- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: স্টাফ রিপোর্টার
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে জলঢাকা থানা ও শ্রেষ্ঠ ওসি জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম কে নির্বাচিত করা হয়েছে। ২২আগষ্ট(মঙ্গলবার) বিকেলে পুলিশ লাইন হল রুমে আয়োজিত সভায় ভালো পারফর্মেন্সের পুরস্কার হিসেবে জলঢাকা থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় সার্বিক পারফরম্যান্স দেখিয়ে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জলঢাকা থানার ওসি মুক্তারুল আলমের হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর পিপিএম,সেবা।জানাগেছে, জলঢাকা থানা এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের নিরাপত্তা বিধান নিশ্চিত করা সহ বিট পুলিশিং…
নিজস্ব প্রতিবেদক এক দফা দাবিতে দুই দিনব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শুক্রবার (২৫ আগস্ট) ও শনিবার (২৬ আগস্ট) পতাকা গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার (২২ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে আগামী ২৫ আগস্ট (শুক্রবার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল করা হবে। এরপর ২৬ আগস্ট (শনিবার) দেশের সকল মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালিত হবে। এক দফা…
যশোর প্রতিনিধি মঙ্গলবার (২২ আগষ্ট ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাসগনের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ১৮:০৫ ঘটিকায় শার্শা থানাধীন ০৯নং উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামস্থ নাভারন টু সাতক্ষীরা গামী সড়কের জনৈক দিলু মিয়ার ধানের চাতালের সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী (১) মাসুদ রানা (২৭), পিতা- আব্দুল মান্নান, সাং- কাগজ পুকুর, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে ০১টা বিদেশি সচল পিস্তল, ০১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৪টা মামলা রয়েছে। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত চিহ্নিত সন্ত্রাসী ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র
বরিশাল প্রতিনিধি বিএমপি গোয়েন্দা শাখার স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে ২২-০৮-২০২৩ খ্রিঃ রাত ০৭.৪৫ টায় বিএমপি কোতয়ালী মডেল থানাধীন রসুলপুর ০৯ নং ওয়ার্ডস্থ ডিস রানার গলি জনৈক কামরুল হাসান রানা এর ভাড়াটিয়া টিনসেড ঘরের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় অভিযুক্ত ১। মোঃ রুহুল আমিন হাওলাদার @ দিপু (৩০), পিতা- মোঃ এনায়েত হোসেন মন্টু মাতা- মৃত রুনু বেগম সাং- হাটখোলা হকার্স মার্কেট, ০৬নং ওয়ার্ড, বিসিসি, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল ও ০২। মোসাঃ পুর্নিমা বেগম (২৩) স্বামী-মোঃ রুহুল আমিন হাওলাদার @ দিপু, পিতা- মোঃ হারুন শিকদার, মাতা- মোসাঃ চামেলি বেগম, সাং- হাটখোলা হকার্স মার্কেট, ০৬ নং ওয়ার্ড, বিসিসি, থানা- কোতয়ালী…
পাবনা থেকে পাবনায় সাপের কামড়ে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ২২শে আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী শ্মশান ঘাটের পাশে রাকিব তার নিজস্ব মৎস্য খামার দেখতে যান। সেখান থেকে ফেরার পথে তার পায়ে সাপ কামড় দেয়। বিষয়টি সে তেমন আমলে না নিয়ে স্বাভাবিকভাবেই চলাচল করতে থাকে। পরে রাত ১০টার দিকে অসুস্থ বোধ করায় পরিবারের লোকজন দ্রুত তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ছাত্র নেতা রাকিব খান মৃত্যুবরণ করেন। নিহত রাকিব খান সাথিয়া থানার সাটিয়াকোলা গ্রামের আহেদ আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবত কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন…
মোহাম্মদ মনজুরুল আহসান সরদার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ফ্রী চক্ষু শিবির।বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মেমোরিয়াল ফাউন্ডেশন এর তত্বাবধানে দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল এর পরিচালনায় “ফ্রী চক্ষু শিবির” সেবাদান চলছে।চোখের ছানি,চক্ষু রোগীদের ছানি অপারেশনসহ চোখের নানা প্রকার সেবা দিয়ে মানবতার সেবায় অবদান রাখছে ।এ সেবার পুরোটায় নেতৃত্ব দিচ্ছেন উদীয়মান তরুণ আব্দুল্ল্যাহ আমিন দুলাল,ব্যবস্থাপনা পরিচালক, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মেমোরিয়াল ফাউন্ডেশন। স্থানীয় অনেক মানুষ ভোরের বাংলা নিউজকে বলেন এই ধরনের একটি চিকিৎসা সেবা হাতের নাগালে পেয়ে অনেকেই উপকৃত হয়েছেন। অনেকে বলেন দীর্ঘদিন টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারছি না এর থেকে ফলে আমরা হয়তো এখন চোখের অপারেশন…
নিজস্ব প্রতিবেদক এক সপ্তাহে কোনো ওয়ার্ডে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেলে, সে ওয়ার্ডকে ‘লাল চিহ্নিত’ এলাকা হিসেবে ঘোষণা করে সংশ্লিষ্ট ওয়ার্ডে পরিচালনা করা হবে দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান। এখন থেকে সপ্তাহের প্রতি শনিবার করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, মশককর্মীসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সকল স্তরের জনগণকে সাথে নিয়ে এবং জনগণের সহযোগিতায় এই অভিযান পরিচালনার মাধ্যমে ডেঙ্গু রোগের বিস্তার ঠেকানোর আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার (২৩ অগাস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সংলগ্ন এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত কার্যক্রম পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে…
মোঃ শাইনুল ইসলাম নুর নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবী করে ভোটার তালিকায় নিজের বাবার নামের স্থলে মুক্তিযোদ্ধার নাম বসিয়েছেন। দুই বোনের ভাতার তালিকায় নিজেকে সম্পৃক্ত করতে মুক্তিযোদ্ধা সংসদে আবেদন ও করেছেন। ফলে প্রায় ছয়মাস যাবত প্রকৃত মুক্তিযোদ্ধার দরিদ্র অসহায় দুই সন্তান বাবার ভাতা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের শালমারা গ্রামে। এদিকে পিতার মুক্তিযোদ্ধার ভাতা পুনরায় পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের কাছে অভিযোগের পর গণশুনানীতেও কোন সমাধান মেলেনি বলে জানিয়েছে ভুক্তভোগী দুই বোন রওশনারা বেগম (৫৬) ও জোছনারা বেগম (৫১)। ভুক্তভোগী পরিবার, স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর সাথে কথা বলে…
রাজারহাট থেকে: কুড়িগ্রামে ৩৯ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ১ টি নৌকা, ১টি কভার্ডভ্যান জব্দসহ দুইটি অভিযানে ৫ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম অদ্য ২৩ আগস্ট ২০২৩ তারিখ রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় কুড়িগ্রাম সদর থানাধীন ধরলা ব্রীজ পূর্ব এলাকা থেকে ফুলবাড়ী থানার বড়ভিটা ইউনিয়নের কুখ্যাত মাদক কারবারি পূর্বের ১টি মাদক মামলার আসামী মোঃ শাহজামাল (৩৮), নাওডাঙ্গা এলাকার মোঃ আব্দুল কাদের (৩০) ও লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট এলাকার মোঃ মেহের আলী দেরকে ১৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত নৌকা জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে।…
মোঃ সাহান আলী শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে ২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ০৪টি ম্যাগজিন ও ০৩টি গুলিসহ ছামিউল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২২ আগষ্ট ) দিবাগত রাতে মোকামতলা ইউপির অন্তর্গত মুরাদপুর গ্রামস্থ জনৈক মানু মাস্টারের চাতালের সামনে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক অস্ত্র ব্যবসায়ী ছামিউল লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পশ্চিম দীঘলটারী গ্রামের বাসিন্দা সুরত আলী ছেলে। বুধবার ( ২৩ আগষ্ট) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম। সংবাদ সম্মেলনে তিনি জানান শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র অবৈধ মাদক…