ্ঠানিক জলাশয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা মাছের পোনা অবমুক্ত করেন।

Read More

হালুয়াঘাট প্রতিনিধি: ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার শাকুয়াই -নাগলা সড়কের ঠেংগাবর নামক স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বেশ কয়েক বছর আগে রাস্তার ইট সরে গিয়ে এ গর্তের সৃষ্টি হয়। প্রতিদিনই দূরপাল্লার যাত্রীদের চলাচল ও মালবাহী গাড়ির যাতায়াত থাকলেও সংস্কারে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। পার্শ্ববর্তী বেশ কয়েকটি উপজেলার মানুষের প্রতিনিয়ত চলাচল ও পণ্যপরিবহণের মাধ‍্যম এই সড়কটি। ক্ষয় হওয়া অংশে গাড়ি উল্টে যাওয়া নিয়মিত ঘটনা হলেও এই বর্ষায় ভূক্তভোগীদের দুর্দশা বেড়েছে দ্বিগুণ। তাই ভাঙা অংশ সংস্কারে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চান ভূক্তভোগী ও সচেতন মহল। বর্তমান সড়কের চিত্র

Read More

রাজারহাট থেকে কুড়িগ্রামে নারী ও নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এস.এম. নূরুল ইসলাম এ রায় প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম যশোর জেলার মনিরামপুর থানার ভরতপুর গ্রামের আব্দুল গণি সর্দারের পুত্র। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় প্রদান করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোটে আব্দুর রাজ্জাক জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই গ্রামে লজিং মাস্টার হিসেবে কুরআন শরীফ শিক্ষা দিয়ে আসছিল জাহাঙ্গীর আলম। এসময় সেখানকার এক কিশোরীকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দেয় আসামি। কিন্তু তার প্রেমের প্রস্তাবে মেয়েটি রাজি না হওয়ায়…

Read More

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্টির চিকিৎসা সেবায় আধুনিক সুযোগ সুবিধা নিয়ে উদ্দীপন প্রোব ডায়াগনেষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেলে বাইপাস সড়কে উদ্দীপন অফিস কার্যালয়ের পাশে প্রধান অতিথি হিসেবে উদ্দিপন প্রোব ডায়াগনেষ্টিক সেন্টারের উদ্বোধন করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সেলিম হোসেন। উদ্দীপন প্রোব ডায়াগনেষ্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠনে উদ্দীপন পরিচালনা পর্ষদের সদস্য মো: মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী, উর্ধ্বতন সহকারী পরিচালক-২ ফয়সাল মুহাম্মদ ওয়াহিদ প্রমুখ। উদ্দীপন প্রোব ডায়াগনেষ্টিক সেন্টারে প্যাথলজী, সকল ধরনের রক্ত পরিক্ষা, হেমাটোলজি, বায়োকেমিস্ট, ক্লিনিক্যাল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, সেরেলজি, হরমোন, এফ এন এ সি, বায়োপসি,…

Read More

কিশোরগঞ্জ থেকে: কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) দিক-নির্দেশনায় গঠিত হোসেনপুর থানার একটি চৌকস টিম অফিসার ইনচার্জ জনাব আসাদুজ্জামান টিটু এর নেতৃত্বে হোসেনপুর থানা এলাকায় সাত বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় মো. ইমাম হোসাইন (৩০)কে অদ্য ২২-০৮-২০২৩ খ্রি. বিকাল ৫টা৫০ মিনিটে হোসেনপুর থানার দক্ষিণ মাধখলা এলাকা হতে স্থানীয় জনগনের সহযোগিতায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত এজাহারনামীয় বিবাদী মো. ইমাম হোসাইন(৩০) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মেছেড়া পশ্চিমপাড়া এলাকার মো. নাজিম উদ্দিন ও হাজেরা খাতুন দম্পতির ছেলে। গত ২০/০৮/২০২৩ খ্রি. সকাল অনুমান ৬দিকে প্রতিদিনের ন্যায় সাত বছরের কন্যা শিশু মসজিদের মক্তবে আরবি পড়তে গেলে আসামী মো. ইমাম হোসাইন তার…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি ‘দুর্যোগ প্রস্তÍতিতে সবার অংশগ্রহন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই শ্লোগান নিয়ে ২৩ শে আগস্ট বুধবার বিকেলে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে নারী ও শিশু সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্ক বার্তা প্রচারাভিযান উপলক্ষে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এফএইচ এসোসিয়েশন আমতলী এড়িয়া প্রোগ্রাম এর সহযোগিতায় এফএইচ এসোসিয়েশন কুকুয়া কমিউনিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার বিকেল ৩টায় কুকুয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এক বর্নাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে কুকুয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির…

Read More

বেনাপোল প্রতিনিধিঃ- যশোর জেলার সীমান্তবর্তী উপজেলা চৌগাছা সীমান্ত হতে ১৩.৪৬৪ কেজি ওজনের মোট ৪৩ টি (বড়-১০টি ও ছোট-৩৩টি) স্বর্ণের বার সহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ(৪৯ বিজিবি)’র সদস্যরা। ৪৯,বিজিবি’র যশোর সদর কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সন্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে অধিনায়ক বলেন,”আপনারা অবগত আছেন যে, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ, সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণসহ যাবতীয় চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে যশোর ৪৯ ব্যাটালিয়ন, তার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে চোরাচালান দমনে এবং সীমান্ত পাহারায় অঙ্গীকারবদ্ধ ও সদা জাগ্রত রয়েছে”। এরই ধারাবাহিকতায়, “অদ্য ২২ আগস্ট ২০২৩ তারিখ বিকাল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, স্বর্ণের একটি…

Read More