Author: স্টাফ রিপোর্টার

রাঙ্গামাটি প্রতিনিধি রাঙ্গামাটি শহরের যানজট নিরসনে রাস্তার পাশে গড়ে উঠা অবৈধ ফুটপাত দখল মুক্ত করতে আজ ৫ জুলাই ২০২৩খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ শাহ ইমরান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন কোতয়ালী থানা পুলিশ। এসময় কোতয়ালী থানা পুলিশ রাস্তার পাশে গড়ে উঠা অবৈধ ফুটপাত দখলমুক্ত করেন। সুষ্ঠ যানবাহন চলাচল নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে। রাঙ্গামাটি  পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ শাহ ইমরান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন কোতয়ালী থানা পুলিশ।

Read More

নিজস্ব প্রতিনিধি আজ ৫ জুলাই ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সম্মেলন কক্ষে জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট)-এর সভাপতিত্বে মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর নরসিংদী ও ঢাকা জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন। মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত 

Read More

চট্টগ্রাম প্রতিনিধি আজ ৫ জুলাই, ২০২৩ খ্রিঃ নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি ফুটবল দল চট্টগ্রাম রেঞ্জ দলের মোকাবেলা করে। এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; প্রবীর কুমার রায়, পিপিএম (বার), অ্যাডিশনাল ডি আই জি (অর্থ ও প্রশাসন), চট্টগ্রাম রেঞ্জ; সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ মহোদয়সহ…

Read More

নেত্রকোনা প্রতিনিধি মোহাম্মদ আলী (৪৭), পিতা- ইসলাম উদ্দিন, সাং- শ্রীপুরবালী, থানা ও জেলা-নেত্রকোনা সহায় সম্বলহীন একজন দরিদ্র মানুষ। অভাবের সংসারে দারিদ্রতা ঘোচাতে অটোরিক্সা চালান। শরীরের শক্তির সাথে কুলিয়ে উঠতে না পেরে মাঝে মধ্যে রিক্সা চালানো বাদ দিয়ে রিক্সা করে সবজি বিক্রি করেন। এভাবেই দিন-রাত পরিশ্রম করে পরিবার পরিজন নিয়ে দিন পার করছিলেন মোহাম্মদ আলী। কিন্তু নিজের ভাগ্যেকে বদলানোর আগেই গত ০৩/০৭/২০২৩ ইং তারিখ বিকালে তার অটো রিক্সাটি চুরি হয়ে যায় নেত্রকোণা পুলিশ লাইনের গেইটের সামনে থেকে। অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে নেত্রকোণা মডেল থানা পুলিশের দারস্থ হন মোহাম্মদ আলী ও তার পরিবার। থানায় বিষয় টি জানার পর নেত্রকোনা মডেল…

Read More

মোঃ মমিন খাঁন মুন লালমনিরহাট জেলা প্রতিনিধি:-দীর্ঘ ২৬ মাস অত্যান্ত সফলতার সাথে স্বীয় দায়িত্ব পালন করে গত ০৪/০৭/২০২৩ ইং তাং -এ বিদায় নিলেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওমর ফারুক। তিনি পাটগ্রাম থানায় যোগদান করার পর থেকে কঠোর হস্তে মাদক,জুয়া,বাল্যবিবাহ,চোরাচালান,ইত্যাদি দমন করতে অনেকাংশে সফলতার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন।ওসি ওমর ফারুক ব্যক্তি হিসেবে ছিলেন সদাসর্বদা হাসোজ্জল ও শান্ত স্বভাবের একজন মানবিক পুলিশ অফিসার, উপজেলার সকল পর্যায়ের মানুষদের কাছে তিনি বেশ প্রশংসার পাত্র ছিলেন,তার হঠাৎ বিদায় টা অনেকেই মেনে নিতে পারেননি,অশ্রুসিক্ত ভাবে তা্কে বিদায় জানিয়েছে পাটগ্রাম উপজেলার মানুষ,ওসি ওমর ফারুক জেলার সদর থানার অফিসার্স ইনচার্জ হিসেবে যোগদান করেন এবং তার স্থলাভিষিক্ত…

Read More

নিজস্ব প্রতিনিধি ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আজ বুধবার সকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামান তালুকদারের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। নিহত মনিরুজ্জামানের স্ত্রী দুই সন্তান নিয়ে আজ সকালে ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। মনিরুজ্জামানের অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ডিএমপি কমিশনার। কমিশনার নিহত মনিরুজ্জামানের পরিবারকে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আর্থিক অনুদান প্রদানকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম…

Read More

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান ভারতে বিশ্বকাপ শুরু হওয়ার তিন মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, যা হঠাৎ করে ১৬ বছরের কদআন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান এনে দিয়েছেন। তামিম ইকবাল খাঁন বলেন এটা আমার জন্য শেষ। আমি আমার সেরা দিয়েছি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তামিম বলেন, আমি এই মুহূর্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। “গতকাল আফগানিস্তানের বিপক্ষে আমার শেষ আন্তর্জাতিক খেলা ছিল। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এটি হঠাৎ সিদ্ধান্ত ছিল না। আমি বিভিন্ন কারণ সম্পর্কে ভাবছিলাম। আমি এখানে উল্লেখ করতে চাই না। আমি অবসর সম্পর্কে আমার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। আমি ভেবেছিলাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে…

Read More

যশোর প্রতিনিধি (০৩ জুলাই ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ রইচ আহম্দে, এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ২০.০৫ ঘটিকায়, চৌগাছা থানাধীন তিলকপুর সাকিন হইতে ধৃত আসামী ওসমান গনি লালটু (৩০) এর বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। ওসমান গনি লালটু (৩০), পিতা- শাহাদত আলী, মাতা- রশিদা বেগম, সাং- তিলকপুর পশ্চিমপাড়া, থানা- চৌগাছা, জেলা- যশোর, ২। মোঃ মশিয়ার রহমান (৩৫), পিতা- আব্দুল মোমিন, মাতা- আমেনা বেগম, সাং- বড় কাকুড়িয়া, থানা- চৌগাছা, জেলা- যশোর দ্বয়কে ১৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৬০,০০০ /-…

Read More

খুলনা প্রতিনিধি গত ০৩ জুলাই ২০২৩ খ্রি: তারিখ ১৯.৪০ ঘটিকার সময় খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন খানজাহান আলী রোডস্থ টুটপাড়া ভূতের গলি বাহাদুর লেনের ডাস্টবিনের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারি ১) মোঃ সেলিম আহম্মেদ@সামী(২৭), পিতা-মৃত: নয়াব আলী, সাং-হাজী মালেক কবরখানা গলি, থানা-লবণচরা, খুলনা মহানগরীকে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারি’র বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা রুজু করা হয়েছে। ০১ কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার

Read More

ময়মনসিংহ প্রতিনিধি আজ সকাল ১০টায় নগরীর বিভিন্ন স্থানে নির্মানাধীন ভবন, গ্যারেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা সনাক্তকরণে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। অব্যবহৃত জিনিস পত্রে তিন দিনের বেশি পানি জমে থাকলে এডিস মশার বিস্তার বৃদ্ধি হয়ে থাকে। তাই আপনাদের বাসা বাড়ী আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করা হলো। অভিযান পরিচালনা করার সময় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল সহ প্রমুখ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ অভিযান চলমান থাকবে। আজ সকাল ১০টায় নগরীর বিভিন্ন স্থানে নির্মানাধীন ভবন, গ্যারেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা সনাক্তকরণে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

Read More